Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিখ্যাত ব্যক্তিদের আত্মহত্যার খবর 'কপিক্যাট' সিন্ড্রোম তৈরি করে
    আন্তর্জাতিক

    বিখ্যাত ব্যক্তিদের আত্মহত্যার খবর 'কপিক্যাট' সিন্ড্রোম তৈরি করে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 12, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আত্মহত্যার উপর করা প্রতিবেদন হুট করে আত্মহত্যার পরিমাণ বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যদি সেই প্রতিবেদন গুলোতে আত্মহত্যার বিষয়ে বিস্তারিত এবং রোমাঞ্চকর বর্ণনা থাকে।
    ‘ছদ্মবেশী আত্মহত্যা’ নামক এক গবেষণায় দেখা গেছে যখন একজন বিপন্ন ব্যক্তি, আত্মহত্যা করেছে এমন কোনো ব্যক্তির সঙ্গে নিজেকে চিহ্নিত করে। পরবর্তীতে নিজের সমস্যার সমাধান হিসেবে আত্মহত্যার পথকে বেছে নেয়।
    জুন মাসে আমেরিকান ফ্যাশন ডিজাইনার কেট স্পেইড ও আমেরিকান শেফ অ্যান্থনি বোর্ডাইনের  মৃত্যু আন্তর্জাতিক মিডিয়া গুলোতে সাড়া ফেলে। অশিকাংশ প্রতিবেদনেই তাদের আত্মহত্যার বিস্তারিত বর্ণনা ছিল। যদিও বিভিন্ন মেডিকেল দল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা এই ব্যাপারে সতর্কতা অবলম্বনের কথা বলেছিল।
    টরন্টোর সানিব্রুক হেলথ সায়েন্স সেন্টারের প্রধান গবেষক ও সাইকিয়াট্রিস্ট ডক্টর মার্ক সিনিয়র বলেন, ‘আমরা অনেক বছর ধরেই জানি যে আত্মহত্যার মিডিয়া প্রতিবেদন এর হার বৃদ্ধিতে ভূমিকা রাখে’।
    ডক্টর মার্ক সিনিয়রের দল গবেষণায় পেয়েছে যে, টরোন্টোতে আত্মহত্যা বৃদ্ধি পেয়েছিল একটা আত্মহত্যার প্রতিবেদন প্রকাশের পর পর – সেই গল্পটিতে কিভাবে আত্মহত্যার বর্ণনা ছিল তার উপর নির্ভর করে। যেসব গল্পগুলো আত্মহত্যার একটি বিশেষ পদ্ধতির কথা বলে, সেগুলো এই হার বৃদ্ধিকে অধিক ভূমিকা রাখে।
    আত্মহত্যার প্রতিবেদনের ব্যাপারে একটি নির্দেশিকা তৈরি করা হয়। যেখানে আত্মহত্যার পদ্ধতি এইসব প্রতিবেদনে বর্ণনা করতে নিষেধ করা হয়। এছাড়াও আত্মহত্যার কারণটিকে সাংবাদিকদের এড়িয়ে চলতে হবে। প্রথম পাতায় প্রকাশ এবং রোমাঞ্ছকর হেডলাইনও বাদ দেয়া উচিত।
    সিনিয়র বলেন, ‘আত্মহত্যাকে একটি সর্বজনীন স্বাস্থ্য বিষয় হিসেবে গণ্য করা উচিত’। তাই যখন একজন বিখ্যাত ব্যক্তি আত্মহত্যা করে, তখন তা বিনোদন পাতায় ঠাই পাওয়া উচিত নয়। এই নির্দেশিকাতে মিডিয়ার প্রতিবেদন গুলো কিভাবে একটি ইতিবাচক প্রভাব রাখতে পারে তার ব্যাপারেও তথ্য রয়েছে।
    তিনি আরো বলেন, প্রতিবেদন গুলোতে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির সাক্ষাতকার, যেসকল ব্যক্তির সাহায্যর দরকার তাদের জন্য কি কি সংস্থান আছে তার কথা এবং মানসিক স্বাস্থ্যের অবস্থা আত্মহত্যার জন্য কিভাবে দায়ী, সেই ব্যাপারে আলাপ থাকতে পারে।
    গবেষনার জন্য সিনিয়র ২০১১-২০১৪ সালের মধ্যে প্রিন্ট এবং অনলাইনের মূখ্য প্রকাশনা গুলোতে প্রকাশিত প্রায় ৬৪০০ টি সংবাদ বিশ্লেষণ করেন।
    ঐ সময়ের মধ্যে ৯৪৭ টি মৃত্যুর কারণ ছিল আত্মহত্যা। দেখা যায়, প্রায় অর্ধেকের বেশি আত্মহত্যার খবরে সেলিব্রেটি  আত্মহত্যার হার দ্রুত বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ৩৭ শতাংশ সংবাদে তা কমেছে।
    সিনিয়র জানান, সব বিখ্যাত ব্যক্তির আত্মহত্যার খবর নেতিবাচক প্রভাব ফেলে না। তিনি নির্দেশ করেন ১৯৯৪ সালে মিউজিশিয়ান কার্ট কোবেইনের আত্মহত্যার খবরে দিকে। কোবেইনের আত্মহত্যার খবর একধরনের চাঞ্চল্য সৃষ্টি করেছিল কিন্তু তা আত্মহত্যার হার বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখে নি। তবে ঐ সময় আত্মহত্যার হটলাইনে সাহায্য চাওয়ার পরিমাণ বেড়ে গিয়েছিল।
    নতুন গবেষণায় পাওয়া গেছে খুব কম আত্মহত্যার প্রতিবেদনেই নিরদেশিকার পরামর্শ অনুযায়ী সেই উপাদানগুলো ছিল। এবং মাত্র ২ শতাংশ প্রতিবেদনে স্থানীয় আত্মহত্যা প্রতিরোধ সংস্থার ব্যাপারে কোনো খবর ছিল।
    এই গবেষণার সম্পাদক কোলম্যান বলেন, ‘আমার মনে হয় এটা জানা খুব গুরুত্বপূর্ণ যে সাংবাদিকরা কেন এই নির্দেশিকা অনুসরণ করছেন না। হয় তারা জানে না যে এরকম একটি নির্দেশিকা আছে অথবা তারা তা জেনেও ইচ্ছা করে উপেক্ষা করে’।
     
    তথ্যসূত্র: হেল্থ ডে।
    অনুবাদটি করেছেন মাঈশা তাহসিন অর্থী।

    আত্মহত্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleইচ্ছাকৃতভাবে নিজের ক্ষতি সাধনকারীর আত্মহত্যার ঝুঁকি বেশি
    Next Article সিলেটে অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার বিষয়ক (ওসিডি) ক্লিনিক-এর কার্যক্রম চালু
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.