Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুদের বিব্রতকর প্রশ্নের উত্তর দিবেন যেভাবে
    শিশু কিশোর

    শিশুদের বিব্রতকর প্রশ্নের উত্তর দিবেন যেভাবে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কAugust 26, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সন্তানকে করোনা ভাইরাসের বিপদ সম্পর্কে কীভাবে সচেতন করবেন যেভাবে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিশুরা খুই কৌতূহল প্রবণ। কখনো কখনো তারা এমন প্রশ্ন করে যা শুনে আপনি বুঝতে পারেন না হাসবেন না কাঁদবেন। কিন্তু শিশুরা তাদের প্রশ্নের উত্তর জানতে চায় এবং তাদের জানানোও প্রয়োজন। শিশুরা অবহেলা পছন্দ করেনা, তাদেরকে মিথ্যে বলাও উচিত নয় এবং তাদের শিশুসুলভ আচরণের জন্য হাসাহাসি করাও উচিত নয়। আসুন জেনে নিই শিশুদের কয়েকটি বিব্রতকার প্রশ্নের উত্তর দেবেন যেভাবে-
    আমি কোথা থেকে এসেছি?
    এই বিষয়ে শিশুকে কোনো আজগুবি কথা না বলে আসল কথাটা খুলে বলা উচিত। যেমন – বাবা-মায়ের ভালোবাসার ফলে সে মায়ের গর্ভে এসেছে। মায়ের পেটে সে অনেকদিন থাকার পরে যখন বড় হয়েছে তখন সে জন্মগ্রহণ করেছে।
    ছেলে এবং মেয়ে কেন আলাদা?
    শিশুরা তাদের জননাঙ্গ নিয়ে উৎসাহিত হবে এটাই স্বাভাবিক। তাই তাকে বলুন ছেলে এবং মেয়ের পার্থক্য হওয়ার কারণ সৃষ্টিগত এবং এর একটি উদ্দেশ্য আছে। আর উদ্দেশ্যটি হচ্ছে একটি ছেলে এবং একটি মেয়ে যখন পূর্ণবয়স্ক হয় তখন তাদের মধ্যে সম্পর্ক (বিয়ে) হলে নতুন একটি শিশুর জন্ম হতে পারে যেন সে কারণেই ছেলে এবং মেয়ের শারীরিক গঠনে পার্থক্য দেখা যায়।
    তোমরা কেন ঝগড়া কর?
    পিতামাতা যখন ঝগড়া করে তখন সন্তানরা অবচেতনভাবেই নিজেদের দোষী মনে করে। শিশুকে এটা বোঝান যে বাবা-মায়ের ঝগড়া-ঝাটি তাদের জন্য হচ্ছেনা। মতের মিল না হলেই একজন মানুষ আরেকজনের সাথে ঝগড়া করে। শিশুরা যেমন ঝগড়া করে তেমনি বড়রাও ঝগড়া করতে পারে। কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি এবং তোমাকেও ভালোবাসি।
    উনি এতো মোটা কেন?
    যদি পাবলিক প্লেসে অস্বাভাবিক গড়নের কোনো মানুষকে দেখে আপনার শিশু সন্তানটি প্রশ্ন করে তাহলে তাকে চুপ করিয়ে দেবেন না। তাকে বলুন যে, ‘প্রতিটা মানুষই আলাদা। মানুষ মোটা, শুকনো, লম্বা বা খাটো হতে পারে। কখনো কখনো অসুস্থতার কারণেও মানুষের দেহের আকার পরিবর্তিত হতে পারে। তুমি এটা বললে তারা কষ্ট পাবে। তাই কখনো কারো সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে এ রকম প্রশ্ন করবেনা। যদি তোমার মনে প্রশ্ন জাগে তাহলে আমাকে জিজ্ঞেস করবে। আমরা যখন একা থাকব তখন আমি তোমাকে বুঝিয়ে বলবো।
    তুমি কাকে বেশি ভালোবাসো আমাকে নাকি আমার বোনকে?
    পিতামাতার আদর পাওয়া নিয়ে সহোদরদের মধ্যে সবসময় প্রতিযোগিতা হয়। তাই পিতামাতার কখনোই উচিত নয় তাদের সন্তানদের একজনের উদাহরণ অন্যজনকে দেয়া অথবা এটা বলা যে ওকে আমি বেশি ভালোবাসি কারণ ও স্কুলে ভালো রেজাল্ট করে। বরং আপনি বলুন যে, তুমি ভিন্ন এবং তোমাদের প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসা ভিন্ন রুপে প্রকাশ পায়। কিন্তু আমরা তোমাদের দুজনকেই সমান ভালোবাসি।
    ডাক্তার কী আমাকে ব্যথা দেবেন?
    চিকিৎসক তোমাকে ব্যথা দিতে চান না। তাদের কাজই হচ্ছে জীবাণু ও অসুস্থতার বিরুদ্ধে যুদ্ধ করা। হয়তো তুমি ব্যথা পেতেও পারো। কিন্তু এটা ছাড়া তুমি সুস্থ হবেনা। যখন আমি অসুস্থ হয়েছিলাম তখন আমাকেও ইনজেকশন নিতে হয়েছে। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু তারপরও আমি এটা সহ্য করেছি এবং তুমিও পারবে।
    আমি কী মারা যাবো? তুমিও কী মারা যাবে?
    মৃত্যু নিয়ে শিশুর কাছে মিথ্যা বলবেন না, তারা সত্যটি গ্রহণ করতে পারে। ‘মানুষ, জীবজন্তু এমনকি ফুলও একদিন মারা যায়। এটা প্রকৃতিরই একটি নিয়ম। তাই আমরাও একদিন মারা যাবো। তবে খুব তাড়াতাড়ি নয়। আমি যখন অনেক বুড়ো হয়ে যাবো তখন আমি মারা যাবো। তুমিও আমাদের মত বড় হবে। তোমারও সন্তান হবে। তারা যখন বড় হবে তখন তুমি বুড়ো হবে এবং একদিন তোমাকেও চলে যেতে হবে। কিন্তু তুমি একটি সুন্দর জীবন অতিবাহিত করবে।
    তুমি আমাকে রেখে কাজে চলে যাও কেন?
    আপনাকে কেন চাকরি করতে হয় তা বুঝিয়ে বলুন। ‘আমি তোমাকে ছেড়ে যেতে চাইনা, কিন্তু আমার কাজটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যা আমাকে করতেই হবে। প্রতিদিন সন্ধ্যায় আমি যখন ফিরে আসি তখন আমরা যখন একে অন্যকে দেখি তখন আমারা দুজনেই আনন্দিত হই। চল আমাদের জিনিস অদলবদল করি, তুমি আমার ব্রেসলেট রাখো আর আমি তোমার একটা খেলনা নেই। আমরা যখন ভিন্ন জায়গায় থাকবো তখনো একে অন্যকে আদর করতে পারবো’।
    আমি কেন তোমার মতো পারিনা?
    পিতামাতা যা করবেন তার সবকিছুই সন্তান কপি করতে পারবেনা এটা তাকে বুঝতে হবে। ‘হ্যাঁ আমি ধূমপান করি এবং কম্পিউটারে কাজ করার কারণে অনেক দেড়িতে ঘুমাতে যাই। এটা আমার বদভ্যাস এবং আমি চাই এই অভ্যাসটি ত্যাগ করতে, কারণ আমি একজন আদর্শ মানুষ হতে চাই’।
    দৈত্য যদি আমাকে খেয়ে ফেলে কী হবে?
    শিশুর ভয়ের বিষয়টি গুরুত্বের সাথে নিন এবং তা দূর করার চেষ্টা করুন। কোনোভাবেই শিশুকে ভয় দেখাবেন না। বরং ভয়ের কোনো ঘটনা ঘটলে তাকে বুঝিয়ে বলুন আসল ঘটনা। যাতে সে আতঙ্কিত না হয়।
    সূত্র:ব্রাইট সাইড

    অবহেলা প্রশ্ন ভালোবাসা শিশু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপর্তুগালে ১৯ তম বিশ্ব সাইকিয়াট্রি সম্মেলন অনুষ্ঠিত
    Next Article টেনশন দুর করার যোগাভ্যাস
    মনের খবর ডেস্ক

    Related Posts

    আমার সব সময় দুশ্চিন্তা মাথায় আসে, বর্তমানে আমি কোন স্বাভাবিক মানুষের মধ্যে নেই

    October 15, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.