Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মনের আবেগের সঙ্গে ভাষার সঙ্গতি এবং অসঙ্গতি
    ফিচার

    মনের আবেগের সঙ্গে ভাষার সঙ্গতি এবং অসঙ্গতি

    ডা. ফাহমিদা ফেরদৌসBy ডা. ফাহমিদা ফেরদৌসSeptember 16, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মনের শক্তিকে কাজে লাগাবেন যেভাবে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অনেক কথা যাও যে ব’লে
    কোনো কথা না বলি।
    তোমার ভাষা বোঝার আশা
    দিয়েছি জলাঞ্জলি।

    যুগে যুগে কবি সাহিত্যিকরা নানাভাবে মানব মনের আবেগকে তাদের কবিতায়, গল্পে, সাহিত্যে ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। আর এই মনের আবেগকে তুলে ধরার অন্যতম মাধ্যম হলো ‘ভাষা’। উপরে উদৃত রবি ঠাকুরের চয়নগুলো আমাদেরকে ঠিক তেমনই একটি ধারনা দিয়েছেন। তাহলে জানা যাক কথা, ভাষা, যোগাযোগ কি? একে অপরের সাথে সম্পৃক্ততা কি? এবং মানব জীবনের গুরুত্ব কতটুকু?
    মানুষ সৃষ্টির শ্রেষ্ট জীব বা আশরাফুল মাখলুকাত। কারন, সামাজিকতা সম্পূর্ণ করার জন্য একমাত্র মানুষই পারে তার নেতিবাচক আবেগ গুলোকে সংযত রেখে ইতিবাচক আবেগ গুলোকে ভাষার মাধ্যমে দৈনন্দিন কর্মপ্রবাহে প্রকাশ করতে। আর যখনই সামাজিকতা সম্পূর্ণ করতে হয়, তখন যে কোন মানুষকেই আরেকজন মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হয়। হতে পারে এই যোগাযোগ মানুষের সঙ্গে মানুষের, গোষ্ঠি থেকে গোষ্ঠির অথবা রাষ্ট্র সাথে রাষ্ট্রের কিংবা কখনো সারা বিশ্বের সঙ্গে।
    যোগাযোগ সামাজিকতার একটি দ্বিমুখী প্রক্রিয়া। যোগাযোগ প্রক্রিয়ায় অংশগ্রহনকারী দুই অংশের মধ্যে প্রতিনিয়তই প্রতিবেশ বা পরিবেশ অনুযায়ী মনের আবেগ আদান প্রদান হয়ে থাকে। যার প্রধান মাধ্যমই হচ্ছে ভাষা। ভাষার নানা মাত্রিক রূপ পরিলক্ষিত হয়, যেমন- বাচনিক/কথা এবং অবাচনিক রূপ, এই দুটি রূপকে আমরা প্রতিবেশ বা পরিবেশ অনুযায়ী প্রয়োগ করে থাকি। তবে সাম্প্রতিক গবেষনার ফলাফলে ভাষাবিদরা মনে করেন, যোগাযোগকর্মে বাচনিকতার চেয়ে অবাচনিক রূপের প্রয়োগই বেশি হয়ে থাকে।
    সুতরাং যখন কোন মানুষ সামাজিকতার সম্পন্ন করতে গিয়ে মনের আবেগ প্রকাশে বাচনিকতা/কথা এবং অবাচনিকতার প্রয়োগ প্রতিবেশ বা পরিবেশ অনুযায়ী করতে না পারে, তখনই তৈরী হয় যোগাযোগ বৈকল্য।
    যেমন: যোগাযোগ বৈকল্যের ব্যাক্তিগত পর্যায়ে একটি উদাহরন দেওয়া যায়।
    আমার এক রোগীনি এসে বলল, আমার স্বামী দীর্ঘদিন যাবত আমাকে এড়িয়ে চলছে এবং আমার সাথে খারাপ ব্যবহার করছে, সে কি অন্য মেয়ের প্রতি আসক্ত কিনা? আমি আমার রুগীনিকে জিজ্ঞেস করলাম আপনার স্বামী, আপনার সাথে কি রকম খারাপ ব্যবহার করছে? তখন তিনি বললেন- আমি যখন আমার স্বামীর সাথে কথা বলতে চাই, তখন বেশির ভাগ সময়ই সে ভ্র কুচকে থাকে, আমার দিকে তাকায় না, আমার হাতটা তার গায়ে বা কাধে রাখলে সরিয়ে দিচ্ছে। দীর্ঘদিন যাবৎ এই অবস্থা চলছে। পরবর্তীতে দেখা গেছে আসলে দুজনেই দুজনকে ভালোবাসেন তৃতীয় পক্ষের কোন প্রভাব নেই। শুধুই মনের আবেগ প্রকাশে ভাষাগত অসঙ্গতি। স্বামী চাচ্ছেন স্ত্রীর সঙ্গ কিন্তু স্ত্রীর সাথে আবেগন মুহুর্তে তার অবাচনিক ভাষার বহিঃপ্রকাশ (যেমন- চোখে চোখে না তাকানো, ভ্রু কুচকানো, গা থেকে হাত সরিয়ে দেয়া) ছিলো নেতিবাচক, শুধু তাই নয় যখন তিনি তার স্ত্রীর সাথে বাচনিক উপায়ে যোগাযোগ করে তখন সুর এবং স্বরের ব্যবহার (যেমন: রেগে রেগে উত্তর দেয়া) ছিলো নেতিবাচক।
    ফলশ্রুতিতে স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যেই যোগাযোগ ব্যহত হয়ে তৈরী হয়েছে স্বামীর সম্পর্কে স্ত্রীর নেতিবাচক ধারনা। সুতরাং যোগাযোগ স্থাপনে ভাষার প্রয়োগ এবং ব্যবহার খুবই তাৎপর্যপূর্ণ। হতে হবে প্রতিবেশ এবং পরিবেশ অনুযায়ী সামঞ্জস্যপূর্ন, পরিচ্ছন্ন, মার্জিত এবং অর্থবহ। আর যদি তা না হয়ে থাকে তাহলে শুধু ব্যাক্তিগত পর্যায়ে নয় পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে তৈরী হতে পারে যোগাযোগ বৈকল্য, যা আমাদের কারোই কাম্য নয়।
    সুতরাং একজন চিকিৎসা ভাষাবিদ এবং মনরোগ বিশেষজ্ঞ হিসেবে আমি মনে করি প্রতিদিন আমাদের কথোপকথনে অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপানে ভাষা ব্যবহার এবং প্রয়োগে আমাদের সচেতন হওয়াটা খুবই জরুরী।

    আবেগ ভাষা মন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডারে বিশ্বে প্রায় ১.২ শতাংশ লোক ভুগছে
    Next Article হার্টবিট বাড়লে আরো ভয় পাই, এই বুঝি আমার হার্টফেইলর হবে
    ডা. ফাহমিদা ফেরদৌস

    চিকিৎসা ভাষাবিদ এবং মনোরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক (মনোরোগ বিদ্যা বিভাগ) জেড,এইচ, সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল।

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.