Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ডাউন সিনড্রোমঃ প্রয়োজন দ্রুত ও সময়মতো চিকিৎসা
    মানসিক স্বাস্থ্য

    ডাউন সিনড্রোমঃ প্রয়োজন দ্রুত ও সময়মতো চিকিৎসা

    ডা. সাদিয়া আফরিনBy ডা. সাদিয়া আফরিনJuly 29, 2019Updated:September 21, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডাউন সিনড্রোম একটি ক্রোমোজোমাল ডিজঅর্ডার। মৃদু বা মাঝারি মাত্রার বুদ্ধি প্রতিবন্ধীর অন্যতম প্রচলিত কারণ এটি। যেকোনো দেশে, যেকোনো অর্থনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটে এ রোগ হতে পারে অর্থাৎ কোনো নির্দিষ্ট ভৌগলিক বা পরিবেশগত কারণ নেই এই জেনেটিক ডিজঅর্ডারের। এই সিনড্রোমে আক্রান্ত বাচ্চাদের মাঝে যেসব উপসর্গ দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো-উচ্চতায় খাটো, নির্দিষ্ট কিছু শারীরিক গঠন (মাথা ছোট, পায়ের প্রথম ও দ্বিতীয় আঙুলের মাঝে ফাঁকা জায়গা, জন্মগত হার্টের সমস্যা, শ্রবণশক্তি হ্রাস, স্মৃতিশক্তি হ্রাস, বিষণ্ণতা ইত্যাদি)।

    ডাউনসিনড্রোম নিয়ে অনেক গবেষণা হচ্ছে। এর সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করার জন্য এবং যেসব বাচ্চাদের ডাউন সিনড্রোম আছে তাদেরকে একটি উন্নত চিকিৎসা সেবার আওতায় নিয়ে এসে তাদের জীবনযাপন সহজ করা এবং তাদের পরিবারকে স্বস্তি প্রদান করার উদ্দেশ্যে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কাঠামোবদ্ধ চিকিৎসাসেবা এখানে খুব গুরুত্বপূর্ণ। কথা বলা এবং ভাষাগত দক্ষতা একটি শিশুর শিক্ষার মূল ভিত্তি। ডাউন সিনড্রোমের বাচ্চাদের বধিরতা বা শোনার ক্ষেত্রে সমস্যা থাকে, তাই সে সঠিকভাবে যোগাযোগ করতে পারে না।
    সুতরাং দ্রুত এবং সময়মতো যদি চিকিৎসা নেয়া হয় তবে সর্বোচ্চ সফলতা আশা করা যায়।

    ইউনিভার্সেল হিয়ারিং স্ক্রিনিংয়ের মাধ্যমে ডাউন সিনড্রোমেমের বাচ্চাদের দ্রুত স্ক্রিনিং করা যায়। এই স্ক্রিনিংয়ের মাধ্যমে বাচ্চার বয়স ৩ মাসের মধ্যে শ্রবণশক্তি শনাক্ত করা সম্ভব এবং ৬ মাসের মধ্যে চিকিৎসার আওতায় আনা সম্ভব।

    যেকোনো বাচ্চার কানে শুনতে সমস্যা থাকতে পারে কিন্তু যাদের ডাউন সিনড্রোম আছে তাদের মধ্যে এই সমস্যা প্রকট। সুতরাং সঠিকভাবে সমস্যা নির্ণয় এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে শ্রবণক্ষমতাকে স্বাভাবিকের কাছাকাছি আনা যায়। যা বাচ্চার পরবর্তী শারীরিক ও মানসিক উন্নয়নে সহায়ক ভ‚মিকা পালন করে।

    বাচ্চাদের জন্মগত হার্টের সমস্যাও ডাউন সিনড্রোমের একটি প্রধান সমস্যা। সুনির্দিষ্ট এবং ত্বরিত হার্টের সমস্যা নির্ণয় অর্থাৎ সদ্যোজাত শিশুদের এই স্ক্রিনিং করা উচিত। কেননা রোগ শনাক্ত করতে দেরি হলে তা খুব একটা সুখকর ফলাফল বয়ে আনে না বরং খারাপ পরিণতির দিকে নিয়ে যায়। পালমোনারি আর্টারিয়াল হাইপার টেনশান, অন্ত্র ও পাকস্থলীর সমস্যা, স্থূলতা এই বিষয়গুলো এখন দ্রুত নির্ণয় করে সঠিক চিকিৎসা দেয়া সম্ভব।

    ডাউন সিনড্রোমের সকল বাচ্চাদের শারীরিক সমস্যাগুলো যদি দ্রুত সময়ে (বাচ্চার অল্প বয়সে ) শনাক্ত করা যায় এবং সে অনুযায়ী চিকিৎসা কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে আশা করা যায়, তাদের অক্ষমতাগুলো কমিয়ে এনে তাদের সম্ভাবনার বিকাশ ঘটানো সম্ভব। এসব ব্যবস্থাসমূহ শুধুমাত্র চিকিৎসা ব্যয় কমাবে তাই নয়, সেই শিশু জীবনের গুণগত মানও উন্নত করবে।

    ডাউন সিনড্রোমে আক্রান্ত কিশোর-কিশোরীদের একটি বড়ো অংশ মানসিক সমস্যায় ভোগে যেমন : সিজোফ্রেনিয়া, বিষণ্ণতা এবং স্মৃতিশক্তি কমে যাওয়া। এছাড়াও আচরণগত সমস্যা ও আবেগজনিত অস্থিরতায় প্রায় সবাই ভুক্তভোগী। এসব ক্ষেত্রে কিছু নিদির্ষ্ট ঔষধের পাশাপাশি কাঠামোবদ্ধ সাইকোসোশ্যাল চিকিৎসার আওতায় নিয়ে এলে ঐসব শিশু এবং পরিবারের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজকর্মের যে একটা বড়োসড়ো ছেদ পড়ে সেটা থেকে ফলপ্রসু উপায়ে বের হয়ে আসা সম্ভব এটাও গবেষণায় প্রমাণিত।

    ডাউন সিনড্রোমের জন্য একক কোনো চিকিৎসা নেই এটা সত্য। চিকিৎসা কী হবে তা প্রত্যেক আলাদা শিশুর শারীরিক ও মানসিক শক্তি ও সীমাবদ্ধতার ওপর ভিত্তি করেই নির্ণয় করতে হবে। চিকিৎসক, প্রশিক্ষক, স্পিচ থেরাপিস্ট, ফিজিও থেরাপিস্ট, বিশেষায়িত স্কুল, সমাজকর্মীর সমন্বয়ে টিমওয়ার্কের মাধ্যমেই এর চিকিৎসা সম্ভব।

    Reference : Marilyn J. Bull, Improvement of Outcomes for Children with Down Syndrome (https://doi.org/10.1016/j.jpeds.2017.11.014)

    ** লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিন এর ২য় বর্ষ, ৩য় সংখ্যা থেকে নেওয়া।

    চিকিৎসা ডাউন সিনড্রোম বিষণ্ণতা সিজোফ্রেনিয়া
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleছবি দেখে জেনে নিন আপনি মনোযোগী নাকি অমনোযোগী
    Next Article একা একা কথা বলা মানেই পাগলামীর লক্ষণ নয়
    ডা. সাদিয়া আফরিন

    শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী রেজিস্টার- জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    যেসব চিকিৎসায় খরচ কমছে

    June 7, 2024

    সিজোফ্রেনিয়াতে যৌন সমস্যার আধুনিক চিকিৎসা

    May 27, 2024
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.