Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আক্রমণাত্মক বা আগ্রাসী আচরণ
    ফিচার

    আক্রমণাত্মক বা আগ্রাসী আচরণ

    ডা. মেজবাউল খাঁন ফরহাদBy ডা. মেজবাউল খাঁন ফরহাদJuly 25, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন বোধ করছি। প্রকাশ্য দিবালোকে একজন আরেকজনকে কুপিয়ে মারার ক্ষত শুকাতে না শুকাতে “ছেলেধরা” সন্দেহে নিরীহ মানুষদের মেরে ফেলছি বা মারাত্মকভাবে আহত করছি। এতে শিশুর পিতা, মাতা এবং মানসিক ভারসাম্যহীন মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। কেন হঠাৎ আমরা এতো আক্রমণাত্মক বা আগ্রাসী আচরণ করছি। এটা কী আমাদের স্বভাবজাত না অন্য কোন ক্ষোভের বহিঃপ্রকাশ। মনোবিজ্ঞানের আলোকে চলুন ব্যাখ্যা করা যাক।
    আক্রমণাত্মক আচরণ তখনই বলা হয় যখন কোন ব্যক্তি বা গোষ্ঠী অন্য কোন ব্যক্তি বা গোষ্ঠী বা বস্তুকে ক্ষতি  করতে নির্দেশ দেয় বা নিজে অংশগ্রহণ করে।
    এই আগ্রাসী আচরণ জন্মগত না চারপাশের বিরূপ পরিবেশের শিক্ষা থেকে পাওয়া তা নিয়ে মনোবিজ্ঞানীদের মাঝে মতানৈক্য র্দীঘদিন ধরে চলে আসছে। পুরনো থিউরি বা তত্ত্ব অনুযায়ী আগ্রাসী আচরণ জন্মগত, আর আধুনিক তত্ত্ব অনুযায়ী এই আচরণ চারপাশের বিরূপ পরিবেশের শিক্ষা।
    সপ্তদশ শতকে রাজনৈতিক দার্শনিক থমাস হবস বলেন, “মানুষ মূলত প্রতিযোগিতামূলক ও শত্রু ভাবাপন্ন। তারা শুধুমাত্র অন্যের উপর নিজের ক্ষমতা প্রয়োগ করতে ও অন্যের থেকে সুবিধা নিতেই আগ্রহী। তাদের এই দ্বান্দ্বিক ও পারস্পারিক ধ্বংসের মনোভাব নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রীয় বা সরকার ব্যবস্থা প্রয়োজন।“
    সিগমুন্ড ফ্রয়েডের থিউরীতেও একই রকম নেতিবাচক মনোভাবই ফুটে উঠে। ফ্রয়েড প্রথম দিকে মানব মনের চালক হিসেবে একটা জিনিসের কথা বেশি বলেছেন , তা হলো eros (ইরোস), অর্থাৎ মানুষ মূলত তার আনন্দ লাভের জন্য সব কিছু করে। পরবর্তিতে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর তিনি মানব মনের দ্বিতিয় চালনা শক্তির কথা বলেন। সেটা হলো thanatos (থ্যানাটস),  যা মানুষকে নিজের ধংসের এবং মৃত্যুর দিকে ধাবিত করে। ফ্রয়েড অনুভব করেন, মানুষ যখন তার নির্জীব, জর বস্তুর ন্যায় জীবনে আনন্দ খুঁজে পায় না তখন তার ভিতর থ্যানাটস কাজ করে এবং নিজেকে ধংসের মধ্য দিয়ে আনন্দলাভের চেষ্টা করে। ফলশ্রুতিতে অন্যের প্রতি আক্রমণাত্মক বা আগ্রাসী আচরণ করে। যদি এই থ্যানাটস  প্রকাশ করার সামাজিকভাবে স্বীকৃত কোন উপায় না থাকে, তাহলে তা নির্দিষ্ট সময়ে তার চাহিদা অনুযায়ী প্রকাশ পায়। এভাবে ফ্রয়েড ব্যাখ্যা করেন যে, মানুষের ভিতরকার আক্রমণাত্মক আচরণ ও ধ্বংসাত্মক ইচ্ছা যথাযথভাবে প্রকাশ পেতে হয়, যেমনটা তাদের ক্ষুদা, তৃষ্ণা এবং যৌনতার চাহিদা মিটাতে হয়।
    ১৯৩৯ সালে , ফ্রয়েডের মৃত্যুর এক বছর পর মনোবিজ্ঞানী জন ডলার্ড এবং তার সহযোগীরা Frustration and Aggression (হতাশা ও আগ্রাসী আচরণ) থিউরি দেন। তাদের মতে, হতাশা বা নৈরাশা সবসময় আগ্রাসী আচরণের দিকে ধাবিত করে  এবং আগ্রাসী আচরণ সবসময় হতাশা বা নৈরাশার ফল। যদিও আক্রমণাত্মক বা আগ্রাসী আচরণ জন্মগত, কিন্তু তা একটা বিশেষ পরিস্থিতিতে প্রকাশ পায়। মানুষ যখন তার গুরুত্বর্পূণ চাহিদা যেমন, খাদ্য, পানি, সামাজিক মর্যাদা অথবা অর্জন পেতে ব্যর্থ হয় তখন মানুষের মনে চরম হতাশা কাজ করে, আর এই হতাশার কারণেই সে আক্রমণাত্বক আচরণ করে।
    এই থিউরি নিয়ে অনেক পরীক্ষা নীরিক্ষা হয়। এতে দেখা যায়, যে ব্যক্তি বা বস্তুর কারণে হতাশা তৈরি হয় আগ্রাসী বা ধ্বংসাত্মক আচরণ সবসময় সে দিকে ধাবিত হয় না। মানুষ তার ধ্বংসাত্মক আচরণ সাময়িকভাবে নিরাপদ ও সামাজিকভাবে গ্রহণযোগ্য কোন উপায়ে তা প্রকাশ করে। এটাকে স্কেপগোট (Scapegoat) বা বলির পাঁঠাও বলা হয়, যা বেশিরভাগ ক্ষেত্রে ভিন্ন সম্প্রদায়ের এবং অসহায় মানুষের উপর প্রয়োগ করা হয়।
    আধুনিক মনোবিজ্ঞানীরা এই আগ্রাসী বা ধ্বংসাত্মক আচরণকে জন্মগত মানতে নারাজ। তাদের মতে এটা মানুষ সমাজ থেকে শিখে। Social Learning বা সামাজিক শিক্ষা তত্ত্ব অনুযায়ী আক্রমণাত্মক বা আগ্রাসী আচরণ মানুষ উৎসাহদান ও অনুকরণের মাধ্যমে শিখে। শিশুরা যখন পরিবারে, সমাজে বা রাষ্ট্রে আক্রমণাত্মক বা আগ্রাসী আচরণ ঘটতে দেখে, নিজেরা তা শিখে, এবং অন্যের উৎসাহে তা আরো বৃদ্ধি করে থাকে। বর্তমান সময়ে টেলিভিশন, মোবাইল, ইন্টারনেট ও ধ্বংসাত্মক গেমের মাধ্যমে আমাদের শিশু ও তরুণরা এবং সমাজ ও রাষ্ট্রের আগ্রাসী আচরণ ও বিচারবহির্ভুত হত্যার ফলে আমরা সকলেই আক্রমণাত্মক আচরণ শিখছি। এবং মনের এই ধ্বংসাত্মক বোধের চাহিদা অনুযায়ী তা যেকোন দুর্বল মুহুর্তে প্রকাশ করছি।
    আক্রমণাত্মক বা আগ্রাসী আচরণ পৃথিবীর জন্মলগ্ন থেকেই ছিলো। অন্যান্য প্রাণীর মধ্যে এই আক্রমণাত্মক আচরণ তাদের আত্মরক্ষার প্রধান হাতিয়ার। কিন্তু মানুষ তাদের মেধার ক্রমবিকাশের মাধ্যমে সভ্য প্রাণীতে পরিণত করেছে। তারপরও মৌলিক প্রবৃত্তি অনুযায়ী আমাদের ভিতরে এটা সব সময়ই রয়েছে। আমরা যদি আমাদের এই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে পারিবারিক ও সামাজিক সুশিক্ষা ও আদর্শ নীতির যেমন প্রয়োজন, পাশাপাশি রাষ্ট্রকেও ন্যায় বিচার নিশ্চিত করা ও নাগরিকের যৌক্তিক চাহিদা পূরণ করা প্রয়োজন। এছাড়া আমরা সঠিক ও মানবিক কাজকে উৎসাহদানের ও অনুকরণের মাধ্যমে এবং অন্যায় ও আগ্রাসী আচরণকে নিরুৎসাহিত করার মাধ্যমে আমাদের শিশুদেরকে সভ্য ও মানবিক করে গড়ে তুলতে হবে। তাহলেই কেবল একটি সুন্দর, মানবিক বাসযোগ্য পৃথিবী আমরা পেতে পারি।

    আক্রমণাত্মক আগ্রাসী আচরণ ছেলেধরা মনোবিজ্ঞান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবেড়েছে নারী ও শিশুর প্রতি অন্যান্য সহিংসতা
    Next Article কাউকে দুঃসংবাদ দিবেন যেভাবে
    ডা. মেজবাউল খাঁন ফরহাদ

    সহকারি অধ্যাপক, মনোরোগ বিভাগ, ফরিদপুর মেডিক্যাল কলেজ।

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.