Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাসিক মনের খবর- এর ফেব্রুয়ারি সংখ্যা এখন বাজারে
    কার্যক্রম

    মাসিক মনের খবর- এর ফেব্রুয়ারি সংখ্যা এখন বাজারে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 17, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বাজারে এসেছে মাসিক মনের খবর- এর ফেব্রুয়ারি সংখ্যা। যা যা আছে এই সংখ্যায়- শিশুশিক্ষা ও ফাল্গুন নিয়ে বিশেষ আয়োজনসহ নিয়মিত বিভাগগুলো নিয়ে রয়েছে বর্ণাঢ্য আয়োজন। এবারের প্রচ্ছদ প্রতিবেদন শিশু শিক্ষা নিয়ে। শিক্ষার চাপ শিশুদের মনে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা উঠে এসেছে অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লবের ‘অপরিণত মনে বাড়তি চাপ’ শীর্ষক প্রচ্ছদ প্রতিবেদনে। এ বিষয়ে ‘আগে মানসিক বিকাশ না প্রাতিষ্ঠানিক শিক্ষা’ শীর্ষক আলোচনা করেছেন মো. সাইফুজ্জামান রানা। পরীক্ষার নামে যে শিশুদের আনন্দ কেড়ে নেওয়া হচ্ছে, বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান। ‘শিক্ষায় সংস্কৃতি পাঠ জরুরি’ শীর্ষক রচনা লিখেছেন কবি আবুল মোমেন। এছাড়া শিশু শিক্ষার আলো ছড়ানো ব্যতিক্রমী কিছু প্রতিষ্ঠান নিয়ে প্রতিবেদন লিখেছেন সাদিকা রুমন। রাজধানীতে শিশু শিক্ষার একটু ভিন্ন মাত্রার প্রতিষ্ঠান ‘ইচ্ছেতলা’। এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা অভিনেত্রী আফসানা মিমি সাক্ষাৎকারে জানিয়েছেন এ স্কুলের নানা বিষয়। শিশুদের স্কুল পালানো মন নিয়ে ‘স্কুলভীতি: হতে পারে যে কোনো সময়’ শীর্ষক রচনা লিখেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ ডা. শাহানা পারভিন। শিশুদের জন্য সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ইকরিমিকরি- এর কর্ণধার মাহবুবুল হক সাক্ষাৎকারে বলেছেন শিশুদের শিক্ষা ও শিশুতোষ প্রকাশনার নানা প্রসঙ্গ নিয়ে। রয়েছে শিশু শিক্ষা নিয়ে কিছু মনোসামাজিক বিশ্লেষণ। শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কেমন হবে’ এ বিষয়ে কথা বলেছেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সংগীতা ইমাম, অভিভাবক মামুনুর রশীদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. এ কে এম সালেক, নাট্যশিল্পী ত্রপা মজুমদার, মনোবিজ্ঞানী মেহতাব খানম এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক প্রফেসর ডা. গোলাম রব্বানী।
    ফেব্রুয়ারিতে প্রকাশিত এ সংখ্যায় শিশু শিক্ষা ছাড়াও রয়েছে ভ্যালেন্টাইন নিয়ে বিশেষ আয়োজন। এতে ‘ভালোবাসার রসায়ন’ নামে একটি প্রবন্ধ লিখেছেন মনোচিকিৎসক ও কথাসাহিত্যিক মোহিত কামাল। ডা. মুনতাসির মারুফ লিখেছেন ‘ভালোবাসা: শরীর না মন?’। ‘সখী ভালোবাসা কারে কয়’ লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সেলিনা ফাতেমা বিনতে শহিদ। ভালোবাসার কথা উঠলে যৌনতার কথাও উঠে আসে। যৌনস্বাস্থ্য নিয়ে ‘প্রেম-ভালোবাসা এবং শরীর’ শিরোনামে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের মনোরোগবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. এস এম আতিকুর রহমান। ‘যত বেশি ভালোবাসা তত বেশি ঘৃণা’ শীর্ষক রচনাটি একটি গবেষণাপত্র থেকে অনুবাদ করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সাইকিয়াট্রি (এমডি) ডা. মো. সালেহ উদ্দীন। মাহজাবিন আরা শান্তা লিখেছেন ‘সম্পর্ক সতেজ রাখুন’।
    এসব বিষয়ের বাইরেও রয়েছে বেশ কিছু প্রতিবেদন ও প্রবন্ধ। এসবও কোনো না কোনোভাবে প্রচ্ছদ প্রতিবেদনের সাথে সংশ্লিষ্ট। ‘ঋতুস্রাব বন্ধ সমস্যা ও সমাধানের কথা’ লিখেছেন শমরিতা হাসপাতালের সাইকিয়াট্রি (এমডি) ডা. নাফিয়া ফারজানা চৌধুরী। ‘প্রবীণ মানে জীবনের যতিচিহ্ন নয়’ শিরোনামে প্রবীণদের মানসিক স্বাস্থ্য নিয়ে লিখেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের ডা. নিলুফার আক্তার জাহান। ‘মাদকাসক্তি প্রতিরোধে পরিবারের ভূমিকা’ শীর্ষক রচনা লিখেছেন ডা. জসীম চৌধুরী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের মনোরোগবিদ্যা বিভাগের ডা. পঞ্চানন আচার্য্য লিখেছেন সমাজে প্রচলিত নানা কুসংস্কার নিয়ে ‘যতসব কুসংস্কার’। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের মনোরোগবিদ্যা বিভাগের সাইকিয়াট্রি (এমডি) ডা. তৈয়বুর রহমান রয়েল লিখেছেন ‘জীবাণুতত্ত্ব অদ্ভুত মানসিক রোগ চিকিৎসা’। ভুটানের মানসিক স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরেছেন সেখানকার মনোরোগের অধ্যাপক ডাম্বার কুমার নিরলা। ‘ব্লু হোয়েল ও ইন্টারনেট আসক্তি: সতর্কতা, ফেরার উপায়’ রচনায় জরুরি নানা পরামর্শ দিয়েছেন ডা. আশেকুর রহমান শিহাব। ‘নিউটনের মনস্তত্ত্ব’ লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের মনোরোগবিদ্যা বিভাগের  সাইকিয়াট্রি (এমডি) ডা. এস এম ইয়াসির আরাফাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ফিরোজ শরিফ লিখেছেন ‘আত্মহত্যা: গণমাধ্যমে প্রচার কেমন হওয়া উচিত’।
    এছাড়া রয়েছে মনের খবর কুইজ, সাইকিয়াট্রিস্টস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক অধিবেশনের সংবাদ, মনের খবর- এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ‘মানসিক স্বাস্থ্য: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের সংবাদ। প্রশ্নোত্তর পর্বে রয়েছে বিচিত্র প্রশ্ন ও পরামর্শ। বাসের ধাক্কা খেয়ে ভীতি, নিজেকে উপস্থাপন করতে না পারা, ভয়ঙ্কর স্বপ্নে দেখা, আর্মিতে নিয়োগের আগে মানসিক রোগ পরীক্ষা করা হয় কিনা, অল্পতেই রেগে যাওয়া ইত্যাদি বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
    মনের খবর- এর এই সমৃদ্ধ সংখ্যাটি আপনি সংগ্রহ করতে পারবেন মাত্র ৫০ টাকার বিনিময়ে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকেন আমরা লজ্জিত হই- কীভাবে কাটিয়ে উঠব
    Next Article শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে বাজেট পর্যালোচনা অনুষ্ঠিত
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.