Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ভালো থাকার জন্য নিয়ম মেনে চলি-ফরিদা পারভীন
    তারকার মন

    ভালো থাকার জন্য নিয়ম মেনে চলি-ফরিদা পারভীন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 15, 2018Updated:August 23, 2020No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    কিংবদন্তিতুল্য সংগীত শিল্পী তিনি। বিশেষ করে লালন শিল্পী হিসেবে তাঁর খ্যাতি আকাশছোঁয়া। সঙ্গীতময় কর্মজীবনে তিনি গেয়েছেন লোকগান, আধনিক, দেশাত্মবোধকসহ অসংখ্য গান। পেয়েছেন ফুকুওয়াকা এশিয়ান কালচারাল প্রাইজ, রাষ্ট্রীয় একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পরস্কারসহ দেশে-বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তিনি ফরিদা পারভীন। মনের খবর পাঠকদের তিনি জানিয়েছিলেন তাঁর মনের কথা, ভালোলাগার কথা, স্বপ্নের কথা, পরিকল্পনার কথা, জীবন দর্শনের কথা। মনের খবর অনলাইন পাঠকদের জন্য তুলে ধরা হল এই মহাতারকার মনের কথাগুলো। তাঁর সাথে কথা বলেছেন মুহাম্মদ মামুন

     

    মনের খবর: কেমন আছেন?
    ফরিদা পারভীন: আল্লাহর রহমতে ভালো আছি।

    মনের খবর: ভালো থাকার জন্য কী করেন?
    ফরিদা পারভীন: ভালো থাকার জন্য একটু নিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করি। যেহেতু নিয়ন্ত্রণহীনতা বিপর্যয় ঘটায়, সেহেতু নিয়ন্ত্রণের মধ্যে থেকে লোভ-লালসা থেকে একটু পরিশুদ্ধতা লাভের চেষ্টা করি।

    মনের খবর: মন খারাপ হয়?
    ফরিদা পারভীন: হ্যাঁ, মন খারাপ হয়।

    মনের খবর: মন খারাপ হলে কী করেন?
    ফরিদা পারভীন: মন খারাপের ব্যাপারটা একদিক থেকে ভালো, এতে পরমেশ্বরের সান্নিধ্য লাভে একনিষ্ঠ হওয়া যায়। আর যেহেতু আমি সংগীত শিল্পী, লালনের গান করি, সঙ্গীতের জন্য কষ্টটা খুব দরকার।

    মনের খবর: কেন?
    ফরিদা পারভীন: কারণ সঙ্গীতের অন্তর্নিহিত বেদনাটা এবং যিনি গান করেন তার বেদনাটা যদি মিলে যায়, তাহলে যিনি গান করেন বা যারা গান শোনেন তাদের হৃদয় উপশম হয়।

    মনের খবর: লালন শিল্পী হয়ে ওঠার ইচ্ছেটা কীভাবে এলো?
    ফরিদা পারভীন: লালন শিল্পী হয়ে ওঠার ইচ্ছে আমার ছিল না। আমার যে সংগীতগুরু মোকসেদ আলী সাঁই, উনি স্বাধীনতার পর এক লালন উৎসবে আমাকে গাইতে বললেন। স্টেজে আমার প্রথম লালনের গান ‘সত্য বল সপথে চল ওরে আমার মন’ গাইলাম। এরপর থেকেই আস্তে আস্তে লালনের গানের প্রতি ভালোলাগা তৈরি হলো।

    মনের খবর: রাগ হয়?
    ফরিদা পারভীন: হ্যাঁ হয়। হয়তো বড় কারণে অনেক সময় রাগ হয় না কিন্তু ছোট ছোট কারণে রাগ হয়ে যায়।

    মনের খবর: রাগ হলে কী করেন?
    ফরিদা পারভীন: রাগ হলে অভিমানটা বেড়ে যায়। এমন অনেক রাগ আছে মনে হয় যার ওপর রাগ হলো তার সঙ্গে আর বেশি সময় সম্পর্ক রাখব না। রাগ হলে দৃষ্টিভঙ্গিটা পাল্টে যায়।

    মনের খবর: রাগ নিয়ন্ত্রণ করেন কীভাবে?
    ফরিদা পারভীন: রাগ হলে সচরাচর সেটা কাউকে বুঝতে দিতে চাই না, তারপরও অনেক সময় অবয়ব দেখে অনেকে বঝতে পারে, কোনো কারণে আমি মনক্ষুণ্ণ আছি।

    মনের খবর: রাগ নিয়ন্ত্রণের জন্য কোন জিনিসটা সবচেয়ে জরুরি?
    ফরিদা পারভীন: রাগ নিয়ন্ত্রণের জন্য একটু ধৈর্যশীল হতে হবে। সাঁইজি তাঁর কথার মধ্যেও রাগ নিয়ন্ত্রণের কথা বলে গেছেন, আবার আমরা যারা মুসলমান তাদের ধর্মীয় গ্রন্থেও মানুষকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে।

    মনের খবর: হিংসা আছে?
    ফরিদা পারভীন: আছে।

    মনের খবর: হিংসাকে আপনি কীভাবে দেখেন?
    ফরিদা পারভীন: হিংসাটা যদি ভালো কাজে বা ভালো উদ্দেশ্যে হয়, তাহলে সেটি বরং ভালো। যেমন সে একটা ভালো কাজ করছে আমি কেন করছি না। এমন একটা মনোভাব সবার জন্যই ভালো।

    মনের খবর: স্মৃতিকাতরতা আছে?
    ফরিদা পারভীন: প্রত্যেকটা মুহুর্তই তো মানুষের স্মৃতি। এরপর একদিন অনন্তকালের কাছে চলে যেতে হবে, দুনিয়ার যা কিছু স্মৃতি সব নীরবে নিরাঞ্জন হবে, অর্থাৎ সব স্মৃতি পানিতে মিশে যাবে। তাই এ স্মৃতি মূল্যহীন। সেজন্যই সাঁইজি বলেছেন, ‘গুণে পড়ে সারলি দফা করলি রফা গোলেমালে। ভাবলিনে মন কোথা সে ধন ভাজলি বেগুন পরের তেলে।।’

    মনের খবর: কোন স্মৃতি আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়?
    ফরিদা পারভীন: সবচেয়ে বেশি আনন্দ লাগে মঞ্চে গান গাওয়ার স্মৃতিগুলো। গান গেয়ে যখন দর্শক-শ্রোতাদের ভালোবাসা পাই বা আমার গাইতে ভালো লাগে। আর ওই মুহূর্তগুলোর স্মৃতি আমাকে অনেক বেশি আনন্দ দেয়। আবার কখনো উল্টোটাও হয়, কখনো হয়তো আমি গান গাওয়ার মুড পাচ্ছি না বা গান গাইতে গিয়ে নিজের কাছে নিজে আমি হোঁচট খাচ্ছি। শ্রোতারা হয়তো সেটি বুঝতে পারছে না কিন্তু নিজের কাছে নিজের এই যে হোঁচট খাওয়া সেটি আমাকে কষ্ট দেয় অনেকদিন।

    মনের খবর: স্বপ্ন  দেখেন?
    ফরিদা পারভীন: স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি আমার ফাউন্ডেশন নিয়ে, আমার চিন্তা নিয়ে, আমার সঙ্গীতের প্রতিষ্ঠান ‘অচিন পাখি’ নিয়ে।

    মনের খবর: কেমন সে স্বপ্নগুলো?
    ফরিদা পারভীন: স্বপ্ন আছে আমার ফাউন্ডেশন দিয়ে লোকগানের জন্য কাজ করা। স্বপ্ন আছে ‘অচিন পাখি’ শিক্ষালয়ের মাধ্যমে ছেলে-মেয়েদের গান শেখানো বা ছবি আঁকা শেখার কাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়া।

    মনের খবর: বাংলা লোকগান নিয়ে আপনার পরিকল্পনাগুলো কী?
    ফরিদা পারভীন: লোকগানের যেহেতু স্বরলিপি হয় না, তাই লোকগানগুলো সবসময় পরিবর্তনশীল। আমি আমার গুরুর থেকে সংগীতের যে তালিম পেয়েছি, সেটিকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা আছে। দ্বিতীয়ত হচ্ছে, ‘ফরিদা পারভীন ফাউন্ডেশন’-এর মাধ্যমে একটি লালন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা। যেখানে লোকগানের গবেষণা হবে। লোকগানের যে যন্ত্রগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলোকে সংরক্ষণ করা হবে। আগামী প্রজন্ম যাতে দেখে বোঝে, এটিই আমাদের শেকড়। এটিই আমাদের পরিচয় বহন করে। আগামীর প্রজন্ম যাতে দেখতে পারে, বঝতে পারে, অনেক অনেক জাতির চেয়ে আমাদের ঐহিত্য অনেক অনেক সমৃদ্ধ। এখানে লালন ফকির আছেন, হাছন রাজা আছেন, রাধারমণ দত্ত আছেন, উকিল মুন্সী আছেন, দুদু শাহ্ আছেন, জালাল খাঁসহ আরো অনেক অনেক মরমী কবি যে দেশে রয়েছেন, সে দেশের সংস্কৃতি অনেক অনেক সমৃদ্ধ।

    মনের খবর: ব্যক্তি জীবনে আপনার মধ্যে চাওয়া- পাওয়ার দুরত্ব কতটুকু?
    ফরিদা পারভীন: চাওয়ার চেয়ে পেয়েছি অনেক বেশি। এক সময় চাওয়া ছিল শুধু রেডিওতে গান গাইতে পারার। এরপর একে একে টেলিভিশন, গানের অ্যালবাম, বিভিন্ন দেশে বাংলা লোকগানের প্রতিনিধিত্ব করার সুযোগ। দেশে- বিদেশে পুরস্কার ও সম্মাননা, মানুষের ভালোবাসা। পরিশেষে আল্লাহর অভিপ্রায় ছাড়া কোনো কিছু সম্ভব নয়। মহান আল্লাহ আমাকে দিয়েছেন অনেক।

    মনের খবর: সবশেষে পাঠকদের উদ্দেশে কিছু বলন।
    ফরিদা পারভীন: পাঠকদের উদ্দেশে লালন সাঁই-এর বলা দুটি কথা বলব শুুধু। এক, সময় গেলে সাধন হবে না। দুই, সত্য বল সপথে চল। সময় থাকতে সবাই সুশিক্ষায় শিক্ষিত হোক। সুন্দর জিনিসগুলোকে গ্রহণ করে সত্য ও সুপথে চলার বাসনা তৈরি করুক সবাই। আমাদের এই বাংলা ভাষায় অনেক অনেক সুন্দর উপাত্ত রয়েছে। সুন্দর গল্প-কবিতা-গান রয়েছে, সেগুলো তারা গ্রহণ করুক এবং অসুন্দরকে প্রত্যাখ্যান করুক।

    মনের খবর: অনেক ধন্যবাদ আপনাকে।
    ফরিদা পারভীন: ধন্যবাদ আপনাকেও।

    [মনের খবর মাসিক ম্যাগাজিন- ১ম বর্ষ, ৫ম সংখ্যা থেকে নেওয়া]

    নিয়ম ফরিদা পারভীন ভালো থাকা মেনে চলা সঙাগীত শিল্পি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআসক্তি কী? কিসে কিসে আসক্তি হয়?
    Next Article চীনে মানসিক রোগে আক্রান্ত ১৭.৩ কোটি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

    August 5, 2023

    মানসিক সমস্যার সঙ্গে লড়েছেন পাঠান অভিনেত্রী দীপিকা

    January 26, 2023

    ভেঙে পড়েছিলেন বিরাট, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে পরামর্শ

    August 23, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.