Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিএসএমএমইউতে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
    কার্যক্রম

    বিএসএমএমইউতে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

    Md Shamsul HoqueBy Md Shamsul HoqueOctober 10, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পালন করলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৮। বিএসএমএমইউ এর শহীদ ডা. মিলন হলে বুধবার সকালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আনুষ্ঠনিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
    উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। কিন্তু বর্তমানে তরুণরা স্মার্টফোনের বেড়াজালে আটকা। আমি লক্ষ্য করেছি এখন অনেকে ট্রেনে বা বাসে যাতায়াতে সময় পাশের মানুষটির দিকে তাকায় না, কথাও বলে না। তারা শুধু স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকে। কিন্তু একটা সময় ছিলো যখন আমরা পাশের সিটের মানুষটির খোঁজ নিতাম।
    তিনি আরো বলেন, দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করলে মানুষ বিষণ্নতায় ভোগে। আর এটিই তরুণদের গ্রাস করেছে। এজন্য বাবা-মা কে সচেতন থাকতে হবে। তরুণদের মাঠে খেলাধূলা করার ব্যবস্থা করে দিতে হবে। কারণ, তরুণরা সুস্বাস্থ্যের অধিকারী হলে দেশ ও জাতির উন্নতি হবে। আর এই সুস্বাস্থ্যের একটি অংশ হচ্ছে মানসিক স্বাস্থ্য।
    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব। এছাড়াও অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক ডা. শাহানা আকতার রহমান, অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম এবং ডা. এম এস আই মল্লিক।
    সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব বলেন, মূলত তরুণরাই পারে সবকিছু করতে। তার প্রমাণ আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের জন্য আমার বিভাগের তরুণ রেসিডেন্টরা ৮/৯ দিন টানা পরিশ্রম করে অনুষ্ঠানটিকে সফল করেছে। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
    তিনি আরো বলেন, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আজকের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য’।  বর্তমানে অনেক সাইটে তরুণদের মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া আছে। মূলত তরুণরাই মানসিক স্বাস্থ্য সমস্যায় বেশি ভোগে। তাদের যদি শুরু থেকেই যত্ন নেওয়া যায় তবে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।

    অনুষ্ঠানের শুরুতে মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি ছোট নাটিকা মঞ্চস্থ করে দেখায় প্রাচ্যনাট। এরপরই মনোরোগবিদ্যা বিভাগ আয়োজিত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ী  ডা. মোছাম্মত হাসনা হেনা নার্গিস, ডা. আহসানুল হক ও ডা. ফয়সাল আহমেদের হাতে যথাক্রমে একটি ল্যাপটপ, একটি ট্যাব ও একটি স্মার্টফোন তুুুুলে দেন উপাচার্য।
    অনুষ্ঠানের পরবর্তী অংশের তারণ্যের জয়গান শোনান বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সহ অধিনায়ক নূর নাহিয়ান, গ্লোবাল ম্যাথমেটিকস ট্যালেন্ট প্রোব ২০১৭ এর গোল্ড মেডেলিস্ট অরিজিৎ সেন দীপ্ত, বিএসএমএমইউ এর মেডিসিন অনুষদে সকল বিভাগের মধ্যে সর্বোচ্চ নাম্বারধারী প্রধানমন্ত্রী স্বর্ণপদক জয়ী  ডা. নাফিয়া ফারহানা চৌধুরী এবং প্রধানমন্ত্রী স্বর্ণপদক ও রাষ্ট্রপতি স্বর্ণপদক জয়ী ডা. হোসনে আরা।
    এছাড়াও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দুটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. জার্ডি আলম ও ডা. সুমাইয়া নওশীন আহমেদ। এসময় প্যানেল এক্সপার্ট হিসেবে থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক ডা. ঝুনু শামসুনাহার, অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আজিজুল ইসলাম, ডা. এম এস আই মল্লিক এবং ডা. নাহিদ মেহজাবিন।
    অনুষ্ঠান শেষে তরুণ প্রতিনিধি হিসেবে নূর নাহিয়ান, অরিজিৎ সেন দীপ্ত, ডা. নাফিয়া ফারহানা চৌধুরী ও ডা. হোসনে আরা’র হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়াও ডা. মো. জার্ডি আলম ও ডা. সুমাইয়া নওশীন আহমেদকে ক্রেস্ট প্রদান করা হয়।
    অনুষ্ঠানটি আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগ এবং  আয়োজনে সহযোগীতা করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআগামী ৭ দিন মনের খবর সকল সংখ্যার পিডিএফ ফ্রি
    Next Article মেবিজ নামক ঔষধ খেলে বুকে ব্যথা করে, এখন আমার করনীয় কি?
    Md Shamsul Hoque

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.