Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সাক্ষাৎকারঃ যোগচর্চা এবং মানসিক স্বাস্থ্য
    মন ও ক্রীড়া

    সাক্ষাৎকারঃ যোগচর্চা এবং মানসিক স্বাস্থ্য

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 11, 2019Updated:February 1, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বিগত দশকগুলিতে বৈজ্ঞানিক গবেষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, যোগচর্চা বিভিন্ন ধরনের মানসিক রোগের চিকিৎসায় খুবই ফলপ্রসু একটি মাধ্যম। এই বিষয়টি নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত হয় নিমহানস-এর মনোরোগ বিভাগের অধ্যাপক ডা. শিবরাম বারামবাল্লির সাক্ষাৎকার। মনের খবর পাঠকদের জন্য সেই সাক্ষাৎকারের সংক্ষিপ্ত রূপ তুলে ধরা হল।

    যোগ কীভাবে মানসিক রোগের চিকিৎসায় ফলদায়ক ভূমিকা নিতে পারে?
    বেশ কয়েক বছর ধরে এই ক্ষেত্রটি নিয়ে আমরা কাজ করেছি। কিছু গুরুত্বপূর্ণ মানসিক অসুস্থতার ক্ষেত্রে যোগ শুধু যে উপকারী তাই নয়, প্রায় ওষুধের মতোই কাজ করে। আবার কিছু ক্ষেত্রে যোগ-ই হচ্ছে একমাত্র ওষুধ। অনেক সময়েই দেখা গিয়েছে যে, কিছু রোগী মেডিকেশন পদ্ধতি গ্রহণ করতে অস্বীকার করেন। তখন আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হয়। সেই সব ক্ষেত্রে যোগের সফলতা চোখে পড়ার মতো। চিকিৎসার মাধ্যম হিসেবে তখন যোগই একমাত্র পদ্ধতি হয়ে ওঠে। তবে এই ধরনের চিকিৎসাপ্রাপ্ত রোগীর সংখ্যা খুবই কম। অধিকাংশ ক্ষেত্রেই মানসিক রোগের স্থায়ী চিকিৎসা, যেমন মেডিকেশন, সাইকোথেরাপির সঙ্গে অতিরিক্ত পদ্ধতি হিসেবে যোগার সাহায্য নেওয়া হয়।

    যোগাভ্যাস কয়েকটি মানসিক সমস্যা যেমন অবসাদ, স্কিৎজোফ্রেনিয়া, মানসিক উদ্বিগ্নতা বা এটেন্সান ডেফিসিট হাইপারএক্টিভিটি ডিস্‌অর্ডার (এ ডি এইচ ডি)-তে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

    এমন কোনও বৈজ্ঞানিক রিপোর্ট বা তথ্য রয়েছে কি যা মানসিক রোগের চিকিৎসায় যোগের ভূমিকাকে আরও বেশিপরিমাণে জোরালো করতে সাহায্য করবে?
    বেশ কিছু লেখালেখি বিশেষ করে বহু-বিশ্লেষণধর্মী পর্যালোচনা রয়েছে যেগুলি থেকে বিষয়টি সম্পর্কে একটি ধারণা জন্মায় মাত্র। কারণ এইসব ক্ষেত্রে সংখ্যাতত্ত্বের আধিক্য বেশি। কিন্তু লেখাগুলি অবশ্যই অর্থবহ। এই বিষয়ে যেহেতু অনেকের গবেষণা একত্রিত করে তথ্য সংগ্রহ করা হয়, সেহেতু একজনের গবেষণা থেকে এই সব ক্ষেত্রে কোনও সিদ্ধান্তে পৌঁছানো সহজ নয়। কারণ যে কোনও একটা গবেষণা থেকে প্রাপ্ত তথ্য মানুষের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। তবে বিগত দশ বছরে ভারত এবং ভারতের বাইরে থেকে এমন কিছু প্রমাণ পাওয়া গিয়েছে, যার সাহায্যে মানসিক রোগের চিকিৎসা পদ্ধতিতে অন্যান্য মাধ্যমের সঙ্গে যোগাভ্যাস যে সহযোগীর ভূমিকা নিতে পারে, তা বোঝা গিয়েছে। এই ক্ষেত্রে নিমহানস-এর তত্ত্বাবধানেই অধিকাংশ গবেষণার কাজ সম্ভব হয়েছে এবং ২৫টিরও বেশি গবেষণাপত্র জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকায় আমরা প্রকাশ করেছি। এগুলির অধিকাংশই ইন্টারনেটে দেখা যাবে। এই ক্ষেত্রে ইন্ডিয়ান জার্নাল অফ সাইকিয়াট্রি: জুলাই-সেপ্টেম্বর ২০১৩, সংস্করণটির উল্লেখ করা যেতে পারে, যেখানে যোগচর্চা বিভিন্ন মানসিক রোগের চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয়েছে।

    ভারতই যোগ সাধনার উৎসস্থল। তাহলে কেন এতদিন ধরে যোগচর্চাকে চিকিৎসা পদ্ধতির অঙ্গ হিসেবে বিবেচনা করা হলনা?
    এটা সত্যিই খুব অবাক করার মতো বিষয় এবং বহু জায়গা থেকেই এই প্রশ্নটা উঠেছে। এই ক্ষেত্রে দুই ধরনের সমস্যা দেখা যায়। প্রথমত, যোগচর্চাকে এখনও স্কুলের পাঠ্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। যোগাভ্যাসকে থেরাপি হিসেবে ব্যবহার করা হয় না। সুস্থ জীবনযাপনের অঙ্গ হিসেবে যোগাভ্যাসকে প্রয়োজনীয় উপাদান হিসেবে মনে করা হলেও রোগের চিকিৎসার মাধ্যম হিসেবে তাকে এখনও গণ্য করা হয় না। থেরাপি হিসেবে যোগচর্চার ধারণাটি খুবই সম্প্রতি গড়ে উঠেছে। শেষ দুই-তিন দশক ধরে এটিকে নিয়ে আলোচনা শুরু হয়েছ।
    অন্য দিকে, যোগকে থেরাপির মর্যাদা না দেওয়ার পিছনে আরও একটি সমস্যা রয়েছে। কারণ অধিকাংশ পত্রিকাতেই যোগকে রান্ডামাইজড কন্ট্রোল ট্রায়াল হিসেবে বর্ণনা করা হয়, যেটা মেডিকেশনের জন্য উপযুক্ত। এই ট্রায়ালে একজনকে যে ওষুধ দেওয়া হয়, তা অন্যজনের ক্ষেত্রেও যে সমান ভাবে প্রযোজ্য হবে সে কথা জোর দিয়ে বলা যায় না।
    যোগচর্চার ক্ষেত্রে একটি অদ্ভুত সমস্যা হল, যে ব্যক্তি যোগাভ্যাস করছেন তিনি অনেক সময়েই যোগচর্চার বিষয়টি সম্পর্কে অন্ধকারে থাকেন। কিন্তু মেডিকেশনের ক্ষেত্রে এমনটা দেখা যায় না। এই সমস্যাটি এতটাই ভয়াবহ যে, যার কারণে যোগচর্চাকে ফলপ্রসু থেরাপি হিসেবে ব্যবহার করার বাধাটা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আমার মনে হয় এই কারণের জন্যই যোগসাধনাকে চিকিৎসার অন্যতম পদ্ধতি হিসেবে গ্রহণ করা হচ্ছে না।

    অবসাদ,মানসিক উদ্বিগ্নতা বা ওসিডির মতো মানসিক রোগগুলির একেবারে প্রাথমিক পর্যায় যদি যোগচর্চার সাহায্যনেওয়া যায় তাহলে কি উপকার পাওয়া যাবে?
    আমি আগেই বলেছি যে, যোগ একটি চিকিৎসা পদ্ধতি যা মূলত প্রাথমিক প্রমাণগুলির উপরেই নির্ভরশীল। যোগচর্চার ব্যবহার আগে হোক বা পরেই হোক, প্রথমে আমাদের নির্দিষ্ট মনোরোগের উৎসটি খুঁজে দেখা দরকার। যে কোনও ধরনের মনোরোগের চিকিৎসা যদি একেবারে প্রাথমিক পর্বে শুরু করা যায় তাহলে সেই অসুখের ধরন নির্ধারণ করা সহজ হয় এবং সুফলও পাওয়া যায়। এখন যোগার ক্ষেত্রে তত্ত্বগত ভাবে বলা যেতে পারে যে, অসুখের সূচনাপর্বে এই পদ্ধতি ব্যবহার করলে অবশ্যই ভাল ফল মিলবে। যোগচর্চার বিষয়টি এখনও সেভাবে প্রমাণিত সত্য হিসেবে বিবেচ্য না হলেও, যুক্তির খাতিরে যোগসাধনার উপর গুরুত্ব আরোপ করাই যায়। তবে রোগ সারাতে যোগ কীভাবে কাজ করে, তার উত্তর খুঁজতে বৈজ্ঞানিকরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটা এখনও বিশ্বাস করা হয় যে মানুষের মস্তিষ্কের মেরামতির কাজটা খুবই দক্ষতার সঙ্গে করা উচিত। সেই ক্ষেত্রে যোগচর্চা তখনই কার্যকরী হয়ে উঠবে, যখন একে অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করা হবে।

    মানসিক স্বাস্থ্য যোগচর্চা সাক্ষাৎকার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleস্নায়বিক অবক্ষয় জনিত অসুখে রোগী ও পরিচর্যাকারীর যত্ন
    Next Article পরিচর্যার কাজে মহিলাদের দায়িত্ব কমানো প্রয়োজন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.