Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » গান মনে শান্তি আনে বলেই চিকিৎসায় গান থেরাপি ব্যবহার করা হয়: রথীন্দ্রনাথ রায়
    তারকার মন

    গান মনে শান্তি আনে বলেই চিকিৎসায় গান থেরাপি ব্যবহার করা হয়: রথীন্দ্রনাথ রায়

    মুহাম্মদ এ মামুনBy মুহাম্মদ এ মামুনMarch 4, 2018No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    গান মনে শান্তি আনে বলেই চিকিৎসায় গান থেরাপি ব্যবহার করা হয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    [int-intro]বাংলাদেশের লোকসঙ্গীতের প্রখ্যাত শিল্পী রথীন্দ্রনাথ রায় । ভাওয়াইয়া গানের এই শিল্পী দেশাত্মবোধক গান গেয়ে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন । তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিয়মিত কণ্ঠশিল্পী হিসেবে গান পরিবেশন করে মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা পালন করেন এবং কণ্ঠযুদ্ধশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন । নিউইয়র্কে বসবাসকারী একুশে পদকজয়ী এই শিল্পী সম্প্রতি দেশে এসেছেন। প্রতি বছরেই তিনি ছুটে আসেন নাড়ির টানে । পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ৩ ফেব্রুয়ারি তিনি মনের খবর-এর সাথে কথা বলেছেন নিজের মন, গান ও অন্যান্য নানা প্রসঙ্গ নিয়ে । সাক্ষাৎকার গ্রহণ করেছেন মামুন মিজানুর রহমান ।[/int-intro]
    [int-quote]‘আমি হতাশাকে পাত্তা দিই না । হতাশ হওয়ার আগে নিজের ভুলগুলো খুঁজি । আমার চাহিদা কম, তাই হতাশ হতে হয় না । আমি সুস্থ শরীর নিয়ে, সুন্দর মন নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই । ।[/int-quote]
    [int-qs]কেমন আছেন?[/int-qs]
    [int-ans name=”রথীন্দ্রনাথ রায়”]ভালো আছি, ভালো আছি বলেই কথা বলতে পারছি।[/int-ans]
    [int-qs]ভালো থাকার জন্য কী প্রয়োজন?[/int-qs]
    [int-ans name=”রথীন্দ্রনাথ রায়”]ভালো থাকার জন্য প্রয়োজন শুদ্ধ থাকা, মনকে পবিত্র রাখা এবং মিথ্যা না বলা।[/int-ans]
    [int-qs]গান শিখতে হলে কীভাবে মনের যত্ন নেওয়া উচিত?[/int-qs]
    [int-ans name=”রথীন্দ্রনাথ রায়”]গান শিখতে হলে শুধু মনের যত্ন নেওয়াই যথেষ্ট নয়, প্রচুর শ্রম দিতে হবে । শ্রদ্ধা ও ভালোবাসা থাকতে হবে গানের প্রতি । শুদ্ধতায় থাকাই সব চেয়ে বড়। মনের পবিত্রতা ছাড়া সৃষ্টি করা যায় না । শুধু গান নয়, যেকোনো কাজ ভালোভাবে করতে হলে প্রচুর মনযোগ দিতে হবে ।[/int-ans]
    [int-qs]কখন রেগে যান? রেগে গেলে কী করেন?[/int-qs]
    [int-ans name=”রথীন্দ্রনাথ রায়”]কোনো কিছু নিজের মতের বিপক্ষে গেলে মানুষ রেগে যায় । আমি সাধারণত কেউ মিথ্যা বললে রেগে যাই । এক্ষেত্রে আমি নিজের দুর্বলতা ও যুক্তিগুলো ব্যবহার করি, তাতেই রাগ কমে আসে ।[/int-ans]
    [int-qs]রাগ কমাতে গান কি কোনো সাহায্য করতে পারে?[/int-qs]
    [int-ans name=”রথীন্দ্রনাথ রায়”]অবশ্যই গান এক্ষেত্রে সাহায্য করে । গান মনে পবিত্রতা আনে । গান বিশেষে ব্যক্তির উপর ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া হয় । গানের মাধ্যমে পৃথিবীর নানা দেশে এখন রোগীদের চিকিৎসা করা হয়। গান মনে শান্তি আনে বলেই চিকিৎসায় গান থেরাপি ব্যবহার করা হয়।[/int-ans]
    [int-qs]স্বপ্ন দেখেন? কী ধরনের স্বপ্ন দেখেন?[/int-qs]
    [int-ans name=”রথীন্দ্রনাথ রায়”]এখনও আমি অনেক স্বপ্ন দেখি । ব্যক্তিজীবন নিয়ে, দেশ নিয়ে এখনও নানা স্বপ্ন দেখি । বিশ্ববিদ্যালয় জীবনে দেশের স্বাধীনতার স্বপ্ন দেখতাম । স্বপ্ন মানে পরিকল্পনা । স্বপ্ন ছাড়া মানুষ উঁচুতে যেতে পারে না । স্বপ্ন ছাড়া অগ্রসর হওয়া যায় না ।[/int-ans]
    [int-qs]স্মৃতিতাড়িত হন?[/int-qs]
    [int-ans name=”রথীন্দ্রনাথ রায়”]আমি স্মৃতিতে হারিয়ে যেতে পছন্দ করি । স্মৃতি আমার কাছে বেদনার নয়, আনন্দের । দুঃখের স্মৃতিও মাঝে মাঝে আমাকে তাড়িতে করে, তবে তা ক্ষণিকের জন্য । মুক্তিযুদ্ধ এখনো আমাকে স্মৃতিতাড়িত করে । সেই স্মৃতি এখনো এতটাই জীবন্ত, মনে হয়, এই তো সেদিন মুক্তিযুদ্ধ হয়েছে ।[/int-ans]
    [int-qs]প্রবাস জীবনে কীভাবে মন ভালো রাখার চেষ্টা করেন?[/int-qs]
    [int-ans name=”রথীন্দ্রনাথ রায়”]পিতা হিসেবে সন্তানদের সময় দিই । চাকুরি ছেড়ে ৪ বছর অসুস্থ মায়ের সেবা করেছি । কাজ, সন্তানদের দেখাশোনা, গান ও আড্ডায় মন ভালো রাখি।[/int-ans]
    [int-qs]কখনো হতাশায় ভুগেন?[/int-qs]
    [int-ans name=”রথীন্দ্রনাথ রায়”]আমি হতাশাকে পাত্তা দিই না । হতাশ হওয়ার আগে নিজের ভুলগুলো খুঁজি । আমার চাহিদা কম, তাই হতাশ হতে হয় না । আমি সুস্থ শরীর নিয়ে, সুন্দর মন নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই ।[/int-ans]
    [int-qs]ব্যক্তি কীভাবে হতাশা থেকে মুক্তি পেতে পারে?[/int-qs]
    [int-ans name=”রথীন্দ্রনাথ রায়”]হতাশা থেকে মুক্তির উপায় প্র্যাকটিকেল হওয়া। বাস্তবতা বুঝে চললে হতাশা কমবে। হতাশা তৈরির কারণ বুঝে মুক্তির চেষ্টা করতে হবে।[/int-ans]
    [int-qs]গানের প্রতি ভালোবাসার জন্ম কীভাবে?[/int-qs]
    [int-ans name=”রথীন্দ্রনাথ রায়”]আমার বাবা হরলাল রায় ছিলেন ভাওয়াইয়ার একনিষ্ঠ সাধক—গীতিকার, সুরকার, শিল্পী। নিজে দোতারা বাজিয়ে গান করতেন। সে সূত্রে আমরা ভাইবোনেরা গান করতাম । খুব ছোটবেলা থেকেই গানের সাথে এভাবে ভালোবাসায় জড়িয়ে যাই।[/int-ans]
    [int-qs]আপনার গান শেখার শুরুটা হয় কীভাবে?[/int-qs]
    [int-ans name=”রথীন্দ্রনাথ রায়”]১৯৫৬ সাল থেকে বাবা ঢাকা রেডিওতে জড়িয়ে পড়েন। মাঝেমধ্যে বাড়ি এলে বৈঠকখানায় প্র্যাকটিসে বসতেন। তখন আমি খুব ছোট—টু-থ্রিতে পড়ি, বৈঠকখানায় ঢোকার তো অনুমতি ছিল না। গোপনে তাঁর গানের খাতাটি নিয়ে দুপুরের কড়কড়ে রোদে আধা মাইল-এক মাইল দৌড়ে দূরে চলে যেতাম। ক্ষেতের আইলে বসে গতকাল যে গানটি তিনি করেছেন, সেটি বের করে চিত্কার করে গাইতাম। আবার সন্ধ্যায় তাঁর গান প্র্যাকটিসের সময় খেয়াল করে শুনতাম—কোন জায়গায় ভুল হয়েছে। এভাবে কারেকশন করতাম।[/int-ans]
    [int-qs]স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিলেন কীভাবে?[/int-qs]
    [int-ans name=”রথীন্দ্রনাথ রায়”]ঢাকা থেকে খুব কষ্ট করে পালিয়ে কলকাতায় চলে গেলাম ১৯৭১ সালের জুনের দ্বিতীয় সপ্তাহে । স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। নিচতলায় বিএসএফ গার্ড আটকাল। বললাম, ‘ঢাকা থেকে আসছি, আমি শিল্পী।’ ওপরে নিয়ে গেল। সেখানে গিয়ে আবদুল জব্বার, আপেল মাহমুদ. মান্না হক, মোকছেদ আলী সাঁইদের সাথে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে জড়িয়ে গেলাম। আপেল মাহমুদের সাথে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ গানটি গেয়েছি। এইভাবে শুরু হলো স্বাধীন বাংলা বেতারের জীবন। এর পরে গেয়েছি—‘চাষাদের মুটেদের মজুরের/আমার এ দেশ সব মানুষের’, ‘তারা এই দেশের সবুজ ধানের শিষে/চিরদিন আছে মিশে’, ‘ও বগিলারে, কেন বা আলু বাংলাদেশে/মাছের আশা নিয়া।’[/int-ans]
    [int-qs]মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তির সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত?[/int-qs]
    [int-ans name=”রথীন্দ্রনাথ রায়”]মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তির সাথে খুব আন্তরিকভাবে মিশতে হবে। তাকে সুস্থ-স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। তাকে ভালো ভালো কথা বলতে হবে, ধর্মের কথা বলতে হবে। তাকে নানাভাবে আশাবাদী করে তুলতে হবে। তার মন ভালো রাখার জন্য তাকে ভালো গানও শোনাতে হবে।[/int-ans]
    [int-qs]আপনাকে অসংখ্য ধন্যবাদ ।[/int-qs]
    [int-ans name=”রথীন্দ্রনাথ রায়”]আপনাকেও ধন্যবাদ।[/int-ans]

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআত্মহত্যা কেন ভালো চিন্তা নয়?
    Next Article সোশাল ফোবিয়া নিয়ে সেমিনার অনুষ্ঠিত
    মুহাম্মদ এ মামুন

    Related Posts

    মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

    August 5, 2023

    মানসিক সমস্যার সঙ্গে লড়েছেন পাঠান অভিনেত্রী দীপিকা

    January 26, 2023

    ভেঙে পড়েছিলেন বিরাট, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে পরামর্শ

    August 23, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.