Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » তিন সেকেন্ডের সহজ কৌশল বদলে দেবে জীবন
    জীবনাচরণ

    তিন সেকেন্ডের সহজ কৌশল বদলে দেবে জীবন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 31, 2018No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    কথায় বলে – ‘বন্দুকের গুলি আর মুখের বুলি একবার বের হলে আর ফেরানো যায় না’। ঝগড়া কিংবা রাগের মাথায় কোনো কিছু না ভেবেই মুখ ফসকে আমরা অনেকেই অনেক কিছু বলে ফেলি, যা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে আমাদের জীবনে। তাই অফিসের বস কিংবা প্রেমিক/প্রেমিকা – সবার সঙ্গেই ভেবে-চিন্তে কথা বলা উচিত। কারণ, মুখের একটি বুলি-ই নির্ধারণ করে দিতে পারে আপনার চাকরি কিংবা সম্পর্কের ভবিষ্যত।
    তিন সেকেন্ডের একটি সহজ কৌশল আপনাকে রাগের মুহূর্তে ‘বাজে বকা’ থেকে বিরত রাখবে। ‘তিন-সেকেন্ডের-ট্রিক’- এ ধারণাটির উদ্ভাবক বিখ্যাত মার্কিন অভিনেতা ক্রেইগ ফারগুসন। সঙ্গীকে কোনো কিছু বলার আগে নিজেকে নিজে তিনটি প্রশ্ন করুন। ফারগুসনের মতে, এগুলো আপনাকে অনাবশ্যক ঝগড়া বা তর্ক-বিতর্ক থেকে রক্ষা করবে। সত্যিকার অর্থে, এই কৌশলটি আপনাকে আপনার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিটির সঙ্গে অর্থপূর্ণ কথোপকথন ও সর্বোপরি আপনার সম্পর্ককে শক্তিশালী করতে সহায়তা করবে।
    প্রথম প্রশ্ন
    প্রথমেই নিজেকে প্রশ্ন করুন, ‘এটি বলা কি খুব জরুরি?’ হতে পারে দিনটি আপনার জন্য খুব খারাপ এবং আপনি আপনার সঙ্গীর ওপর ভীষণ রেগে আছেন। এমন মুহূর্তে আপনি হয়তো অনেক কিছুই বলে ফেলেন, যা আপনি বলতে বা বোঝাতে চাননি কিংবা যে কথাটি পরবর্তীতে গঠনমূলক আলোচনার মাধ্যমেও সমাধান করা সম্ভব হয়ে ওঠে না। তাই কিছু বলার আগে ভাবুন।
    দ্বিতীয় প্রশ্ন
    এরপর নিজেকে প্রশ্ন করুন, ‘এটা কি আমার বলা উচিত?’ সব বিষয়ে কথা বলার জন্য সবসময় আপনি নিশ্চয়ই সঠিক মানুষ নন। আপনার সঙ্গী হয়তো কখনো কখনো প্রতিবাদী হয়ে ওঠেন যখন তার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে কিছু বলা হয়। আপনাকে এ বিষয়টি তার দিক থেকে ভাবতে হবে এবং তার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে অবশ্যই সমালোচনা বন্ধ করতে হবে।
    তৃতীয় প্রশ্ন
    ‘এখনই কি এ বিষয়ে আমার কথা বলা জরুরি?’ কখনো কখনো কোনো বিষয়ে কথা বলার জন্য সঠিক সময়ের অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ। উদাহরণস্বরূপ, যদি এমন হয় সম্পর্কের ক্ষেত্রে আপনি খুব খারাপ সময় পার করছেন, তাহলে অতীতের কোনো বিষয়, যা আপনাকে আঘাত বা মর্মাহত করেছিল, তা নিয়ে কথা বলা থেকে বিরত থাকাই উত্তম।
    রেগে গেলে বা ঝগড়ার সময়ে আমরা অনেকটা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাই। মনে যা আসে তাই বলে ফেলি। মনে যত রাগ, ক্ষোভ সব ঝেড়ে ফেলে আমরা স্বস্তি অনুভব করি। কিন্তু ঝগড়ার মুহূর্তে বলা একটি কথা-ই আপনার সম্পর্ক ভেঙে দিতে পারে। তাই রাগের মুহূর্তে গভীর প্রশ্বাস নিন, মাথা ঠাণ্ডা করুন এবং নিজেকে নিজে উল্লিখিত তিনটি প্রশ্ন করুন। প্রশ্নের উত্তর ‘না’ হলে অবশ্যই ওই বিষয়ে কথা বলা থেকে বিরত থাকুন। এটি আপনার সম্পর্ককে আরো মজবুত করে তুলবে।
    অনুবাদ করেছেন: আছিয়া নিশি
    সূত্র: টাইমস অব ইন্ডিয়া
    https://timesofindia.indiatimes.com/life-style/relationships/when-sister-gets-married-/photostory/66400464.cms

    কৌশল জীবন তিন সেকেন্ড বদলে দেবে সহজ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসেল্ফ হার্ম প্রতিরোধে মানসিক স্বাস্থ্যকর্মীদের জন্য হবে কার্যকরী কমিটি
    Next Article মানসিক স্বাস্থ্য বিল পাস: মিথ্যা সনদে জেল জরিমানা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.