Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বইমেলায় সাইকিয়াট্রিস্টদের যত বই
    কার্যক্রম

    বইমেলায় সাইকিয়াট্রিস্টদের যত বই

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 27, 20191 Comment2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে বাঙালির প্রাণের মেলা-একুশে বইমেলা। লেখক পাঠকের পদচারণায় মুখর এই মেলায় দেশের অন্যান্য লেখকদের পাশাপাশি প্রকাশিত হয়েছে বেশ কয়েকজন সাইকিয়াট্রিস্টদের লেখা বই। আজ আমরা জানব সেসব বইয়ের কয়েকটি সম্পর্কে-

    অধ্যাপক ডা. মোহিত কামাল: চিকিৎসা ক্ষেত্রে সফল এই মানুষটি সাইকিয়াট্রি বিষয়ক  লেখালেখির পাশাপাশি ভিন্ন ভিন্ন ধারায় লেখালেখিতে যে কতটা দক্ষ আর জনপ্রিয় তার প্রমান মেলে কথাসাহিত্যে তাঁর বাংলা একাডেমী পুরষ্কার এবং শিশু সাতিত্যে শিশু একাডেমি পুরষ্কার অর্জনের মধ্য দিয়ে। ৫১ গ্রন্থের লেখক কথাসাত্যিক অধ্যাপক ডা. মোহিত কামাল এর লেখা দুটি নতুন বই এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে।  বিদ্যাপ্রকাশ থেকে “লুইপা’র কালসাপ” এবং অনিন্দ্য প্রকাশ থেকে “সত্যডানা সন্দেহ পালক” নামে দুটো উপন্যাস নতুন এসেছে। এছাড়া অনিন্দ্য প্রকাশ থেকে তার উপন্যাস সমগ্র নিয়ে তিনটি খন্ড প্রকাশিত হয়েছে। আর  বিদ্যাপ্রকাশ থেকে তার একটি সম্পাদনা গ্রন্থও প্রকাশিত হয়েছে। এছাড়া তার পুরাতন অনেকগুলো বইয়ের সংস্করণ বের হয়েছে।

    অধ্যাপক ডা. তাজুল ইসলাম: চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে ‘মানসিক স্বাস্থ্যের’ ওপর নিয়মিত লিখে পাঠকপ্রিয় লেখক  অধ্যাপক ডা. তাজুল ইসলাম লিখেছেন ১৬ টি বই। এবারের বইমেলায়  এশিয়া পাবলিকেশন্সে থেকে ‘মাদকাসক্তি চিকিৎসা ও পরিচর্যা’ ও ‘আবেগীয় বুদ্ধিমত্তা সাফল্যের মূল চাবিকাঠি’ শিরোনামে দুটি বই  প্রকাশিত হয়েছে তার। ‘আবেগীয় বুদ্ধিমত্তা সাফল্যের মূল চাবিকাঠি’ বইটিতে সাম্প্রতিক নানা ইস্যু যেমন: আত্মহত্যা, পরকীয়া, সহিংসতা ও পারিবারিক বিরোধসহ নানা বিষয় তুলে ধরেছেন তিনি। এতে আত্মহত্যার কারণ হিসেবে আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থায়, আইকিউ-নির্ভর মেধা যাচাইয়ের পদ্ধতির ত্রুটিকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন এই লেখক।

    ডা. সরদার আতিক: বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যৌনতা বিষয়ে কথা বলতে মানুষের রয়েছে নানা দ্বিধা। আগ্রহ থাকলেও ট্যাবুর কারণে যৌনতা বিষয়ে তাদের জানার সুযোগ রয়েছে কম। এদিক ওদিক থেকে জেনে যৌনতা সম্পর্কে ভুল ধারনা হচ্ছে তাদের। যৌনতা সম্পর্কে মানুষকে সঠিক জ্ঞান ও ধারনা দিতে টাঙ্গন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে মনোরোগ ও যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সরদার আতিক এর ‘যৌনতার বিবিধ প্রসঙ্গ’ নামের একটি বই। বইটি এবারের বইমেলায় আলাদাভাবে পাঠকদের নজরে আসে। বইটি সম্পর্কে সরদার আতিক জানান- মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত তার বিভিন্ন লেখার সংকলন নিয়ে ‘যৌনতার বিবিধ প্রসঙ্গ বইটি’ প্রকাশিত হয়েছে। এটি এমনভাবে লেখা হয়েছে যাতে চিকিৎসক এবং সাধারণ মানুষ সবার জন্যই সহজবোধ্য এবং সহজপাঠ্য হয়।

    ডা. মোহাম্মাদ জোবায়ের মিয়া: একুশে বই মেলার আনন্দম প্রকাশনী থেকে “স্বপ্নের জাপান ও মনকথা” নামে প্রকাশিত মনোরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মাদ জোবায়ের মিয়া’র লেখা একটি বই।

    আজহারুল ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক কাউন্সেলিং সাইকোলজিস্ট আজহারুল ইসলামের নতুন বই ‘হইচই’ প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলায়। আদর্শ থেকে প্রকাশিত সাইকোলজিক্যাল ফিকশন ঘরানার এ বইটি ইতোমধ্যে পাঠকপ্রিয়তা পেয়েছে।

    বই বইমেলা সাইকিয়াট্রিস্ট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাদকাসক্তি নিরাময়ে মেডিটেশন
    Next Article সেরিব্রাল পলসিঃ ভুল ধারনা এবং বাস্তব
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025

    1 Comment

    1. সীমান্ত on February 27, 2019 4:58 pm

      আমেরিকা প্রবাসী একজন সাইকিয়াট্রিস্ট এর বই বের হয়েছে,
      ” ফিরে দেখা জাপান ” মাহতাব আহমেদ।
      ঘুংঘুর প্রকাশনি।

      Reply
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.