Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আমি মেয়েটাকে ছেড়ে দিতে পারছি না
    প্রশ্ন-উত্তর

    আমি মেয়েটাকে ছেড়ে দিতে পারছি না

    প্রফেসর ডা. মো. নিজাম উদ্দিনBy প্রফেসর ডা. মো. নিজাম উদ্দিনNovember 18, 2018No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    যৌন ভীতি আপনার সঙ্গীকেও প্রভাবিত করতে পারে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা: আমার বয়স ২৬। নাম প্রকাশে অনিচ্ছুক। সমাজবিজ্ঞান নিয়ে মাষ্টার্স শেষ করেছি। সমস্যার কোনো সমাধান না পেয়ে লজ্জার মাথা খেয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। আশাকরি আপনারা আমাকে কিছু কার্যকর দিক নির্দেশনা দিবেন। ৯ বছরের সম্পর্ক মেয়েটার সাথে, এরই মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে গেছে। মেয়েটা আমার থেকে ৩ বছরের বড় হবে। মেয়ের মা একজন খ্রিষ্টান ধর্মালম্বী ঘরে জন্ম। একজন খ্রিষ্টান ধর্মের লোকের সাথে এর আগে বিয়েও হয়েছিল, সেখানে ডির্ভোস হয়ে যায়। ওই সংসার থেকে একটা ছেলে এবং মেয়েকে নিয়ে চলে আসেন নিজের বাবার বাড়ি। বাবার সম্পদের ভাগেরটা পেয়ে নিজে বাড়ি করেন এবং একটা সরকারি চাকুরি করে দুই ছেলে মেয়েকে নিয়ে থাকেন। এর মধ্যে তার মেয়েটার একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বিয়ে হয়। নিজের সংসার বাঁচাতে মেয়েটার মা একজন মুসলিম বিবাহিত ছেলেকে বিয়ে করে নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
    এদিকে তার কাছে থাকা ছেলেটাকে তিনি খ্রিষ্টান ধর্মের অনুসারি করেই রাখেন এবং একটা খ্রিষ্টান মেয়ের সাথে তাকে বিয়ে দেন। যাই হোক তার নতুন সংসারে একটা মেয়ের জন্ম হয়, এটিই সেই মেয়ে যার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এর মধ্যে মেয়েটার বাবা পারিবারিক কলহের জন্য এই সংসার ছেড়ে তার আগের সংসারে ফিরে যান। এখন আমার সাথে তারা তাকে বিয়ে দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে কিন্তু আমার পরিবার বা আত্মীয়স্বজন কেউ এই সম্পর্ক মেনে নিতে চাচ্ছেন না। মেয়েটা আমার পরিবারে এসে নামায, রোজা এবং আমাদের অন্যান্য যা কিছু ধর্মীয় বিধান আছে তা সে পালন করতে ইচ্ছুক।
    উল্লেখ্য যে ওদের আত্মীয়স্বজনের মধ্যে অনেকেই ইসলাম ধর্মের অনুসারি আবার অনেকেই খ্রিষ্টান। আমি মেয়েটার পরিবারের সাথে কথা বলে, কথা দিয়েছি আমি এর একটা ব্যবস্থা করছি, কিন্তু কোনো কিছুই করতে পারছিনা, কেননা এখনো আমি তেমন উপার্জন করতে সক্ষম হইনি। আমি আমার বাবার একমাত্র সন্তান, বাবা মা কষ্ট পাবে এই ধরনের কোনো কাজও আমি করতে পারছিনা, আবার তাদের রাজিও করাতে পারছি না। ওইদিকে আমি তাদের কথা দিয়েছি আর এই দিকে আমি নিরুপায়। আমার পরিবার থেকে আমাকে নানান ভাবে বোঝানো হচ্ছে এবং আমার ব্রেইনওয়াস করার চেষ্টা চলছে। এইসব ভেবে ভেবে আমি এখন পুরো একটা মানসিক রোগী। সকালে একটা ভাবি তো বিকালে আরেকটা আবার রাতে অন্য একটা। এইভাবে কতদিন আর? আমি মেয়েটাকে ছেড়েও দিতে পারছিনা আবার বাবা মাকে রাজিও করাতে পারছিনা। আব্বার ভাবনা তার একটা সম্মান আছে এলাকায়, এখানে বিয়ে হলে তার সম্মানহানি হবে। সমাজের মানুষ নানান ভাবে নানা কথা শুনাবে। তিনি ভাবছেন ভবিষ্যতে আমার ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার সময় এই সমস্যা উঠে আসবে। মেয়ের মা খ্রিষ্টান এইসব কথা নাকি আসবে।আমার মা একবার আমার মুখের দিকে তাকিয়ে রাজি হয়, আবার আব্বার মুখের দিকে তাকিয়ে বলে আমি কি করব! এই নিয়ে একটা তালগোল পাকিয়ে যাচ্ছে। মাঝে মাঝে রেগে নিজের উপর নিয়ন্ত্রন হারিয়ে দু একটা খারাপ কথাও শুনিয়ে দিচ্ছি তাদের যা আমার সাথে কখনোই যায় না। মেয়েটার পরিবার নিয়ে আমার ব্যক্তিগত ভাবে কোনো সমস্যা নাই।আমি যতটা সহজ ভাবে ভাবি আমার পরিবার বিষয়টাকে আরও জটিল করে তোলে। আমি জানতে চাই এই বিষয়ে আপনাদের মত কি এবং আমার বাবা মা আত্মীয়স্বজনদের কথা কতটুকু যুক্তিসংগত ?
    পরামর্শ: পরিচয় জানাতে ভীত প্রশ্নকর্তাকে আমার কাছে সমস্যার সমাধান জানতে চাওয়ার জন্য ধন্যবাদ। মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ হয়েই বসবাস করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যেকে কোনো না কোনো ধর্মে বিশ্বাস করে।বিবাহ এক ধরণের সামাজিক ও ধর্মীয় বন্ধন। তাই সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রত্যেকেরই চিন্তার স্বকীয়তা থাকবে – এটাই স্বাভাবিক। আপনি যদি ঐ মেয়ের সংগে বিবাহকে সামাজিক ও ধর্মীয় বন্ধন হিসাবে দেখেন তাহলে একভাবে ভাবতে হবে আর যদি ভালোবাসার দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে আপনাকে অন্যভাবে ভাবতে হবে।
    প্রতিবন্ধকতা ছাড়া ভালবাসার বিজয়ের উদাহরণ মনে হয় খুব কমই আছে পৃথিবীতে। ইতিহাসখ্যাত লাইলী-মজনু, ইউসুফ-জুলেখা, শিরি-ফরহাদ, চন্ডীদাস-রজকিনী অথবা অষ্টম এডওয়ার্ডের ভালবাসা সহ আমাদের আশেপাশের নাম স্মরণ করতে না পারা কত ভুরিভুরি উদাহরনই না আমাদের স্মৃতির মানসপটে দোলা দেয়।
    সুতরাং আপনি যদি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে বেশি গুরুত্ব দেন তবে পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে আপনাকে সিদ্ধান্ত বাস্তবায়িত করতে হবে। সেক্ষত্রেে আমার সীমিত ধর্মীয়জ্ঞান থেকে যতটুকু জানি তাতে মনে হয় অন্য ধর্মের কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে এবং ইসলাম ধর্মের আচার-আচরণ সম্পূর্নভাবে মেনে চলে তবে সমস্যা হওয়ার কথা নয়। আর ভবিষ্যৎ সামাজিক বন্ধনের কথা ভাবছেন? আপনার মতো আপনার বংশধরদের সাথে সম্পর্ক গড়ার মানুষের খুব একটা অভাব হবে বলে আমি মনে করি না।
    আর যদি ভালবাসার গুরুত্ব দেন তবে আপনাকে অবশ্যই সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের উর্ধ্বে উঠে- ভালবাসার শক্তিতে বলীয়ন হয়ে – ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে- এমন কঠিন সিদ্ধান্ত নিয়ে নিজেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে।
    কাজেই বুঝতেই পারছেন- সমস্যা আপনার, সিদ্ধান্তও আপনাকেই নিতে হবে। যদি একা সিদ্ধান্ত নিতে না পারেন তবে মানসিক সমস্যার সমাধানের ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য অভিজ্ঞ কোনো মনোরোগ চিকিৎসকের সাহায্য নিতে পারেন।
    আপনার সমস্যার দ্রুত সমাধান ও মঙ্গল কামনা করে শেষ করছি।

    আমি খ্রিষ্টান ধর্মালম্বী ছেড়ে দিতে পারছি না মেয়েটা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনিউটনের মনস্তত্ত্ব
    Next Article রেগে গেলে সে দেয়ালের সাথে কথা বলে
    প্রফেসর ডা. মো. নিজাম উদ্দিন

    Related Posts

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

    April 21, 2025

    রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    April 8, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.