Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্রেম-ভালোবাসা এবং শরীর
    যৌন স্বাস্থ্য

    প্রেম-ভালোবাসা এবং শরীর

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানFebruary 10, 2019Updated:January 16, 2025No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অস্বাস্থ্যকর জীবনযাপন যৌনরোগের সঙ্গে সম্পর্কিত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানুষের অস্তিত্বের প্রশ্নের উত্তর হলো ভালোবাসা। ফ্রয়েড যদিও বলতেন ভালোবাসার আড়ালে আছে সেক্সুয়্যাল ডিজায়ার বা যৌনাকাঙ্ক্ষা। ভালোবাসা তাই এক রকম স্বার্থপরতা। কিন্তু এরিখ ফ্রম তা মানতে রাজি নন। তিনি ভালোবাসা বলতে বোঝেন যত এবং দেয়ার একটি বিষয়। সত্যি কথা বলতে ভালোবাসাকে একেকজন একেকভাবে দেখেছেন। আর ভালোবাসাও একেকজনের কাছে একেকভাবে ধরা দিয়েছে। কেউ ভালোবাসতে গিয়ে দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়েন, আবার কেউ দৈহিক প্রয়োজন থেকে ভালোবাসায় জড়িয়ে পড়েন। সম্পর্কের মূল লক্ষ্য থাকে ঘনিষ্ঠ হওয়া। ঘনিষ্ঠতা মানেই একাকিত্বের অবসান। এই ঘনিষ্ঠতা বা ইনটিম্যাসি কয়েকটা ধাপে আসে। কগনেটিভ বা চিন্তাচেতনার জগতে একটা মিল বা ঐক্য তৈরি হয়। এটাকে চেতনার পারস্পরিক নিভর্রশীলতাও বলা যায়।

    এই স্তরে পরস্পরের কথাবার্তা, কথা বলার বিশেষ ধরন, পোশাক-পরিচ্ছদের স্টাইল, ভালোলাগা কিছু বিষয় পরস্পর গ্রহণ করে ফেলে। দেখা গেল আপনি যার প্রতি ভালোবাসা অনুভব করছেন তার বহুল ব্যবহৃত কিছু শব্দ আপনি নিজের অজান্তেই বলে ফেলছেন ঠিক তার মতো করে। তার কোনো কোনো আচরণ আপনি নিজের অজান্তেই করে চলছেন। এরপর আসে ভালোবাসার আবেগীয় স্তর। পরস্পরের মধ্যে ভালোলাগা, খারাপ লাগার ভাব বিনিময়। আবেগ বায়বীয়। এই বায়বীয় আবেগকে স্পর্শযোগ্য করতে শরীরের প্রয়োজন হয়। ভালোবাসাপূর্ণ স্পর্শ তাই সব সময় যে যৌন আবেদন পূর্ণ হবে এমন নয়। যাকে বলা হয় নন-সেক্সুয়াল অ্যাফেক্টিভ টাচ- হুবহু বাংলা করলে দাঁড়ায়, অযৌন-স্নেহময় স্পর্শ। হাতে হাত রাখা, জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা, পায়ে পায়ে স্পর্শ করা এসবই হলো নন-সেক্সুয়াল অ্যাফেক্টিভ টাচ।Magazine site ads

    ভালোবাসা যখন এভাবে এগোতে থাকে, যৌন মিলনের বিষয়টা সে ক্ষেত্রে চলে আসে শারীরিক স্পর্শের পূর্ণতা নিয়ে। পরিপূর্ণ ভালোবাসা বা কনজিউমেট লাভ আসে ইন্টিম্যাসির পথ ধরে। তাহলে ইন্টিম্যাসি বা ঘনিষ্ঠতার পর্ব যার স্তরগুলো হলো- কগনেটিভ শেয়ারিং, আবেগীয় বা অ্যাফেক্টিভ শেয়ারিং, শারীরিক বা ফিজিক্যাল শেয়ারিং। এই ফিজিক্যাল শেয়ারিংই আবার দুটি পর্বে হয়। ননসেক্সুয়াল এবং সেক্সুয়াল। এভাবেই ভালোবাসায় মন ও শরীর দুটোই জড়িয়ে পড়ে। তবে সব সময় যে মন থেকেই শুরু হয় তা নয়। শরীর থেকেও শুরু হতে পারে। তাই সম্পর্ক আমরা তখনই বলি, যখন পরস্পরের আচরণের ওপর নির্ভর করে দু’জনের আচরণের প্রত্যাশা বদলে যেতে থাকে এবং পাশাপাশি তাদের ঘনিষ্ঠতারও পরিবর্তন হয়। ঘনিষ্ঠতার সূচনা হয় ‘দু’জন যুক্ত আছি’ পরস্পরের সঙ্গে এমন একটা অনুভব করা থেকে।

    প্রশ্ন থাকে ভালোবাসা তাহলে কী? এটা কি একটা তীব্র আবেগ? নাকি পরস্পরের ক্রমাগত ঘনিষ্ঠ হওয়ার চর্চা? নাকি পরস্পরের কাছে দু’জনের সুখে-দুঃখে এক সঙ্গে থাকার প্রতিশ্রুতি? এক দেখাতেই প্রেমে পড়ার অনুভূতি যার হয়েছে সে জানে তীব্র আবেগ বা প্যাশন কী? ভীষণ রকমের এক আকর্ষণ বোধ করা। মনের মধ্যে উদ্দীপনা হিসেবে কাজ করে এই আবেগ। যে কারণে সব বাধা-বিপত্তি অতিক্রম করে ভালোলাগা ওই মানুষটির কাছে যেতে চায় মন। শুধু প্যাশনের ওপর ভিত্তি করে যে ভালোবাসা তাকে বলা হয় ইনফ্যাচুয়েশন। এই ইনফ্যাচুয়েশন যৌন কামনা থেকে ভিন্ন। যৌন কামনা বা লাস্টের ক্ষেত্রে যৌন সম্ভোগের ইচ্ছা জাগে- যৌন উত্তেজক ছবি দেখলে বা কিছু পড়লে যেমন হয়। কিন্তু ইনফ্যাচুয়েশনের ক্ষেত্রে ইচ্ছা জাগে কাছে পাওয়ার। সময়কে উপভোগ করার। তীব্র আবেগের সঙ্গে যখন ঘনিষ্ঠতা যুক্ত হয় তখন আমরা যে ভালোবাসার স্বাদ পাই, তা-ই হলো রোম্যান্টিক লাভ। ঘনিষ্ঠতা মনের চিন্তা আর আবেগ পর্যন্ত সীমাবদ্ধ থাকলে তখন তাকে বলা হয় প্লেটোনিক লাভ।মনের খবর ম্যগাজিনে

    অর্থাৎ এই ক্ষেত্রে কগনেটিভ শেয়ারিং এবং অ্যাফেক্টিভ শেয়ারিং হয়। কখনো কখনো ভালোবাসা পূর্ণ আবেগময় স্পর্শও হয়। কিন্তু দু’জনের মধ্যে কোনো যৌন সম্পর্ক হয় না। তাই ফ্রয়েডীয় মতবাদ এই ক্ষেত্রে এক অর্থে খাটে না। রোম্যান্টিক ভালোবাসার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানে প্রতিশ্রুতি নেই। তীব্র আকর্ষণ ও ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও প্রতিশ্রুতি না থাকাতে বাস্তবতা এখানে কম মোকাবেলা করতে হয়। প্রতিশ্রুতি মানেই সিদ্ধান্ত। বাস্তবতা মেনে সুেখ-দুঃখে এক সঙ্গে থাকার সিদ্ধান্ত। ভালোবাসা ছাড়াও সে সিদ্ধান্ত নেয়া যেতে পারে। পাত্র-পাত্রীর পছন্দে নয়। পরিবারের সিদ্ধান্তকে মুখ্য করে যে বিয়ে হয়, সেখানে দু’জনের সম্পর্ক কিন্ত প্রথমটায় ভালোবাসা ছাড়াই শুরু হয় শুধু প্রতিশ্রুতির মধ্য দিয়ে। তারপর দু’জনের মধ্যে আবেগ তৈরি হলে ঘনিষ্ঠতা বাড়লে প্রেম ঘনীভূত হয়।

    • এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন-Prof. Dr. Shalahuddin Qusar Biplob
    • চেম্বার – MK4C -মনের খবর ফর কেয়ার
      মগবাজার রেইল গেইট।
      নাভানা বারেক কারমেলা, লিফটের ৩,
      (ইনসাফ কারাকাহ হাসপাতালের বিপরীতে)।
      চেম্বার সিরিয়াল – ০১৮৫৮৭২৭০৩০
    প্রেম ভালোবাসা যৌনাকাঙ্ক্ষা শরীর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপুরুষত্বের সামাজিক ধারণা পুরুষদের আবেগানুভূতির অভিজ্ঞতা অর্জন থেকে বিচ্ছিন্ন করে রাখে
    Next Article দম্পতিদের যৌনাকাঙ্ক্ষা কমিয়ে দিচ্ছে স্মার্ট ফোন
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023

    মনে হয় হার্টের সমস্যা কিন্তু রিপোর্ট ভালো

    October 5, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.