Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আত্মবিশ্বাসী হওয়ার ৫টি মূলমন্ত্র
    আন্তর্জাতিক

    আত্মবিশ্বাসী হওয়ার ৫টি মূলমন্ত্র

    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরBy আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরMarch 10, 2018No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    “আপনার সম্মতি ছাড়া কেউ আপনাকে হেয় প্রতিপন্ন  করতে পারে না।’’ – এলেনর রুজভেল্ট।
    শেষ কবে আপনি নিজেকে এবং নিজের জীবনের চলার পথকে সন্দেহ করেছিলেন? সম্ভবত যখন আপনি ব্যর্থ হয়েছেন বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছেন। কিছু কঠিন সময়ে আমরা নিজের প্রতি আস্থা হারাই । এ সময় আমরা অনেক ভুল করি এবং নিজেকে লক্ষ্যহীন মনে হয়। এ সময় গুরুত্বপূর্ণ কাজগুলো গুরুত্ব হারায় এবং জীবনকে অর্থহীন লাগে। আমাদের নিজের প্রতি শ্রদ্ধাবোধ এবং আত্মবিশ্বাস কমে যায় এবং আমাদের জীবন সম্পর্কে ক্ষমতাহীন বোধ করি।
    এই ক্ষেত্রে কিছু পরিকল্পনা আপনার আত্মবিশ্বাসে সহায়ক হতে পারে।
    ১। ইতিবাচক কথা বলুন
    আমি জানি, আপনি কি ভাবছেন ! হাস্যকর ভাবছেন! শুধু ইতিবাচক কথা বলাই আমার সমস্যা সমাধানে যথেষ্ট? হ্যাঁ, কিন্তু সম্পূর্ণ না।
    ইতিবাচক কথাও কাজে লাগতে না পারে, যদি আমরা নিয়মানুবর্তী না হই। প্রতিদিন কিছু ইতিবাচক কথা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। কিছু ইতিবাচক কথা তৈরি করুন এবং প্রতিদিন এগুলো গুরুত্ব দিয়ে বলুন।
    ২। উপভোগ্য এবং অনুপ্রেরণামূলক কর্মকাণ্ড করুন
    আনন্দ এবং উপভোগ্য বিষয় জীবনকে প্রাণবন্ত করে। তখন আমাদের অনুপ্রাণিত থাকা সহজ হই। আপনি যা উপভোগ করছেন, তা যা আপনি চান, তা করতে সাহায্য করে ।  অনুপ্রেরণামূলক কর্মকাণ্ড আপনার সমস্যাগুলো সহজ করে দেয়।
    ৩। নিজের যত্ন নিন
    আপনি আপনার নিজের যত্নে অগ্রাধিকার দেন? জীবন আমাদের দৈনন্দিন পছন্দ এবং অভ্যাসের সাথে সংযুক্ত। সুতরাং যখন সমস্যা আপনাকে আঁকড়ে ধরে, তখন আপনার দৈনন্দিন কর্মকাণ্ড পরিত্যাগ করা উচিৎ নয়।  সর্ব অবস্থায় পর্যাপ্ত খাওয়া, পর্যাপ্ত ঘুম ও ধ্যান নিশ্চিত করুন।
    ৪। ভবিষ্যৎ ভেবে কাজ করুন
    আমরা আমাদের ভুল কাজের জন্য নিজের প্রতি নিয়ন্ত্রণ হারাতে পারি। ইচ্ছাকৃতভাবে এবং ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নিলে আপনি নিজের সম্পর্কে ভালো বোধ করবেন। তাই পরবর্তী সময় আপনি কিছু করার বা বলার আগে একটি গভীর শ্বাস নিন, এবং ফলাফল সম্পর্কে চিন্তা করুন। এটা নিজের কাজের প্রতি নিয়ন্ত্রিত হতে সাহায্য করবে।
    ৫। নিজের সেরা চেষ্টাটি করুন
    আমরা কিছু ভালো দিন ও কিছু খারাপ সময় অতিক্রম করি। খারাপ সময়ও আমাদের নিয়ন্ত্রিত হয়ে সেরা কাজটি করা উচিত। আপনার খারাপ সময়ে নিজের সাথে কেবল একটি চুক্তি করুন যে, আপনি আপনার সর্বোত্তম চেষ্টাটি করবেন, ফলাফল কোনো ব্যাপার না। সবসময় কঠোর পরিশ্রম আপনাকে সফলতা এনে দেবে।
    তথ্যসূত্র: সাইকসেন্ট্রালে প্রকাশিত  Joe Wilner  এর রচনা অনুবাদ করেছেন সুমাইয়া জান্নাত সোমা ।
    লিংক: https://blogs.psychcentral.com/best-self/2015/01/5-tips-to-live-with-greater-confidence/

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleস্টেরিওটাইপ মুভমেন্ট ডিজঅর্ডার
    Next Article খারাপ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া কেন কঠিন?
    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবর

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.