Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশু ও বয়ঃসন্ধিদের অবসাদ এবং উদ্বেগঃ পর্ব-২
    শিশু কিশোর

    শিশু ও বয়ঃসন্ধিদের অবসাদ এবং উদ্বেগঃ পর্ব-২

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 18, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক স্বাস্থ্য সম্পর্কে সন্তানকে সচেতন করার কৌশল
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বাচ্চাদের অবসাদ চিহ্নিত করার উপায়

    আট বছরের কম বয়সি অবসাদগ্রস্ত বাচ্চাদের ক্ষেত্রে নীচের আচরণগুলো প্রকাশ পায়-

    • খিটখিটে ভাব
    • অভিভাবক বা পরিচর্যাকারীদের সঙ্গে একেবারে সেঁটে থাকা
    • মাঝে মাঝেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়া
    • খাদ্যাভ্যাস বা ঘুমের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন
    • স্কুলে যেতে না চাওয়া; পড়াশোনায় আগ্রহ হারানো
    • বন্ধুদের সঙ্গে খেলতে না চাওয়া
    • মাঝে মাঝে পেটে ব্যথা বা মাথা ব্যথা, যা চিকিৎসা করলেও ঠিকঠাক
      সারে না

    এক্ষেত্রে মনে রাখা জরুরি যে অনেকসময়ে এরকম আচরণ বেশ কিছু ঘন্টা বা দিন ধরে চলতে থাকে। যদি কোনও অভিভাবক ২ থেকে ৩ সপ্তাহ ধরে একনাগাড়ে তার বাচ্চার আচরণে অস্বাভাবিকতা দেখতে পায় তাহলে বুঝতে হবে বাচ্চা মানসিক  অবসাদে আক্রান্ত হয়েছে। সমস্যাটা ঠিকঠাক বোঝার জন্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়াই যুক্তিযুক্ত।

    বয়ঃসন্ধিদের অবসাদ চিহ্নিত করার উপায়

    আট বছরের বেশি বয়সের বাচ্চা এবং কিশোর-কিশোরীদের মধ্যে অবসাদের যে লক্ষণ দেখা যায় তার সঙ্গে একজন পূর্ণবয়স্ক মানুষের অবসাদের মিল রয়েছে। সেগুলো হল-

    • ঘুম এবং খিদে বোধের পরিবর্তন
    • বিষণ্ণ মনোভাব
    • হামেশাই মেজাজ-মর্জির বদল
    • আনন্দের কাজগুলোতে আগ্রহ হারিয়ে ফেলা
    • খুব সহজেই কান্ত বোধ বা অধিকাংশ সময়ে আলস্য বোধ করা
    • মারমুখী আচরণ
    • সবসময়ে নিজের মৃত্যুর কথা ভাবা (যদি আমি মরে যেতাম, জীবনটা যেন দুর্বিষহ হয়ে উঠছে)
    • আত্মহত্যার কথা বলা বা আত্মহত্যার চেষ্টা করা

    অবসাদগ্রস্ত এবং উদ্বেগরত বাচ্চারা স্কুলে যেতে চায় না; কোনওরকম অসুখ না হলেও তারা সারাদিন বাড়িতেই থাকতে চায়। এইসময়ে তারা এমন কাজ যাতে সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন হয় না, যেমন টিভি দেখতে বা গান শুনতে পছন্দ করে। তারা ক্রমশ অনিয়মিত রুটিনে অভ্যস্ত হয়ে পড়ে। পড়াশোনা এড়িয়ে চলে। এর প্রভাব পরীক্ষার ফলাফলের উপর পড়ে। আর এজন্য তাদের  মানসিক উদ্বেগ আরও বেড়ে চলে। এইসময়ে বাচ্চাদের মনে হয় যে তারা একটা বদ্ধ জীবনে জড়িয়ে পড়েছে।
    বয়ঃসন্ধির সময়ে এই আচরণ বেশ কিছু ঘন্টা বা দিন ধরে চলতে থাকে। এই সমস্যা ২-৩ সপ্তাহ ধরে চলতে থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
    একদম বাচ্চা বয়সে যাদের মধ্যে বিকাশজনিত সমস্যা অর্থাৎ কথা বলতে দেরি হওয়া, ভাষাগত প্রতিবন্ধকতা, বৌদ্ধিক অক্ষমতা বা অটিজম থাকে তাদের ক্ষেত্রে অবসাদ এবং উদ্বেগের লক্ষণ প্রকাশ নাও পেতে পারে। তখন সঠিক রোগ নির্ণয় বা চিহ্নিত করা খুবই অসুবিধাজনক হয়ে ওঠে। যদি অভিভাবকরা তাদের সন্তানের মধ্যে এসব অস্বাভাবিকতা দেখতে পায় তাহলে তাদের উচিত অবিলম্বে মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া।
    নীচের বিকাশজনিত অব্যবস্থাগুলো দেখা দিলে একজন অভিভাবক বুঝতে পারবে যে তার বাচ্চার মানসিক অবসাদ বা উদ্বেগের সমস্যা হয়েছে-

     স্বাভাবিক অবস্থা যখন বিশেষজ্ঞের সাহায্য প্রয়োজন
    দু-বছর বয়সে বাচ্চার খুব রেগে যাওয়া (বিকাশগতভাবে সঠিক) আট বছর বয়সে হামেশা রাগারাগি করা (বিকাশগতভাবে সঠিক নয়)
    বাচ্চার মধ্যে আনন্দ ও দুঃখের সহাবস্থান; কোনও বিশেষ ক্ষেত্রে ভয়, কিন্তু তাতে তাদের কাজকর্ম ক্ষতিগ্রস্ত হয় না ভয়ের প্রভাব-
    ১। শিশুর নিজস্ব কাজকর্মে বাধা। বাচ্চারা খেতে, ঘুমাতে বা নিজেদের যত্নের ক্ষেত্রে অনিয়ম করে।
    ২। বাচ্চারা সমাজে মেলামেশা করতে চায় না। বন্ধুদের সঙ্গে খেলতে চায় না বা পরিবারের সঙ্গে সময় কাটাতে চায় না। পারিপার্শ্বিক জগৎ থেকে তারা নিজেদের দূরে সরিয়ে নেয়।
    অস্বাভাবিক আচরণ কয়েক  ঘন্টা বা দিন অথবা ২-৩ সপ্তাহ ধরে চলতে থাকে।  

    উদ্বেগ ও অবসাদের চিকিৎসা

    অবসাদ একটা বাচ্চার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে। সেই সঙ্গে তার লেখাপড়া ও দৈনন্দিন কাজকর্মেও ব্যাঘাত ঘটে। যদি কোনও অভিভাবক তার সন্তানের আচরণে উপরে বর্ণিত লক্ষণগুলো দেখতে পায় তাহলে তার উচিত একজন শিশু চিকিৎসক বা মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা।
    বাচ্চাদের যদি অল্প বা মাঝারি ধরনের অবসাদ এবং উদ্বেগের সমস্যা হয় তাহলে তা থেরাপি অথবা অন্য চিকিৎসায় সেরে যায়। থেরাপির মধ্যে আর্ট অ্যান্ড প্লে থেরাপি খুবই কার্যকরী। একটু বড় বয়সের বাচ্চা এবং বড়দের ক্ষেত্রে কগনিটিভ বিহেভায়র থেরাপি (সিবিটি) বা সমগোত্রীয় অন্যান্য থেরাপি অত্যন্ত উপকারী।
    শিশু ও বয়ঃসন্ধিদের মাঝারি অবসাদ ও উদ্বেগের জন্য প্রাথমিকভাবে থেরাপিই ভালো ফল দেয়।
    বাচ্চাদের গুরুতর অবসাদ বা উদ্বেগের ক্ষেত্রে থেরাপির সঙ্গে প্রয়োজন হয় ওষুধের। সাধারণত বড়দের তুলনায় বাচ্চা বা বয়ঃসন্ধির ছেলে-মেয়েদের কম মাত্রার ওষুধ  দেওয়া হয়। যদি মনোরোগ বিশেষজ্ঞ কোনও শিশুকে ওষুধ খেতে দেয় তাহলে অভিভাবকদের কাছে তার পরামর্শ থাকে যে মাঝে মাঝে ডাক্তারের কাছে এসে বাচ্চাকে দেখাতে হবে ও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে নজর রাখতে হবে।
    যদি মনোরোগ বিশেষজ্ঞের দেওয়া ওষুধ নিয়ে কোনওরকম চিন্তা থাকে তাহলে তা অবিলম্বে সাইকিয়াট্রিস্টের সঙ্গে আলোচনা করে অন্য ওষুধ দেওয়ার কথা ভাবতে হবে।
    অবসাদ উদ্বে বয়ঃসন্ধি শিশু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleভাঙা ডিমের রহস্য উদঘাটন
    Next Article হাসিখুশি ক্লাসরুমের জন্য সাতটি কৌশল
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.