Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » যৌন অক্ষমতার বিষয়টি জীবনেরই অঙ্গ এবং সমাধান যোগ্য
    যৌন স্বাস্থ্য

    যৌন অক্ষমতার বিষয়টি জীবনেরই অঙ্গ এবং সমাধান যোগ্য

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 2, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যৌন অক্ষমতা বলতে কী বোঝায়?

    যদি কারও কাম-সুখ ভোগ করার ক্ষেত্রে অনীহা দেখা যায় বা কামক্রিয়া থেকে নিজেকে বিরত করার চেষ্টা দেখা যায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির শারীরিক অক্ষমতাজনিত সমস্যা দেখা দিচ্ছে। এই ধরনের সমস্যা যৌনক্রিয়ায় সক্ষম একজন মানুষের বা দম্পতির জীবনের যে কোনও সময় ঘটতে পারে এবং এর ফলে কামজ সুখ থেকে তারা বঞ্চিত হতে পারে। এই কামচক্রের মধ্যে উত্তেজনা থেকে শুরু করে চূড়ান্ত দেহমিলনের সব কটি পর্যায় অন্তর্ভুক্ত।
    কামের ক্ষেত্রে অস্বাভাবিকতা যে কোনও বয়সের মহিলা বা পুরুষের ক্ষেত্রেই দেখা যেতে পারে। কিন্তু বয়স যত বাড়ে এর সম্ভাবনাও তত বেশি হতে থাকে। চিকিৎসার দ্বারা এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু মানুষ এহেন সমস্যা নিয়ে কথা বলতেই দ্বিধা বোধ করে বা নিজের দুর্বলতা পাছে প্রকাশ পেয়ে যায় সেই ভয়ে অনেকে বিষয়টি সামনে আনতে চায় না।
    যদি কারও যৌনসুখ উপভোগ করার ক্ষেত্রে কোনও অসুবিধা দেখা দেয়, তাহলে তাঁর সঙ্গীর সঙ্গে এই বিষয়ে অবশ্যই কথা বলা উচিত এবং বিশেষজ্ঞের সাহায্য নেওয়া প্রয়োজন। যথাযথ চিকিৎসার মধ্য দিয়ে সুস্থ যৌন জীবন এবং কাম সুখ উপভোগ করা যায়।

    যৌন অক্ষমতার উপসর্গগুলি কী?

    যৌন অক্ষমতার উপসর্গগুলি মহিলা এবং পুরুষের ক্ষেত্রে আলাদা হয়। কয়েকটি সাধারণ উপসর্গ হল–
    পুরুষের ক্ষেত্রে:

    • উত্থানজনিত অক্ষমতা: মিলনের সময় পুরুষাঙ্গের উত্থানে সমস্যা হয়।
    • বীর্যত্যাগজনিত সমস্যা: বীর্যত্যাগের নিয়ন্ত্রণ ক্ষমতা হারানোর সমস্যা দেখা দেয়। এর ফলে যৌন মিলনের অব্যবহিত আগে অথবা পরে, কিংবা অনেক পরে বীর্যের নিঃসরণ হয়, যা অবশ্যই একধরনের ত্রুটি।
    • যৌনতাড়না কমে যাওয়া– টেস্টোস্টেরন হরমোনের কম ক্ষরণের জন্য কামশক্তি হারিয়ে যায়।

    মহিলাদের ক্ষেত্রে:

    • যৌনকামনা নষ্ট হয়ে যায়– ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের কম ক্ষরণের ফলে কামের আকাঙ্ক্ষা কমে যায়।
    • দেহমিলনের চরম পর্যায়ে উত্তেজনা হারানো– চরম যৌন আকাঙ্ক্ষা সত্ত্বেও যথাযথ উত্তেজনার অভাব।
    • যোনির শুষ্কতা এবং ব্যথা– যৌন মিলনের আগে এবং সময়ে যোনি শুষ্ক হয়ে পড়ে এবং তীব্র ব্যথার অনুভূতি জাগে।

      কামের উন্মাদনা হারানোর পিছনে ঠিক কী কারণ রয়েছে?

      যৌনতাড়নায় অস্বাভাবিকতার পিছনে থাকে শারীরিক, মানসিক এবং পরিবেশগত কারণ। এগুলি হল–
      শারীরিক কারণঃ পুরুষদের ক্ষেত্রে যৌন ক্রিয়ায় অক্ষমতার পিছনে স্নায়ুর দুর্বলতা, রক্ত সঞ্চালনে সমস্যা, ডায়াবেটিস, হরমোনের ভারসাম্যহীনতা, হার্ট বা কিডনির সমস্যা প্রধান। অতিরিক্ত মদ্যপান এবং কিছু বিশেষ ওষুধের প্রভাবে যৌনক্রিয়ায় ব্যাঘাত ঘটে।
      মহিলাদের ক্ষেত্রে মল এবং মূত্র ত্যাগের সমস্যা, স্নায়ুগত অব্যবস্থা, বাতের সমস্যা এবং কিছু ওষুধের ব্যবহার কামের উন্মাদনা কমিয়ে দেয়। ইস্ট্রোজেন কম ক্ষরণের ফলে যোনির পিচ্ছিলতা হ্রাস পায়। ফলে যৌন মিলনের সময় ব্যথা অনুভূত হয়।
      মানসিক এবং পরিবেশগত কারণঃ কর্মক্ষেত্রে অত্যধিক চাপ কামক্রিয়ায় আসক্তি কমে যাওয়ার একটি সাধারণ কারণ। অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে মানসিক উদ্বেগ, অবসাদ, সঙ্গীর সঙ্গে সম্পর্কে সমস্যা এবং যৌন সম্পর্কের ক্ষেত্রে কোনও আঘাত।

      যৌন অক্ষমতা কাটাতে চিকিৎসা

      অধিকাংশ ক্ষেত্রে যৌন ক্রিয়ায় অক্ষমতা কাটাতে চিকিৎসা বিদ্যার সাহায্য নেওয়া যায়। ওষুধের দ্বারা এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায়। পুরুষের ক্ষেত্রে উত্থান ক্ষমতাজনিত সমস্যা কাটানোর জন্য উপযুক্ত ওষুধ প্রয়োগ করা যায়। অনেক সময় ভ্যাকিউম ডিভাইসেসের সাহায্য নিয়ে এই সমস্যা থেকে মুক্তি মেলে। মহিলাদের ক্ষেত্রে ডাইলেটরস ব্যবহারের মধ্য দিয়ে অসুবিধা দূর করা যায়।
      যদি ডাক্তার যৌন সমস্যা রোধ করার ক্ষেত্রে শারীরিক ত্রুটি চিহ্নিত করতে না পারেন, তাহলে মানসিক চিকিৎসার দিকে যেতে পারেন। এই চিকিৎসা মানসিক চাপ এবং উদ্বিগ্নতা কাটাতে সহায়ক। দম্পতিদের ক্ষেত্রে এই ধরনের চিকিৎসা নৈকট্য এবং যোগাযোগ বাড়ায়, সেই সঙ্গে সম্পর্কের অবনতি রুখতে সাহায্য করে।

      সঙ্গীর যত্ন নেওয়া দরকার

      যৌন সঙ্গীর মধ্যে যদি কাম ক্রিয়ায় অস্বাভাবিকতা লক্ষ করা যায়, তাহলে অপরকে বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করতে হবে। এই ক্ষেত্রে সঙ্গীর মানসিক যন্ত্রণা রোধ করার জন্য অপর সঙ্গীর ধৈর্য এবং সমর্থন দরকার। বিষয়টি যেহেতু সংবেদনশীল এবং পারস্পরিক, সেহেতু উভয়ের সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন। দরকার হলে বিশেষজ্ঞের পরামর্শের জন্য সঙ্গীকে রাজি করাতে হবে। সম্পর্কের টানাপোড়েন যদি সমস্যাটির কারণ হয়, তাহলে অচিরেই তা সমাধান করা দরকার। এক্ষেত্র যদি উভয়ের চিকিৎসার প্রয়োজন পড়ে, তাহলে অন্য জনকে অনিচ্ছুক হলে চলবে না। ডাক্তারের পরিকল্পনা মতো চিকিৎসায় সাহায্য করতে হবে।

      যৌনক্রিয়ায় অক্ষমতার বিষয়টি জীবনেরই অঙ্গ

      বিষয়টি অধিকাংশের কাছেই বিরক্তিকর। কিন্তু যদি কেউ এই সমস্যাটিকে সহজে গ্রহণ করে এবং এর থেকে রেহাই পাওয়ার চেষ্টা করে, তাহলে এহেন অসুখ সারানোর অবশ্যই সুযোগ রয়েছে। এই সব ক্ষেত্রে যত দেরি হয়, তত মানসিক চাপ বেড়ে যায়। জীবনযাপন পদ্ধতির পরিবর্তন যৌন জীবন সুস্হ করতে সাহায্য করে। পারস্পরিক বিশ্বাস এবং সততা মানসিক উদ্বিগ্নতা কাটাতে সহায়ক হয়। কাজের মধ্যে থাকা এবং নিয়মিত শরীরচর্চা রক্ত সঞ্চালন এবং শক্তি বাড়াতে খুবই উপকারী। মদ্যপান এবং ধূমপান বর্জন করা একান্ত দরকার। অবসর যাপন দৈনন্দিন জীবনের অবসাদ, চাপ কমাতে সাহায্য করে। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ এবং তাঁর পরিকল্পিত চিকিৎসায় সহযোগিতা করা।
    জীবন মানসিক রোগ মানসিক স্বাস্থ্য যৌন অক্ষমতা যৌন স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article‘বিনামূল্যে’ পাওয়া যাচ্ছে ‘মনের খবর’ সকল সংখ্যার পিডিএফ কপি
    Next Article মানসিক চাপ বাড়ছে চাকুরিজীবি এশিয়দের
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.