Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কাজ কীভাবে গুছিয়ে করবেন
    জীবনাচরণ

    কাজ কীভাবে গুছিয়ে করবেন

    মাহজাবীন আরাBy মাহজাবীন আরাSeptember 29, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমাদের জীবনে দিনের বেশিরভাগ সময় পার হয় কাজের ব্যস্ততার মধ্য দিয়ে। প্রতিদিনই ভাবছেন কোনো কাজই ফেলে রাখবেন না। কিন্তু তারপরও অনেক কাজ রয়ে যায়। তাই যদি একটু গুছিয়ে কাজ করা যায়, তাহলে আপনার কাজগুলো করা সহজ হবে এবং সব কাজই সময়মতো শেষ করতে পারবেন।
    বাসায় বা কর্মক্ষেত্রে কাজ ঠিকমতো গুছিয়ে না করতে পারার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাছাড়া কাজ ঠিকমতো গুছিয়ে করতে না পারলে একধরনের অশান্তি সারাক্ষণই মনের ভেতর ঘুরপাক খেতে থাকে। আবার অগোছালো কাজ করতে গিয়ে আমরা একই কাজে বেশি সময় নষ্ট করি। তাই একই কাজে বাড়তি সময় ব্যয় করতে না চাইলেও কাজ গুছিয়ে করার অভ্যাস তৈরি করাটা অত্যন্ত জরুরি।
    কাজ গুছিয়ে করার কিছু উপায় :
    গুছিয়ে কাজ করার প্রথম পদক্ষেপ হলো নিয়মিত ডায়েরিতে কাজের পরিকল্পনা লিখে রাখা। সপ্তাহের ছুটির দিন একটু সময় বের করে বাড়ি ও অফিসের কী কী কাজ আছে এবং কখন সেগুলো করবেন তার একটা পরিকল্পনা ডায়েরিতে লিখে রাখুন।
    প্রতিদিনের কাজের একটা ছক তৈরি করুন। প্রতিদিনের কাজের পরিকল্পনা যদি আপনি আগের দিন রাতেই ঘুমাতে যাবার আগে এই ছকে লিখে রাখেন, তাহলে সকালে ঘুম থেকে উঠেই সেটা দেখে আপনি ধারণা নিতে পারবেন যে সারাদিনে ঠিক কখন আপনার কোন কাজটি করতে হবে। এতে করে কাজের একটা ধারা বজায় থাকে।
    যদিও আপনার রুটিনে থাকা সব কাজই গুরুত্বপূর্ণ, তবুও গুরুত্ব অনুসারে কাজ ভাগ করে নেয়া উচিত। অর্থাৎ যে কাজটির গুরুত্ব বেশি বা দ্রুত সেরে ফেললে আপনার জন্য সুবিধা হয়, সেটি আগেভাগেই করে ফেলুন। এতে করে আপনার মানসিক চাপ কমে যাবে এবং অন্যান্য কাজগুলো করাও সহজ হবে।
    প্রত্যেকটি কাজের জন্য সময় নির্ধারণ করুন এবং প্রয়োজনের তুলনায় একটু বেশি সময় রাখার চেষ্টা করুন। কারণ, অনেকসময় কোনো একটা কাজে সময় একটু বেশি লাগতে পারে, তখন পরের কাজের সময়টাও ঠিক থাকে না। তাই সময় একটু বেশি রাখলে এই ঝামেলা এড়ানো যায়।
    আপনার পারিবারিক আর প্রাতিষ্ঠানিক কাজগুলোকে আলাদা করে সে অনুযায়ী কাজ ভাগ করে নিন। যেদিন অফিস বা কর্মক্ষেত্রে কাজের চাপ কম থাকবে সেদিন নিজের একান্ত ব্যক্তিগত কাজগুলো সেরে নিন।
    একসঙ্গে বেশি কাজ করার চেষ্টা করবেন না। কাজের পরিকল্পনা এমনভাবে করুন, যেন কোনোদিনই আপনার ওপর বেশি চাপ না পড়ে।
    একটা কাজ শেষ না করে আরেকটা কাজ শুরু করবেন না। তাহলে কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। তাই যে কাজটা প্রথমে শুরু করবেন সেটা শেষ করে তারপর অন্য কাজ করার চেষ্টা করুন।
    কোনো কাজেই তাড়াহুড়ো করবেন না। কারণ, তাড়াহুড়োয় কাজে ছোটখাটো অনেক ভুল হতে পারে। অতএব সময় নিয়ে ধীরেসুস্থে কাজ করুন।
    বাসায় এবং অফিসের প্রয়োজনীয় জিনিসপত্র একটা নির্দিষ্ট ড্রয়ারে রাখুন। আর ভুলে যাওয়ার সমস্যা থাকলে একটা ছোট নোটবুকে লিখে চোখের সামনে কোনো এক জায়গায় রাখুন।
    যেখানকার জিনিস সেখানেই রাখার অভ্যাস তৈরি করুন। অর্থাৎ কোনো একটা জিনিস যেখান থেকে নিয়ে কাজ করবেন, কাজ শেষ হলে সেখানেই আবার রেখে আসুন। এই অভ্যাস রপ্ত করতে পারলে কোনো জিনিস খুঁজতে সময় নষ্ট হবে না।
    যে জিনিসগুলো সবসময় কাজে লাগে, সেগুলোকে হাতের কাছেই রাখুন। তবে খেয়াল রাখতে হবে বিভিন্ন জিনিস একসাথে রাখা যাবে না। আলাদা ধরনের জিনিস আলাদা রাখার চেষ্টা করুন। তাহলে খুঁজতে পেতে সহজ হবে।
    গোছানো কাজ অধিক ফলপ্রসূ হয়। জীবনকে কম চাপযুক্ত করার জন্য কাজ গুছিয়ে করার অভ্যাস রপ্ত করতে হবে এবং এতে কোনো কাজের পেছনে আর বাড়তি সময় ও পরিশ্রম দিতে হবে না।

    কাজ কিভাবে গুছিয়ে করা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমি সবার সঙ্গে মিশতে ও মন খুলে কথা বলতে চাই
    Next Article নিজেকে উপস্থাপন করতে পারি না, বুক ধড়ফড় করে
    মাহজাবীন আরা

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.