Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » জুয়ার নেশা এক ধরনের মানসিক রোগঃ পর্ব-১
    ফিচার

    জুয়ার নেশা এক ধরনের মানসিক রোগঃ পর্ব-১

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 2, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    জুয়ার নেশা এক ধরনের মানসিক রোগ- এর অর্থ কী?

    জুয়া খেলা কখন সমস্যা হয়ে দাঁড়ায়
     
    জুয়ার নেশা যখন জুয়াড়িদের ব্যক্তিগত, পারিবারিক এবং দৈনন্দিন জীবনে নিরানন্দের কারণ হয়ে ওঠে তখন তা গুরুতর সমস্যায় পরিণত হয়।
     
    জুয়াকে কেন্দ্র করে ৮৭.৫ শতাংশ হারে সৃষ্ট সমস্যা একজন জুয়াড়ির জীবনে ২৫ বছর বয়সের আগেই শুরু হয়।
     
    এডিএইচডি হীন বয়ঃসন্ধির তুলনায় এডিএইচডি যুক্ত বয়ঃসন্ধির ছেলে-মেয়েদের জীবনে জুয়া খেলাকে কেন্দ্র করে নানা সমস্যার জন্ম হয়।
     
    (২০১৪ সালে নিমহ্যান্সে হওয়া এক গবেষণার উপর নির্ভর করে এই তথ্য দেওয়া হয়েছে)
     

    ভারতীয় উপমাদেশ সহ পৃথিবীর অধিকাংশ দেশে জুয়া খেলা বহু পুরনো এবং প্রচলিত একপ্রকার অবসর-বিনোদনের মাধ্যম। তবে জুয়া খেলতে খেলতে অনেক মানুষই নিজের জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এই আচরণের জন্যই তাদের গোটা জীবনটা সমস্যায় ভরে যায়। জীবনের সব গুরুত্বপূর্ণ কাজকর্ম ছেড়ে দিয়ে তারা শুধু জুয়া খেলার সুযোগ খোঁজে এবং জুয়ার মধ্যেই নিজেদের জীবনকে ডুবিয়ে রাখে। অনেকে  টাকাপয়সা খুইয়ে এবং নানা বিপত্তি সত্ত্বেও জুয়া খেলা ছাড়তে পারে না। বহুবার জুয়ার নেশা থেকে দূরে থাকার চেষ্টা করেও অনেকে শেষ পর্যন্ত জুয়া খেলা থেকে নিজেকে দূরে রাখতে পারে না। এটা অনেকটা ড্রাগের আসক্তির মতো। কারণ যারা মাদকাসক্ত হন তারা সবসময়ে মাদক ব্যবহারের জন্য ছুতো খোঁজেন। জুয়ার নেশার মতো মনের অসুখকে প্রথম প্রথম মানুষের হঠকারি মনোভাব বা আচরণ বলে মনে করা হত। কিন্তু এখন একে মাদকাসক্তির মতোই একপ্রকার আসক্তি হিসেবে দেখা হয়। মানসিক অব্যবস্থার বিভিন্ন ভাগ বা পর্যায় অনুযায়ী, যেমন- ডিএসএম-৫ (ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার) এবং আইসিডি-১০ (ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ) অনুযায়ী এখন জুয়া খেলার তাড়নাকে একপ্রকার আসক্তি বলেই বিবেচনা করা হয়।
    ২ থেকে ৩ শতাংশ মানুষ নিজের আনন্দের জন্য জুয়া খেলে এবং এভাবেই তাদের মধ্যেও জুয়ার নেশা মানসিক রোগে পরিণত হতে পারে।

    জুয়ার নেশার মতো মানসিক রোগের লক্ষণগুলো কী ধরনের হয়?

    তিন ধরনের জুয়ার নেশা রয়েছে। যেমন- প্রথম হল ‘ঝুঁকিপূর্ণ জুয়া’- যখন জুয়াড়ির মধ্যে জুয়ার নেশা তীব্র হলেও এর জন্য তাকে কোনও বিরুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। দ্বিতীয় হল- ‘সমস্যাবহুল জুয়া’- যখন জুয়া খেলা জুয়াড়ির ব্যক্তিগত, পারিবারিক এবং আনন্দময় জীবনে দুঃখ-দুর্দশা ডেকে আনে। অন্যদিকে ‘জুয়া যখন মানসিক রোগ’ হিসেবে দেখা দেয় তখন মানুষ জুয়ার তাড়না থেকে নিজেকে কিছুতেই দূরে রাখতে পারে না। এই জুয়ার জন্য যদি সে তার সর্বস্ব হারিয়ে ফেলে তাতেও সে কিছুতেই জুয়ার নেশা ত্যাগ করতে পারে না। আর এই নেশা যখন চরমে পৌঁছায় তখন তা মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে।
    জুয়ার নেশার মতো মানসিক রোগ একনাগাড়ে অনেকদিন স্থায়ী হয় এবং বারবার ফিরে আসে। জুয়ার আসক্তির বা জুয়ার নেশা যখন মানসিক অসুখে পরিণত হয় তখন তার কয়েকটি লক্ষণ দেখা যায়। সেগুলো হল-

    • জুয়া খেলা নিয়ে এদের মনে সবসময়ে একপ্রকার বদ্ধমূল ধারণা থাকে (যেমন- পূর্ববর্তী জুয়া খেলার অভিজ্ঞতা ভুলে এরা পরবর্তী খেলার পরিকল্পনা করে, টাকার ব্যবস্থা করে)।
    • জুয়া এই জাতীয় মানুষের ব্যক্তিগত সম্পর্ক, অর্থনৈতিক ক্ষেত্র এবং কাজের জগতে ক্ষতি ডেকে আনে।
    • এরা জুয়া খেলে মূলত জীবনের ছোট-বড় সমস্যার মুখোমুখি হওয়া থেকে পালানোর জন্য অথবা মানসিক উদ্বেগ, অপরাধ বোধ, অসহায়তা, অবসাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য।
    • তারা জুয়া খেলার হাত থেকে নিষ্কৃতি পেতে চেষ্টা করে কিন্তু তাদের প্রচেষ্টা সফল হয় না।
    • তারা তাদের জুয়ার প্রতি আসক্তি অন্যান্যদের কাছ থেকে গোপন রাখতে চেষ্টা করে।
    • তারা জুয়া খেলার নেশায় নিজেদের এতটাই জড়িয়ে ফেলে যে জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোকে অবহেলা করে।
    • তারা জুয়া খেলার জন্য অসৎ পথে টাকা রোজগার করা শুরু করে। এরা জুয়া খেলার জন্য অন্যের কাছ থেকে টাকা ধার করে এবং ক্রমশই তারা ঋণের জালে জড়িয়ে পড়ে।

      জুয়ার নেশার মতো মানসিক অসুখের পিছনে কী কারণ রয়েছে?

      গবেষণায় দেখা গিয়েছে যে, অন্যান্য আসক্তির সমস্যার মতোই জুয়ার প্রতি নেশার পিছনে রয়েছে জিনগত, পারিপার্শ্বিক পরিবেশ এবং জৈবিক বা বায়োলজিকাল কারণ। এর সঙ্গে যুক্ত হয় মস্তিষ্কের একটি বিশেষ কার্যাবলী (রিওয়ার্ড পাথওয়ে)। এর ফলে আমরা যে কাজই করি না কেন তা করতে আমাদের খুবই ভালো লাগে এবং এর মধ্য দিয়ে নিউরোট্রান্সমিটার হিসেবে যে ডোপামিন নিঃসরণ হয় তা আমাদের মধ্যে একধরনের সন্তুষ্টির জন্ম দেয়। যে কোনও আসক্তির ক্ষেত্রে তা সে মাদকাসক্তি বা জুয়ার প্রতি আসক্তি যাই হোক না কেন, সেখানে প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয়, যা আমাদের আবেগের তাড়নাকে অবদমিত করে, তাকে দুর্বল করে দেয়। গবেষকদের মতে যে সব মানুষের মধ্যে জুয়ার নেশা রয়েছে তাদের মধ্যে রিওয়ার্ড অংশ সক্রিয় হয়ে ওঠে এবং জুয়ার নেশার মতো এই ধরনের আসক্তিমূলক আচরণ করাই এই অবস্থায় অগ্রাধিকার পায়।
      **চলবে…
    জুয়া নেশা মানসিক রোগ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅতিরিক্ত টিভি দেখলে কমতে পারে স্মৃতিশক্তি
    Next Article বাচ্চারা সব কিছু আনন্দ নিয়ে করুক-আফসানা মিমি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.