Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ১ম এন আই এম এইচ দিবস উদযাপিত
    জাতীয়

    ১ম এন আই এম এইচ দিবস উদযাপিত

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরApril 19, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    R
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী এক অনাড়ম্বর অনুস্থানের মাধ্যমে উদযাপিত হলো গত ১৮এপ্রিল । ১৭ বছর আগে এই দিনে এই নামে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। যদিও এর শুরু হয়েছিলো আরও ১৩ বছর আগেই। ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।
    প্রতিষ্ঠার ১৭ বছর পর এবারই প্রথম আনুষ্ঠানিক ভাবে দিনটি উদযাপিত হয়। এ উপলক্ষ্যে ইন্সিটিউটের প্রাঙ্গন সকাল থেকেই অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রাক্তন পরিচালকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান অধ্যাপকগণ ,প্রশিক্ষণার্থীগণ ও সকল চিকিৎসক, সেবিকা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
    সকাল সোয়া ৯ টায় বেলুন ও ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সর্বজন শ্রদ্ধেয় মনোরোগ চিকিৎসক অধ্যাপক হেদায়েতুল ইসলাম ও অধ্যাপক আনোয়ারা বেগম। এরপর প্রতিষ্ঠানের কনফারেন্স হলে স্মৃতিচারণমূলক সভা অনুষ্ঠিত হয়। সভার সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক ডাঃ হেলাল উদ্দিন আহমেদ।

    অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপ-পরিচালক সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ তারিকুল আলম। বক্তব্যে তিনি এন আই এম এইচ দিবস উদযাপন এর প্রেক্ষাপট ব্যাখ্যা করেন এবং অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
    অতিথিবৃন্দের মধ্যে স্মৃতিচারণ করেন অধ্যাপক আব্দুল ওহাব, অধ্যাপক ঝুনু শামসুন্নাহার, অধ্যাপক নিলুফার আক্তার জাহান, অধ্যাপক এম এ মুহিত, অধ্যাপক মোহাম্মদ খসরু পারভেজ চৌধুরী, অধ্যাপক মুস্তাফিজুর রহমান, অধ্যাপক এম এস আই মল্লিক, ডাঃ মেখলা সরকার, ডাঃ মাহবুবুর রহমান, অধ্যাপক মহাদেব চন্দ্র মণ্ডল, ডাঃমোঃ দেলোয়ার হোসেন, অধ্যাপক শাহিদা চৌধুরী, ডাঃ সুলতানা আলগিন, ডাঃ এম এ জালাল উদ্দিন ও মনবিদ জহির উদ্দিন।
    প্রাক্তন পরিচালকদের মধ্যে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন অধ্যাপক ফেরদৌস আরা চৌধুরী (প্রাক্তন পরিচালক আধ্যাপক এ এইচ মোহাম্মদ ফিরোজের সহধর্মিণী), অধ্যাপক এম এ হামিদ, অধ্যাপক মোহাম্মদ ওয়াজিউল আলম চৌধুরী,অধ্যাপক মোঃ গোলাম রব্বানী, অধ্যাপক মোঃ নাজমুল আহসান, অধ্যাপক আনোয়ারা বেগম এবং অধ্যাপক হেদায়েতুল ইসলাম।
    পরিচালকগণ এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তাঁদের সংগ্রাম মুখর কর্মকাণ্ডের বর্ণনা করেন ও তাঁদের শিক্ষকদের স্মৃতিচারণ করেন। অধ্যাপক মোহাম্মদ ওয়াজিউল আলম চৌধুরী বলেন, “ ১৮ এপ্রিল বাংলাদেশের স্বাস্থ্য সেবার ইতিহাসে একটি বিশেষ দিন। এ প্রতিষ্ঠান কারো দানে নয়, আমাদের পরিশ্রমের ফসল”। তিনি এ প্রতিষ্ঠানের গুনে মানে আরও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
    অধ্যাপক গোলাম রব্বানী বলেন, “ অনেক রক্ত, ঘাম, মেধার ফলশ্রুতি এই প্রতিষ্ঠান।“ তিনি এর ক্রম উৎকর্ষতার দিকে ধাবিত হওয়ার প্রশংসা করেন।
    অধ্যাপক আনোয়ারা বেগম এই প্রতিষ্ঠান বর্তমান স্থানে স্থাপনে তার প্রচেষ্টা ও প্রশাসনিক বাঁধা বিপত্তির কথা বর্ণনা করেন এবং তার সহযোগীদের ভূমিকার কথা স্মরণ করে বলেন, “ কখনও একা কাজ করিনি, বাচ্চা সাইকিয়াট্রিস্টদের নিয়ে কাজ করেছি। কষ্টটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, যারা ব্রিফ কেস ইন্সটিটিউট বলতো তাদের জবাব দেবার জন্য।“
    অধ্যাপক হেদায়েতুল ইসলাম সেবার পাশাপাশি মান সম্পন্ন গবেষণার প্রতি জোর দেবার জন্য উপদেশ দেন।
    এরপর বর্তমান পরিচালক অধ্যাপক মোঃ ফারুক আলম প্রতিষ্ঠানের ওয়েব সাইট চালু করেন। সমাপনী বক্তব্যে অধ্যাপক আলম এ প্রতিষ্ঠানের অর্জন ও নানা কর্মকাণ্ডের বিষয়ে অবহিত করেন। তিনি এ হাসপাতালের Bed Occupancy হার ৯০% বলে উল্লেখ করেন। তাছাড়া ৭৫% রোগীদের জন্য ভাড়া বিহীন শয্যার ব্যাবস্থার কথা জানান। পাশাপাশি চালু থাকা বিভিন্ন শিক্ষা মূলক ( কোর্স) এবং গবেষণা কার্যক্রমের বর্ণনা দেন। কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
    উল্লেখ্য, এই দিবস উদযাপন উপলক্ষে সেদিন হাসপাতালের বহির্বিভাগে টিকিটের ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষ বহন করে এবং অন্তঃ বিভাগে রোগীদের মিষ্টিমুখ করানো হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআর্মড ফোর্সেস মেডিকেল কলেজে অটিজম বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার
    Next Article নিজেকে ৫ শতাংশ ভালো রাখার ৬ টি উপায়
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.