Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ছবি আঁকা আমার কাছে নেশা-রনবী
    তারকার মন

    ছবি আঁকা আমার কাছে নেশা-রনবী

    মারুফ খলিফাBy মারুফ খলিফাJuly 15, 2019Updated:October 22, 2024No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ছবি আঁকা আমার কাছে নেশার মতোই ছিল রনবী তাঁর সম্পর্কে কোনো বিশেষণই যথেষ্ট নয়। রং-তুলির জগতে কিংবদন্তি তিনি। চিত্রিত ছবির ভেতর দিয়ে তিনি সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে গেছেন বিরামহীন। তিনি খ্যাতনামা চিত্রশিল্পী ও কার্টুনিস্ট রফিকুন নবী। সকলের কাছে যিনি রনবী নামেই বেশি পরিচিত। মনের খবর’র সাথে কথা বলেছেন এই জীবন্ত কিংবদন্তি। সাক্ষাৎকার নিয়েছেন মারুফ খলিফা।

    মনের খবর: আপনার ছবি আঁকার শুরুর দিকের গল্পটা যদি একটু বলতেন
    রনবী: আর সব বাচ্চারা যেরকম থাকে-কেউ গান গাইতে চায়, কেউ নাচতে চায়, কেউ ছবি আঁকতে চায়, কেউ শুধুই লেখাপড়া করতে চায়, কেউ শুধু অংক মজা পায় বলে অংক করতে চায়। সেরকমই আমারো ছেলেবলা থেকে ছবি আঁকতেই ইচ্ছে হয়েছিল। আমার বাবা ছবি আঁকতেন আমি সেটা দেখতাম। ছবি আঁকা দেখতে ভালো লাগত, কেন ভালো লাগত জানি না, এখনো জানি না ছবি আঁকতে কেন ভালো লাগে। একেবারে শৈশবে চক দিয়ে স্লেটে ছবি আঁকতাম, তারপর স্কুলের রাফ খাতায় আঁকতাম-এভাবেই শুরু হয়েছিল। এরপর আস্তে আস্তে পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়তে লাগলে যে, এই ছেলেটার আঁকার হাত ভালো। তখন থেকেই পাড়া-মহল্লার লোক আমাকে দেয়াল পত্রিকা থেকে শুরু করে নানান কাজে ছবি আঁকার জন্য ব্যস্ত রাখত। এভাবেই আস্তে আস্তে ছবি আঁকার সাথে মনেপ্রাণে মিশে গেলাম। তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম চারুকলায় পড়ব। সেই মোতাবেক ঢাকা আর্ট কলেজে ভর্তি হই। তারপর থেকে তো চলছে ছবির সাথেই। প্রাথমকি পর্যায়ে বলা যায় যে, এটাতে এক ধরনের মোহ কাজ করত। আর্ট কলেজে যখন ভর্তি হই তখন চোখ আরো খুলে গেল, চারদিক যখন দেখতে শুরু করলাম তখন কী আঁকব, কেন আঁকব, কার জন্য আঁকব এসব নিয়ে ভাবতে শুরু করলাম। সেই ভাবনার মধ্যেই এখনো প্রতিনিয়ত বসত করছি।

    মনের খবর: ছবি এবং মন একে অপরের সাথে কীভাবে জড়িত?
    রনবী: প্রতিটা ছবির সাথে মনের একটি ব্যাপার জড়িত থাকে, চিন্তার সাথে, ভাবনার সাথে একটা ব্যাপার জড়িত থাকে। আমরা বাস্তব জীবনে আমাদের চারপাশে যা কিছু ঘটতে দেখছি সেগুলো থেকেই ভাবনা নিয়ে কাজের মধ্যে ফুটিয়ে তুলি। তার মধ্যে কিছুটা আধুনিকতা, কিছুটা সংস্কার, কিছুটা ঐতিহ্যের সংমিশ্রণ থাকে।

    মনের খবর: আপনার খ্যাতি বা প্রতিষ্ঠার পেছনে নিজের কোন কোন গুণগুলো কাজ করেছে বলে মনে করেন?
    রনবী: আমি ঠিক জানি না। খ্যাতির জন্য কখনো কাজ করিনি। এক নাগাড়ে কাজ করে যাচ্ছি, সেটাই আমার আসল উদ্দেশ্য। একজন শিল্পী নিজের ইচ্ছা পূরণের জন্য ছবি আঁকেন। প্রতিটি ছবি আঁকার জন্য বা সেই ছবিটি সম্পন্ন করার জন্য প্রচন্ড ইচ্ছাশক্তি নিজের মধ্যে কাজ করে, একটা জেদ কাজ করে। আমার ভেতরও সেইরকমই ইচ্ছাশক্তি এবং জেদ কাজ করত।

    মনের খবর: এত বছর ধরে ছবি আঁকছেন, কখনো কি একঘেয়ে লেগেছে বা বিরক্তি বোধ করেছেন?
    রনবী: না, সেরকমটি হলে তো এতদিন ধরে আঁকতে পারতাম না। আসলে এই কাজটি এমনিই যে আমার প্রতিটি ক্যানভাসেই নতুন উদ্দীপনা, নতুন প্রেম, নতুন নতুন ভাবনা, নতুন নতুন চিন্তা যুক্ত থাকে। এই নতুনত্বের কারণেই হয়ত একঘেয়েমিটা কখনো আসেনি। আর এই কাজটা মূলত অসীম একটি ব্যাপার, এর শেষ নেই। একটা ছবি শেষ হওয়ার পর আরেকটা ছবির জন্য নতুন করে ইচ্ছাশক্তি এবং জেদ সঞ্চার হয়। তবে বিরক্তি আসে তখন যখন এমন হয় যে, আমি ছবির মধ্যে যে জিনিসটি ফুটিয়ে তুলতে চাচ্ছি সেটি ঠিকমতো আসছে না, যে রংগুলো ফুটিয়ে তুলতে চাইছি সেটি ঠিকমতো অসছে না।

    মনের খবর: এই ধরনের বিরক্তির সময়ে কি কখনো মানসিক চাপ অনুভব করেন?
    রনবী: এটাই তো একধরনের মানসিক চাপ যে, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে না। সেটি না হওয়া পর্যন্ত এই মানসিক চাপটা প্রচন্ড পরিমাণে থাকে। একজন শিল্পীর মধ্যে নিখুঁত হওয়ার একটা প্রবণতা কাজ করে। শতভাগ না হলেও সে চেষ্টা করে সর্বোচ্চ নিখুঁত করার, এটি একজন শিল্পীর জন্য এক ধরনের মানসিক চাপ।

    মনের খবর: এই যে এতদিন ধরে রং তুলির সাথে আছেন, নিজের কাছে কি এটাকে কখনো নেশা বা আসক্তি মনে হয়েছে?
    রনবী: আসক্তি শব্দটি আমার কাছে শুনতে খারাপ লাগে। ছবি আঁকা ছাড়া আর কোনো কিছু কখনো ভাবিনি, একসময় এটি আমার কাছে নেশার মতোই ছিল, যখন এটাকে পেশা হিসেবে নিলাম তখন নেশার সাথে পেশা যুক্ত হয়ে এটা আরো বেগবান হল। আর এটাকে যদি আসক্তি বলেন তাহলে বলব সব আসক্তি বা নেশাই খারাপ নয়।

    মনের খবর: নিজের আঁকা ছবি আপনার মনের ওপর কীভাবে প্রভাব ফেলে এবং অন্যদের মনকে এটা কীভাবে প্রভাবিত করে বলে মনে করেন?
    রনবী: অন্যের মনের খবর তো আমার পক্ষে জানা সম্ভব হয় না। আমি যখন দর্শক হিসেবে অন্যদের ছবি দেখি তখন একজন সাধারণ দর্শকের চোখেই দেখার চেষ্টা করি। যখন কারো ভালো কাজ দেখি, তখন নিজের মধ্যে ভালো লাগা কাজ করে। আমার মনে হয় এরকমটি সকল শিল্পীর মধ্যেই কাজ করে। শুধু নিজের কাজের প্রশংসায় ভাসলেই বড়ো হওয়া যাবে না। প্রশংসা অন্যের জন্যও করতে হবে।

    মনের খবর: আমাদের চোখে আপনার সাফল্য অনেক, আপনার কোনো অপূর্ণতা কি নিজের ভেতরে কাজ করে?
    রনবী: তা তো করেই। ওই যে বললাম, এটি একটি অসীম প্রক্রিয়া-যা কিছু করছি সেটিই চূড়ান্ত না। চূড়ান্ত যে কোথায় সেটাই জানি না, এটি একটি অপূর্ণতা।

    মনের খবর: রাগ, ক্ষোভ, অভিমান এই ব্যাপারগুলো কী আপনার ভেতরে কাজ করে?
    রনবী: মানুষ মাত্রই তার মধ্যে রাগ, ক্ষোভ, অভিমান থাকে। কখনো নিজের ওপর ক্ষোভ জন্মাতে পারে, কখনো অন্যের ওপর ক্ষোভ জন্মাতে পারে। সেইসঙ্গে মন খারাপও হতে পারে। তবে সেগুলো থেকে উত্তরণের একটি উপায় থাকতে হয়। তবে অন্য কেউ ভুল করলে খুব রাগ হয়, কিন্তু সেটা হয়ত প্রকাশ করি না, নিজের মধ্যেই ক্ষোভটা কাজ করে যে-কেন এমন করল?

    মনের খবর: এই উত্তরণের উপায়গুলো কী এবং মন খারাপ হলে মন ভালো করার জন্য কী করেন?
    রনবী: অন্যদের থেকে শিল্পীদের হিসেব একটু আলাদা। আমাদেরকে সবসময় কাজের বিষয়বস্তুর মধ্যে থাকতে হয়। নতুন নতুন ভাবনার মধ্যে থাকতে হয়, এইসব ভাবনার মধ্যে ডুবে যেতে পারলে রাগ, ক্ষোভ, অভিমান কিংবা মন খারাপ বোধটা কাজ করে না। এর বাইরে মন খারাপ হলে আমি গান শুনি অথবা বই পড়ি কিংবা কবিতা পড়ি। কিন্তু মন ভার করে বসে থাকি না।

    মনের খবর: স্মৃতিকাতরতা ব্যাপারটি কি তাড়িত করে?
    রনবী: এখন এমন একটি বয়সে অবস্থান করেছি যখন স্মৃতিকাতরতা আসলে খুব বেশি পরিমাণে কাজ করে। কাদেরকে দেখেছি, কাদের সাথে মিশেছি, কাদের সাথে কাজ করেছি এই ব্যাপারগুলো এই বয়সে এসে খুব বেশি মনে পড়ে।

    মনের খবর: আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা।
    রনবী: মনের খবরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের দেশে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টিতে তারা যেভাবে কাজ করে যাচ্ছে সেটি সত্যিই প্রশংসনীয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনেতিবাচক চিন্তা দূরে রাখবেন যেভাবে
    Next Article স্ট্রেসমুক্ত থাকতে কর্মজীবী নারীদের করণীয়
    মারুফ খলিফা

    Related Posts

    মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

    August 5, 2023

    মানসিক সমস্যার সঙ্গে লড়েছেন পাঠান অভিনেত্রী দীপিকা

    January 26, 2023

    ভেঙে পড়েছিলেন বিরাট, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে পরামর্শ

    August 23, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.