Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সবার জন্য অনলাইনে ২৪ ঘন্টা ফ্রি মানসিক সাপোর্ট ও তথ্যসেবা চালু
    কার্যক্রম

    সবার জন্য অনলাইনে ২৪ ঘন্টা ফ্রি মানসিক সাপোর্ট ও তথ্যসেবা চালু

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরMarch 21, 20183 Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আগামী ১ এপ্রিল থেকে দেশে প্রথমবারের মতো সবার জন্য বিনামূল্যে অনলাইনে মানসিক সাপোর্ট ও তথ্যসেবা চালু করতে যাচ্ছে ড্রিম সাইকোলজি। এর মাধ্যমে সবাই ২৪ ঘন্টা অনলাইন মাধ্যমে যোগাযোগ করে তাদের মানসিক সমস্যা সম্পর্কে জানাতে পারবেন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারবেন। এ জন্য কোন ফি পরিশোধ করতে হবে না। ১৮ মার্চ দুপুরে ঢাকা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
    ‘সবার জন্য সাইকোলজিক্যাল জ্ঞান, মানসিক সাপোর্ট এবং তথ্য সেবা’। এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মানসিকভাবে সুস্থ, সচেতন এবং সুন্দর একটি মানবিক সমাজ গঠনের জন্য কাজ করে ড্রিম সাইকোলজি। লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক সজীবুল ইসলাম বলেন, ‘ড্রিম সাইকোলজির শুরুর দিকে অল্প পরিসরে মানসিক সাপোর্ট ও তথ্য সেবা দেয়া হতো। কিন্তু দিন দিন এই সেবার চাহিদা বৃদ্ধি পেতে থাকে। তাই ক্রমবর্ধমান এই চাহিদা পূরণে প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক বৃদ্ধির বিষয়টিও সামনে চলে আসে। তথ্য সেবা নিতে আগ্রহীদের সহায়তার জন্য প্রাথমিকভাবে ড্রিম সাইকোলজির ২৫ স্বেচ্ছাসেবককে কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে ঢাকা বিশ^বিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। সাধারণ মানুষ ও মেন্টাল হেলথ প্রফেশনালদের মাঝে ড্রিম সাইকোলজির স্বেচ্ছাসেবকরা সেতুবন্ধন হিসেবে কাজ করবেন। এই কার্যক্রমের মাধ্যমে সাইকোলজি নিয়ে সঠিক ও যথার্থ তথ্য মানুষের কাছে পৌঁছে যাবে। এতে করে মানসিক অশান্তি, যন্ত্রণা, হতাশা, চাপ, উদ্বেগ, হীনমন্যতা বা অন্যান্য মানসিক জটিলতায় মানুষ মুক্তির উপায় হিসেবে আত্মহত্যা বা ক্ষতিকর পথ বেছে না নিয়ে বরং প্রফেশনালদের কাছে যেতে উদ্বুদ্ধ হবে। এর পাশাপাশি আগ্রহী ব্যক্তিরা চাইলে সরাসরি বিশেষজ্ঞদের সঙ্গেও দেখাও করতে পারবেন।
    এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ম-লীর সদস্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সোশ্যাল এন্ড কমিউনিটি সাইকিয়াট্রি বিভাগের প্রধান অধ্যাপক তাজুল ইসলাম, একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের জিএম মোস্তাফিজুর রহমান, সহ-প্রতিষ্ঠাতা ইব্রাহীম মল্লিক সুজন, জোনায়েদ রাব্বি পিয়াস প্রমুখ।
    জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সোশ্যাল এন্ড কমিউনিটি সাইকিয়াট্রি বিভাগের প্রধান অধ্যাপক তাজুল ইসলাম বলেন, ‘‘ড্রিম সাইকোলজির সঙ্গে এক ঝাঁক তরুণ প্রাণ যুক্ত রয়েছেন যারা নিরলসভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আমি প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করি। সমাজের এমন ভালো উদ্যোগ সম্পর্কে মানুষের জানা উচিত।’’
    মানুষের মানসিক স্বাস্থ্য, জ্ঞান ও সেবা নিয়ে কাজ করে ড্রিম সাইকোলজি। মানসিকভাবে সুস্থ ও সুন্দর একটি সচেতন মানবিক সমাজ প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। ২০১৬ সালের মে মাসে স্বল্প পরিসরে বিশ^বিদ্যালয়ের কয়েকজন তরুণ শিক্ষার্থীর হাতে জন্ম নেয় প্রতিষ্ঠানটি। ফেসবুক, ইউটিউব এবং ওয়েবসাইটের মাধ্যমে চলতে থাকে স্বেচ্ছাসেবী এই সেবা প্রদান কার্যক্রম।
    প্রতিবেদক, মনেরখবর.কম


    লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleতরুণীদের নিখুঁত হতে চাওয়ার সাথে আত্মহত্যার কোনো সম্পর্ক আছে কী?
    Next Article সিআরপির উদ্যোগে মানসিক স্বাস্থ্যসেবায় ডে সেন্টার চালু
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025

    3 Comments

    1. Nazrul islam on October 13, 2018 12:42 pm

      আসসালামুয়ালাইকুম,আমি মোঃ নজরুল ইসলাম বয়স ৩১, আমার গত তিন বছর ধরে আধো,ঘুমের মধ্যে, কিছুটা ঘুমন্ত আবার কিছুটা জাগ্রত অবস্থায় মাথার ভেতর এক ধরনের ভুম ভুম ভুম করে আওযাজ আসে, যা কিনা আমাকে ভিষন ভয় দেয় মনে হয় মাথার ভেতর থেকে কিছু ছিঁড়ে যাচ্ছে, ভয়ে ঘুম হয়না,মাসে অন্তত ১৫,২০ এ সমস্যা হয়,কিছুতেই এ থেকে মুক্তি পাচ্ছি না , অনেক ডাক্তার দেখিয়েছি কোন উপকার হয়না,সব ডাক্তার ঘুমের ওষুধ দেয় ঘুমের ওষুধ খেলে ভালো থাকি। আমার বাম কানে আঘাত লাগা,কানে সব সময় শব্দ হয়,নাক কান গলা ডাক্তার দেখিয়েছি তিনি সাইকিয়াট্রিস্টর নিকট পাঠিয়েছেন, সাইকিয়াট্রিস্ট,Epitra 0.5 mg ২ সপ্তাহ, ৩মাস pinor 25mg ৩মাস ভাল ছিলাম কিন্তু ওষুধ বাদ দিয়ে সমস্যা খুব বেশি বেড়ে গেছে। আমাকে বলতে পারেন ? আমি কোন ডাক্তার দেখাবো দেশে না বিদেশে ? যদি কারো এ ধরনের সমস্যা সম্পর্কে জানা থাকে দয়া করে আমাকে এক মিনিট ফোন করে জানাবেন আমি তার সাথে যোগাযোগ করবো, ফোন ০১৭১৮৭৪৮৬১৮

      Reply
      • মনের খবর on October 13, 2018 1:32 pm

        আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর খুব শীগ্রই মনের খবরের প্রশ্ন-উত্তর বিভাগে পাবলিশ করা হবে। পরবর্তীতে আপনার কোন প্রশ্ন থাকলে পুরো প্রশ্ন কমেন্টসে না দিয়ে সমস্যা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাঠিয়ে দিন এই ইমেইলে – question@www.monerkhabor.com ধন্যবাদ।

        Reply
    2. মাসুদ on March 13, 2019 2:55 pm

      আমার মাথা ভার কিছুতেই যাচ্ছে না আমি অনেক ডাক্তার দেখাইছি কিন্তু কাজে আসেনি আমার প্রেমিকার সাথে ও অনান্য মানুষের সাথে দেখা করতে ভয় লাগে স্মরনশক্তি থাকেনা আমি ইনডেভার 1০ সেরেলাক্র ৫০ খাচ্ছি কাজ হচ্ছে না আমি এখন কি ওষধ খাব rimuakter0118@gmail.com এ জানিয়ে দেবেন প্লিজ

      Reply
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.