Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » জলবায়ুর পরিবর্তন মানসিক স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর
    আন্তর্জাতিক

    জলবায়ুর পরিবর্তন মানসিক স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 4, 2019No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অতিবৃষ্টি, প্লাবন, প্রবল ঘূর্ণিঝড়, এ’সব প্রাকৃতিক বিপর্যয় তো আছেই৷ এবং তাদের প্রভাব শুধু মানুষের বাসস্থানের উপরেই পড়বে না, মানসিক স্বাস্থ্যের উপরেও পড়বে৷ অস্ট্রেলিয়ায় গবেষকরা সেই সিদ্ধান্তেই পৌঁছেছেন৷
    রিপোর্টটি প্রকাশ করেছে সিডনি বিশ্ববিদ্যালয়ের ব্রেন অ্যান্ড মাইন্ড ইনস্টিটিউট৷ সাম্প্রতিক অভিজ্ঞতার ভিত্তিতে গবেষকরা দেখেছেন, জলবায়ু সংক্রান্ত চরম ঘটনাবলি জনস্বাস্থ্যের পক্ষে আন্তরিক ঝুঁকি সৃষ্টি করে, মানসিক স্বাস্থ্যও তার মধ্যে পড়ে৷ অপরদিকে আবার তা থেকে অর্থনীতি এবং বৃহত্তর সমাজের ক্ষতিও কম নয়৷
    বিশ্বব্যাপী উষ্ণায়নের ফল অস্ট্রেলিয়া মহাদেশেও দেখা দিয়েছে৷ সাম্প্রতিক কয়েক বছরে অস্ট্রেলিয়া এক চরম খরার প্রকোপে পড়েছে, অস্ট্রেলীয়রা যার নাম দিয়েছে ‘‘দ্য বিগ ড্রাই”৷ সেই সঙ্গে রয়েছে অরণ্যে দাবানল এবং খরার উল্টো পিঠ হিসেবে বন্যা৷ সব মিলিয়ে এই সব ঘটনা বহু মানুষের জীবন নিয়েছে এবং বিপুল পরিমাণ সম্পত্তির ক্ষয়ক্ষতি করেছে৷ জলবায়ু পরিবর্তনের ফলে বর্ধিত এই সব প্রাকৃতিক ঘটনাবলি বহু জনপদ, খামার এবং ব্যবসায় ধ্বংস করেছে৷ কিন্তু তাদের মানসিক ফল যাচাই করার কোনো প্রচেষ্টা এযাবৎ করা হয়নি৷
    অপরদিকে পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চরম প্রাকৃতিক ঘটনাবলির পর অস্ট্রেলিয়ায় মাদকগ্রহণ এবং মদ্যপান বাড়ে, সহিংসতা, বিবাহ বিচ্ছেদ এবং আত্মহত্যার ঘটনা বাড়ে৷ শহরতলি এবং গ্রামাঞ্চলে তার প্রভাব পড়ে আরো বেশি৷ প্রাকৃতিক বিপর্যয়ের আগে দুশ্চিন্তা, এবং পরে দুঃস্বপ্ন থেকে শিশুরাই সবচেয়ে বেশি ভোগে৷ যদিও গবেষণার বিষয়বস্তু হল অস্ট্রেলিয়া, গবেষকরা মন্তব্য করেছেন যে, দরিদ্র দেশগুলিতে বিপর্যয়ের মোকাবিলা করার ক্ষমতা আরো কম হওয়ার ফলে সেখানে মানসিক স্বাস্থ্যগত ফলশ্রুতি আরো বেশি হবে৷
    সব মিলিয়ে গবেষকরা বলছেন, জলবায়ু-সংক্রান্ত ঘটনাবলি থেকে মানসিক স্বাস্থ্য জনিত সমস্যা – যেমন অবসাদ, দুঃশ্চিন্তা এমনকি আত্মহত্যার প্রবণতা – দেখা দেবার সম্ভাবনা প্রবল৷
    সূত্রঃ ডয়চে ভেলে

    ক্ষতি জলবায়ু মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিয়ের কথা শুনলেও ভয় লাগে
    Next Article সোশ্যাল মিডিয়া নার্সিসিজম বাড়াচ্ছে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.