Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সন্তানের জন্য সময় রাখুন
    শিশু কিশোর

    সন্তানের জন্য সময় রাখুন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJune 10, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ঘুমপাড়ানি মাসি-পিসি গান কিংবা ঠাকুরমার ঝুলি’র গল্প শুনিয়ে শেষ কবে সন্তানকে ঘুম পাড়িয়েছেন? একসঙ্গে বসে আনন্দ-আড্ডায় মেতে ওঠার সময় কি আপনার আছে? কর্মজীবী মা–বাবাদের পক্ষে সন্তানদের জন্য অনেক সময় আলাদা করে সময় বের করা কঠিন হয়ে পড়ে। নিজেদের অজান্তেই সন্তানের সঙ্গে তৈরি হচ্ছে অনাকাঙ্ক্ষিত দূরত্ব। এই ক্ষতিকর দূরত্ব দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে সন্তানের মানসিক গঠন ও গড়নে। সারা দিনের ব্যস্ততার মধ্যে কীভাবে সন্তানকে সময় দেবেন, বুঝতে পারছেন না।

    সকাল শুরু হোক সন্তানের সঙ্গে

    দৈনন্দিন ব্যস্ততা থাকবেই। সকাল থেকে শুরু হয় আপনার অফিস, সন্তানের স্কুল ইত্যাদি নানা কাজ। কিন্তু যত ব্যস্ততাই থাকুক, চেষ্টা করুন সন্তানের সঙ্গে সকালের নাশতা করতে। নাশতার টেবিলে সন্তানের সঙ্গে গল্প করুন। খেতে খেতেই জেনে নিন তার জমানো কথাবার্তা, স্কুলবন্ধু কিংবা তার প্রিয় কোনো কার্টুন নিয়ে ভাবনা। প্রতিদিন নিয়ম করে এই খাবার-আড্ডার পর্ব আপনার সন্তানের ভালো লাগবে। আপনিও পাবেন চমৎকার আনন্দের অনুভূতি। সময়ের তাড়াহুড়ো একটু কম থাকলে মাঝেমধ্যে সন্তানকে সঙ্গে নিয়ে হেঁটে আসুন খানিকটা। দেখবেন আপনার সন্তানের কাছে উপভোগ্য সময় হয়ে উঠবে সকাল। বললেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মেখলা সরকার।

    কাজের অবসরে খোঁজ নিন

    কাজের মধ্যে পরিস্থিতি অনুসারে ফোন করে কিংবা অন্য কোনোভাবে সন্তানের খোঁজখবর জানুন। সারাক্ষণ সন্তানকে দেখাশোনার মানুষ থাকতে পারে। সে কারণে নিজেকে নির্ভার মনে করবেন না। বরং আপনার কণ্ঠস্বর সন্তানের জন্য স্বস্তির হতে পারে। এই নির্ভরতার জায়গা হিসেবে নিজেকে তৈরি করে নিন। ব্যস্ততার মধ্যে ছোট্ট একটু অবসর বের করা তেমন কষ্টকর হবে না।

    ঘরের কাজে সন্তানকে সঙ্গে নিন

    বাইরে থেকে ফিরে ক্লান্তি নিয়েই আপনাকে ঘরের কাজকর্ম সারতে হয়। তখন সন্তান বাসায় থাকলে তাকে সঙ্গে নিন। টুকটাক কথা বলতে বলতে কাজ করুন। ছোটখাটো কাজগুলোর দায়িত্ব তাকে দিন। আপনার সঙ্গে কাজ করতে গিয়ে নিজের কাজের অভ্যাস তৈরি হবে। দুজনের একসঙ্গে একটু সময়ও কাটবে।

    বিকেলের নাশতার সময়কে হিসাবে রাখুন

    বিকেল কিংবা সন্ধ্যায় হালকা নাশতা কিংবা চায়ের চল আছে প্রায় পরিবারে। আপনার বাসায় এই সময়কে কাজে লাগাতে পারেন। পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে নাশতা করুন। আড্ডা-খুনসুটি, গল্প করে কাটিয়ে দিন মুহূর্তটা। সন্তানকে সুযোগ দিন। তার কথা শুনুন। মতামত জানতে চান। তার কাছে যেন মনে হয়, তাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এই মনোভাবটুকু সন্তানকে মানসিকভাবে সতেজ রাখবে।

    পড়ার সময় সম্ভব হলে সঙ্গ দিন

    আজকাল পড়াশোনার চাপে শিক্ষার্থীরা বেহাল। হোমওয়ার্ক আর নানান টিউশনের ব্যস্ততায় ক্লান্ত হয়ে পড়ে তারা। আপনার সন্তানের এমন হচ্ছে কি না, লক্ষ রাখুন। তার হোমওয়ার্ক কিংবা ব্যক্তিগত পড়াশোনার সময় সম্ভব হলে সঙ্গ দিতে পারেন। তবে খেয়াল রাখুন যাতে তার বিরক্তি তৈরি না হয়।

    রাতের খাবার একসঙ্গে খেতে ভুলবেন না

    পরিবারের সবাই একসঙ্গে নির্ধারিত সময়ে রাতের খাবার খেতে চেষ্টা করুন। সেটা সম্ভব না হলে অন্তত সন্তানের জন্য সেই সময়টুকু বরাদ্দ রাখুন। নাশতার টেবিলের মতো রাতের খাবারের সময়ও সন্তানের সঙ্গে গল্প করুন। সারা দিন কেমন কাটল তার, কী কী হলো, নতুন কিছু ঘটল কি না ইত্যাদি জেনে নিন। সন্তানকে কোয়ালিটি টাইম দেওয়ার ক্ষেত্রে তার বন্ধু হয়ে ওঠার বিকল্প নেই।

    রাতে ঘুম পাড়িয়ে আসার চেষ্টা করুন

    শৈশবে মা-বাবা, দাদু-ফুপির কাছে গল্প শুনে আমরা ঘুমাতাম। রূপকথা রাজকন্য-রাজপুত্র, চাঁদের বুড়ি কিংবা ঠাকুমার ঝুলি ছিল আমাদের খুব প্রিয়। ঘুমের রাজ্যে আমরাও তখন হয়ে উঠতাম রূপকথার কোনো চরিত্র। আপনার সন্তান কি সেই আনন্দ পাচ্ছে? রাতে বিছানায় শুয়ে সন্তানকে গল্প শোনান। রূপকথা না হোক, অন্য কোনো গল্প হতে পারে। নিজের শৈশবের কথা, পুরোনো দিনের মানুষের কথা কিংবা হাল আমলে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম–এর কাহিনিও হতে পারে। ঘুমিয়ে পড়ার আগে যেন সন্তান আপনার স্পর্শ পায়। এই ছোট্ট সময়টুকু সন্তানের জন্য মূল্যবান রসদ হয়ে ওঠবে। দৃঢ় হবে আপনাদের পারস্পরিক বন্ধন।

    ছুটির দিনে একসঙ্গে

    সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সন্তানকে নিয়ে বেড়াতে বের হোন। সময়ের সীমাবদ্ধতা থাকলে কাছে কোথাও ঘুরে আসুন। সন্তানের প্রিয় খাবার খেতে পারেন একসঙ্গে। দেখতে পারেন প্রিয় কোনো সিনেমা। সারা দিন একসঙ্গে থাকুন। নিজেদের মধ্যকার দূরত্ব দূর করে ঝালিয়ে নিন পারস্পরিক আন্তরিকতার সম্পর্ক।

    জীবনে ব্যস্ততা, প্রতিদিনের নানা ঝামেলা ইত্যাদি থাকে। তার মধ্যেও যত্ন করে সন্তানের জন্য তুলে রাখুন কিছু চমৎকার মুহূর্ত। প্রযুক্তিনির্ভর বিনোদনে সন্তান অভ্যস্ত না হোক, খানিকটা মানবিক আর আন্তরিক থাকুক আপনার সন্তান। ঘরে ফেরা তার জন্য আনন্দ আর স্বস্তির হোক।

    গল্প সন্তান সময়
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপ্রতিদিন যৌনবাহিত রোগে আক্রান্ত হচ্ছে ১০ লাখের বেশি মানুষ
    Next Article অটিজম ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন ডা. ফয়েজ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.