Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » নতুন গবেষণা : টিভি দেখা কি আমাদের অসুখী করছে ?
    জীবনাচরণ

    নতুন গবেষণা : টিভি দেখা কি আমাদের অসুখী করছে ?

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরMay 31, 2018Updated:June 15, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যখন আপনি ছোট ছিলেন, তখন টিভির দিকে তাকিয়ে থাকতেন এবং মনে করতেন, এটি একটি ষড়যন্ত্র। নেটওয়ার্ক আমাদের বোকা বানানোর পরিকল্পনা করছে। কিন্তু যখন আপনি একটু বড় হলেন তখন বুঝতে পারলেন এটি সত্য নয়। নেটওয়ার্কগুলো মানুষ যা চায়, ঠিক তা-ই দেওয়ার মাধ্যমে ব্যবসা করে। এটা অনেক বেশি হতাশাজনক চিন্তা। (Steve Jobs, Wired magazine, 1996)

    আরেকটু বড় হয়ে যখন জানা শুরু করলেন তখন দেখলেন কেউ কেউ বলছে টিভি আপনার ক্ষতি করছে। টিভিতে প্রচারিত বিনোদন আপনাকে উপকারও করছে বলে শুনছেন। আসলে কী? চলুন দেখি গবেষণা কী বলছে।

    এক গবেষণায় দেখা গেছে, আমেরিকানরা প্রতিদিন গড়ে প্রায় তিন ঘণ্টা টেলিভিশন দেখার পেছনে ব্যয় করে। তার মানে এটা বলা যায়, আমেরিকানরা আট বছরে ধরতে গেলে গড়ে এক বছরের (২৪ ঘণ্টা) সমান সময় টেলিভিশন দেখায় ব্যয় করে!

    আগের গবেষণা টিভি দেখা এবং ইতিবাচক অনুভূতি, যেমন-ইতিবাচক মানসিক অবস্থা, উচ্চ মাত্রার কর্মশক্তি, প্রবল আগ্রহ এবং উদ্দীপনার মধ্যে নেতিবাচক সম্পর্ক খোঁজে পেয়েছে। কিন্তু এই সংযোগের কার্যকারিতার দিকটি স্পষ্ট নয়। উভয় দাবির প্রতি সমর্থন রেখে এটা বলা যায়, অসুখী ব্যক্তিরা টিভি দেখার প্রতি আকৃষ্ট হয়। অন্যদিকে এটাও বলা হয়, টেলিভিশন দেখাও অসুখী হওয়ার কারণ।

    উদাহরণস্বরূপ, টেলিভিশন দেখা ইতিবাচক প্রভাব হ্রাস করে এটা প্রমাণিত। এমনকি যখন টিভি অনুষ্ঠান দেখার সময় মেজাজ ভালো হয়, তখন সেটার প্রভাব অস্থায়ী হয়। বিকল্প এবং সম্ভাব্য উপকারজনক আচরণ, যেমন: স্বেচ্ছাসেবক হওয়া, পরিবার এবং বন্ধুদের সাথে ভালো সময় ব্যয় করা এবং শখগুলো পুরণ করার জন্য নির্দিষ্ট সময়ের গণ্ডিতে চলে আসতে হয়।

    উপরন্তু টিভি দেখা একটি অভ্যন্তরীণ কার্যকলাপ এবং এটা আমাদের বাইরে সময় ব্যয় করা থেকে বাধা দেয়। গবেষণায় দেখানো হয়েছে যে, বাইরে সময় অতিবাহিত করা- বিশেষ করে প্রকৃতিতে , সুস্থতার জন্য যথেষ্ট উপকারী হতে পারে।

    বিপরীত ক্রিয়াকাণ্ডের দিকনির্দেশনা সম্পর্কে কি এমন কোনো প্রমাণ রয়েছে যে, নিম্নতর ইতিবাচক প্রভাবগুলি টিভি দেখার উৎসাহ বাড়াচ্ছে? হ্যাঁ, আছে।

    উদাহরণস্বরূপ, খুব খুশি মানুষ অসন্তুষ্ট ব্যক্তিদের তুলনায় সামাজিকীকরণে উল্লেখযোগ্যভাবে বেশি সময় এবং টিভি দেখায় কম সময় ব্যয় করে।

    সুখী মানুষ আরো নতুন এবং আকর্ষণীয় কার্যক্রম করতে আগ্রহী হয়, যেখানে অসুখী মানুষের উদ্দেশ্যই থাকে পুরনো এবং আন্দাজের মধ্যে সান্ত্বনা খুঁজে পাওয়া, যা কি-না তাদের পূর্ব নির্ধারিত সম্প্রচারিত সময়ে পরিচিত সেলিব্রিটিতে পূর্ণ পরিচিত টিভি শো।

    বর্তমান গবেষণা টেলিভিশন দেখা এবং অসুখী থাকা উভয়ের মধ্যে কারণিক নির্দেশনার প্রমাণ দাঁড় করিয়েছে, এই সংশয়পূর্ণ প্রশ্নটি ব্যাখ্যা করার উপায় খুঁজে বের করার চেষ্টা করেছে।

    Bayraktaroglu এবং তাঁর সহযোগীরা গবেষণা করে দেখেছেন, টিভি দেখে সময় ব্যয় করার ফলে ইতিবাচক অনুভূতিতে কোনো প্রভাব পরে কি-না, বিপরীতভাবে নির্দিষ্ট দিনের ইতিবাচক অনুভূতি পরবর্তী দিন কম বা বেশি টিভি দেখার পূর্বাভাস দেয় কি-না।

    ১৬৬৮ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, যাদের বয়স পরিসীমা ৩৩-৮৩ বছর, তারা এ গবেষণায় অংশগ্রহণ করেন।তাদেরকে তাদের অনুভূতি এবং তাদের টিভি দেখার সময় বলতে বলা হয়েছিল।

    এই গবেষণার ফলাফল বলে যে, একটি নির্দিষ্ট দিনে টিভি দেখার সময়কাল পরের দিনের ইতিবাচক অনুভূতির পূর্বাভাস দেয় না, কিন্তু একটি নির্দিষ্ট দিনের ইতিবাচক অনুভূতির মাত্রা পরের দিন টিভি দেখার ক্ষেত্রে পূর্বাভাস দেয়।

    সহজভাবে বললে, টিভি দেখা মানুষদের পরের দিন অসন্তুষ্ট মনে হচ্ছিল না , তবে যারা আগে থেকেই অসন্তুষ্ট ছিল, তাদের পরের দিন টেলিভিশন দেখার সম্ভাবনা আরও বেশি ছিল।

    তথ্যসূত্র: সাইকোলজি টুডে ডটকমে প্রকাশিত এক রচনা অবলম্বনে লিখেছেন সুমাইয়া জান্নাত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/XHGoBs7E25s

    /এসএস

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleউচ্চ বুদ্ধিমত্তা এবং আত্ম-নিয়ন্ত্রণের কিছু চমকপ্রদ লক্ষণ
    Next Article কবিতা-গান অনুভূতিকে সতেজ রাখতে সহায়তা করে
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.