Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে যত আয়োজন
    কার্যক্রম

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে যত আয়োজন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 9, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ১০ অক্টোবর। দিবসটি উৎযাপনে আর মাত্র একদিন বাকি। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য ধরা হয়েছে ‘পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য’। এর মধ্যে দিবসটিকে উৎযাপনের জন্য বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও চিকিৎসক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
    জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে একটি সাইকেল র‌্যালির আয়োজন করেছে। এছাড়া ১০ অক্টোবর এনইএমএইচের সেমিনার কক্ষে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস নিয়ে একটি আলোচনা সভা রয়েছে।
    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বুধবার (১০ অক্টোবর) রয়েছে দিনব্যাপী নানা অনুষ্ঠান। অনুষ্ঠান গুলো মধ্যে রয়েছে র‌্যালি, তরুণদের বিশেষ সংবর্ধনা, বৈজ্ঞানিক সেমিনার এবং আলোচনা সভা।
    বাংলাদেশ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ১৫ তারিখ রয়েছে একটি বৈজ্ঞানিক সেমিনার।
    বাংলাদেশ ক্লিনিকাল সাইকোলজি সোসাইটি, ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকাল সাইকোলজি বিভাগ যৌথ উদ্যোগে তিনদিন ব্যাপি কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে। কর্মসূচি গুলোর মধ্যে ৯ তারিখে রয়েছে দিনব্যাপী দুটি কর্মশালা। ১০ তারিখে রয়েছে ৩টি কর্মশালা এবং ১৩ তারিখে রয়েছে দিনব্যাপী একটি ও অর্ধ দিবসের একটি কর্মশালা।
    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সিগমন্ড ফ্রয়েড সেমিনার হলে বুধবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ‘ইয়াং পিপুল এন্ড মেন্টাল হেল্থ ইন চেঞ্জিং ওয়ার্ল্ড’ নামে একটি আলোচনা সভার আয়োজন করেছে।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ এবং ছাত্র নির্দেশনা ও পরামর্শদান কেন্দ্র দিবসটি উপলক্ষে যৌথভাবে মানসিক স্বাস্থ্য সেবার আয়োজন করেছে। এজন্য বুধবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রে চারটি বিষয়ের উপর থাকছে প্রাথমিক কাউন্সেলিং এবং মানসিক স্বাস্থ্য নির্নয়ের ব্যবস্থা।
    এছাড়াও তাদের স্টলে থাকছে মানসিক স্বাস্থ্যের উপরে বিভিন্ন ধরনের বই, প্রবন্ধ ও তথ্য। মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেবাটি সকলের জন্য উম্মুক্ত থাকছে।
    ঢাকা আহ্ছানিয়া মিশনের হেলথ সেক্টরের আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে থাকছে ‘কাউন্সেলিং ও সাইকোলজিকাল এসিসমেন্ট’ আশা বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এবং ১৫ তারিখে ঢাকা আহ্ছানিয়া মিশনের অডিটোরিয়ামে রয়েছে আলোচনা সভা।
    বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিষ্টস সিলেট শাখা ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ‘পরিবর্তনশীল বিশ্বে তরুনদের মানসিক স্বাস্থ্য’ প্রতিপাদ্যকে ধরে এবং পরিচিত বা কমন কিছু সাইকিয়াট্রিক অসুস্থ্যতা নিয়ে একটি বৈজ্ঞানিক উপস্থাপনা সিলেটের বিভিন্ন হাসপাতাল ও কলেজে মাসব্যাপী উপস্থাপন করা হবে। সেই সঙ্গে থাকবে আলোচনা সভাও।
    বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য, মানসিক রোগ ও এর চিকিত্সা সম্পর্কে ভ্রান্তধারণা ও কুসংস্কার দূর করা ও জনসচেতনতা সৃষ্টি করতে ‘ওয়ার্ল্ড হেলথ’ ১৯৯২ সাল থেকে প্রতিবছর ১০ অক্টোবরকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে পালিন করে আসছে।
    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমানে ১০-২৪ বছর বয়সী তরুণের সংখ্যা প্রায় ১.৮ বিলিয়ন। বয়ঃসন্ধিকালীন বয়সের শতকরা ২০ ভাগ যে কোন সময় মানসিক রোগে আক্রান্ত হতে পারে। মানসিক সমস্যার শুরু ১৪ বছরের পূর্বে ৫০ শতাংশ এবং ২৪ বছরের পূর্বে এটি ৭৫ শতাংশ।

    মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি
    Next Article বিএসএমএমইউতে কুইজ প্রতিযোগিতা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.