Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ওসিডি রোগে কত বছর চিকিৎসা করাতে হয়?
    প্রশ্ন-উত্তর

    ওসিডি রোগে কত বছর চিকিৎসা করাতে হয়?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কAugust 19, 2018No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রশ্ন: আমার নাম তানজিল। আমি প্রায় এক বছর যাবৎ ওসিডিতে ভুগছি। অসুখটি সময়ের সাথে বাড়ে কমে। আমার সমস্যা হল, আমি মনে মনে গণনা করি। আমাকে ডাক্তার রিলাফিন দৈনিক ৩টি করে সেবন করতে বলেছেন। আমার অনুমানিক কত বছর চিকিৎসা করাতে হবে? আর ওষুধটি আমার জন্য সঠিক কিনা? জানালে উপকৃত হবো। ধন্যবাদ।
    উত্তর: ওসিডিতে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রোগ লক্ষণ শুরু হওয়া থেকে, জীবনে প্রথম চিকিৎসকের কাছে আসতে সময় লাগে গড়ে ৬ থেকে ১০ বছর। তাই সমস্যা শুরুর মাত্র ১ বছরের মাঝেই চিকিৎসা নেয়ার জন্য আপনাকে অভিনন্দন। অসুখটির চলন প্রধানত দু ধরনের।  ক. মাঝে মাঝে মানসিক চাপের সাথে সাথে বাড়ে বা কমে খ. একই তীব্রতায় গণিতের ধ্রুবকের মতোই স্থির থাকে। আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে রোগটির চলন ওঠা-নামা ধরনের। সাধারণত পুরুষ কারো রোগের শুরু শৈশবে হলে, শুরু থেকেই তীব্র রোগ লক্ষণসহ বিষন্নতা, ব্যক্তিত্ব জনিত সমস্যা থাকলে উন্নতি মন্থর হয়ে পড়ে। পক্ষান্তরে, রোগ লক্ষণ শুরুর আগে সামাজিক এবং পেশাগত জীবনে নিজেকে সহজে মানিয়ে নেয়ার ক্ষমতা থাকলে, রোগ লক্ষণ শুরু হওয়ার সময়কার কোন সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করা গেলে ও রোগ লক্ষণ গুলো একটানা না থেকে নির্দিষ্ট বিরতিতে হলে সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে। মোটামুটি ১০০ জনে ৬০ জন ওসিডি রোগীদের ক্ষেত্রে চিকিৎসা শুরুর এক বছরের মাঝে উন্নতি দেখা যায়।
    বাস্তবতা হচ্ছে ওসিডি একটি চিকিৎসাযোগ্য ক্রনিক বা দীর্ঘমেয়াদী রোগ। যার চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে ঔষধ খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক উন্নতি হলে আপনার চিকিৎসকের সাথে আলোচনা করে কাঠামোবদ্ধ ও ওসিডির জন্য সুনির্দিষ্ট সাইকোথেরাপী সেশন (কমপক্ষে ১২-১৬টি) আপনার সমস্যাকে অনেকাংশে সমাধান করতে পারে। ওসিডির ক্ষেত্রে ঔষধ শুরু করারর সাথে সাথে নাটকীয় উন্নতি হয়না। মস্তিস্কের কাঠামোগত কিছু কারনে মোটামুটি এক থেকে তিন মাস কিংবা আরো পরে গিয়ে উন্নতি শুরু হয় এবং তুলনামূলকভাবে ডোজ বা বেশী মাত্রার ঔষধ লাগে। এ সময়টায় তাই ধৈর্য ধারণ করে নিয়মিত ঔষধ সেবন করা খুব জরুরী। দীর্ঘমেয়াদে ভালো থাকার জন্য রোগের লক্ষণগুলো শতকরা পঞ্চাশভাগ কমে যাওয়ার সময় থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত একই ডোজে ঔষধ সেবন করতে হয়। ওসিডির চিকিৎসায় ব্যবহৃত এই গোত্রের ঔষধ (এসএসআরআই) কোন নির্ভরশীলতা তৈরী করেনা। তাই দীর্ঘমেয়াদে সেবন করলে আসক্ত হয়ে পড়ার কোন ভয় নেই।
    ধন্যবাদ

    ডা. মোঃ রাহেনুল ইসলাম
    এম.বি.বি.এস, এম.ডি (সাইকিয়াট্রি), বি.সি.এস (স্বাস্থ্য), মনোরোগ বিশেষজ্ঞ, সি.ডি.টি.সি, তেজগাঁও ঢাকা।
    ইমেইল- rahanul@gmail.com

    ওসিডি ডিপ্রেশন প্রশ্নোত্তর মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসম্পর্ক সতেজ রাখুন
    Next Article বয়সের সঙ্গে গাঁজা সেবনের সম্পর্ক
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.