Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » টেনশন দুর করার যোগাভ্যাস
    মন ও ক্রীড়া

    টেনশন দুর করার যোগাভ্যাস

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কAugust 27, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতি মুহূর্তেই ব্যস্ততা। স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন, রোগব্যাধিও নিত্যসঙ্গী। এর থেকে মুক্তির উপায় কী? কীভাবে ফিট রাখবেন নিজেকে, রইল তারই সন্ধান।
    মেয়েদের জন্য যে কোনও বয়সেই পায়ের ব্যথা গুরুতর সমস্যা। মেয়েদের লোয়ার পার্ট অর্থাৎ কোমরের নিচ থেকে পা পর্যন্ত দুর্বল হয়। তার কারণ বেশির ভাগেরই ওপরের অংশ মেয়েদের খুব ভারী হয়।
    মেয়েদের শরীরে ফ্যাট টিস্যু বেশি থাকে ও মাসকুলার লেয়ার বা মাস্‌ল টিস্যুগুলো খুব পাতলা হয়। ফলে সহজেই মেদ বাড়ে।
    বাচ্চা হওয়ার পর অনেকেরই অস্বাভাবিক ওজন বেড়ে যায়, পেট, কোমরের মেদ বেড়ে যায় আর ক্রমাগত পা ও হাঁটুতে চাপ পড়তে থাকে, হাড় ক্ষয় হতে থাকে।
    দুধ, ছানা জাতীয় ক্যালশিয়াম কম খাওয়ার ফলে ক্যালশিয়ামের ঘাটতি হয়। হাড় পাতলা হতে থাকে, যাকে বলে অস্টিওপেনিয়া। পরবর্তীকালে এটাই অস্টিওপোরোসিস হয়ে যায় অর্থাৎ হাড় ক্ষয় শুরু হয়।
    পায়ের ব্যথা কমানোর জন্য রক্ত সঞ্চালন বৃদ্ধি হওয়া জরুরি। রক্ত চলাচল কম হলে দূষিত রক্ত জমে থাকে নিচের দিকে ফলে পায়ের যন্ত্রণা বাড়ে।
    শোয়ার সময় পায়ের তলায় বালিশ দিয়ে শুলে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়, সমস্যা অনেক কমে।
    এক্ষেত্রে খাওয়া-দাওয়ার দিকেও নজর দিতে হবে। মাটির তলার জিনিস- আলু, মুলো, গাজর, কচু কম খেলে ভাল। হড়হড়ে খাদ্য যেমন- ঢেঁড়স, বিউলির ডাল কম খাওয়া উচিত।
    যাদের পায়ে ব্যথা রয়েছে, তারা লাউ, পটল, ফুলকপি খেতে পারেন।
    এক জায়গায় একটানা দাঁড়িয়ে কাজ করলেও হাঁটু ও পায়ে, গোড়ালিতে যন্ত্রণা হয়। এইসব কিছু সহজ সমাধান হল যোগাসন। যোগ থেরাপি লুব্রিক্যান্টের কাজ করে। জয়েন্ট স্টিফ হতে দেয় না, মোবিলিটি বাড়ায়।
    একপদ শলভাসন
    উপুড় হয়ে শুয়ে পড়ুন। দু’টো হাত থাইয়ের নিচে হাতের তালু মাটির দিকে উপুড় করে রাখুন। কোনও একটা পা টানটান করে উপরে তুলুন। দশ গুনে নামান। এবার অন্য পা-টা তুলুন। দশ গুনে নামিয়ে নিন। তিনটা সেট করুন।
    কোয়াড্রিসেপ ড্রিল
    সোজা হয়ে বসে হাঁটু ভিতর দিকে টানুন ছাড়ুন। এইভাবে দশবার করুন। পরের ধাপে হাঁটু টেনে ভিতর দিকে নিয়ে ধরে রাখুন কিছুক্ষণ, তারপর ছাড়ুন।
    স্বল্প মহামুদ্রা
    প্রথমে দু’পা ছড়িয়ে বসুন। দু’হাতের তালু দু’হাঁটুর ওপর রাখুন। এবার ডান পায়ের পাতা বাইরের দিকে ফেরান ও পা সোজা করে রাখুন। এবং বাঁ পায়ের পাতা দেহের ভিতর দিকে টানুন এবং সঙ্গে হাঁটু অল্প একটু ভাঁজ করুন। বিপরীতভাবে ডান পায়ের পাতা দেহের ভিতর দিকে টানুন ও অল্প হাঁটু ভাঁজ করুন। বাঁ পায়ের পাতা বাইরের দিকে ফেরান ও পা সোজা রাখুন। এইভাবে দশবার অভ্যাস করুন শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখুন। দু’তিন সেট করা যেতে পারে।
    উপবিষ্ট একপদ উত্থানপদাসন
    প্রথমে চেয়ারে বসুন। দু’হাত দিয়ে চেয়ারের দু’পাশে ধরুন। এবার প্রথমে ডান পা সোজা করে যতটা সম্ভব ওপরদিকে তুলুন। দশ গোনা পর্যন্ত অবস্থান করুন। এবার ডান পা নামিয়ে একই রকমভাবে বাঁ পা তুলুন। এটা হল পুরো একবার। এইভাবে তিনটা সেট অভ্যাস করুন, প্রয়োজনে সেট বাড়াতে পারেন।
    উত্থানপদাসন
    চিৎ হয়ে শুয়ে দু’হাত শরীরের দু’পাশে রাখুন। দু’পা জোড়া ও সোজা রেখে মাটি থেকে এক হাত উঁচুতে তুলে রাখুন। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস রেখে মনে মনে দশ থেকে তিরিশ পর্যন্ত গুনুন। দু’পা মাটিতে নামিয়ে শবাসনে বিশ্রাম নিন। এইভাবে তিনবার অভ্যাস করুন।
    একপদ উত্থানপদাসন
    যারা দু’পা তুলতে অসুবিধা বোধ করেন তারা চিৎ হয়ে শুয়ে প্রথমে ডান পা এবং পরে বাঁ পা মাটি থেকে তুলে অভ্যাস করতে পারেন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখুন।
    যষ্টি আসন
    চিৎ হয়ে শুয়ে দু’পা মাথার দু’পাশে পাশাপাশি রেখে একহাতের বুড়ো আঙুল দিয়ে অপর হাতের বুড়ো আঙুল ধরুন। এবার কোমর থেকে শরীরের উর্ধ্বাংশ ওপরদিকে এবং নীচের অংশ নীচের দিকে টানটান অবস্থায় রাখুন। স্বাভাবিক শ্বাসের মাধ্যমে ২০ সেকেন্ড থাকুন। তারপর শবাসন করুন। এইভাবে তিনবার করুন।
    উৎকটাসন
    সোজা হয়ে দাঁড়ান। দু’হাত সোজা করে সামনের দিকে বাড়িয়ে দিন। এবার মেরুদণ্ড সোজা রেখে চেয়ারে বসার মতো করে ধীরে ধীরে বসার ভঙ্গিমায় আসুন। লক্ষ রাখবেন বুক যেন সামনের দিকে বেশি ঝুঁকে না যায়, স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিন, দশ গুনুন। ধীরে ধীরে সময় বাড়ান। তিনবার করুন। শুধুমাত্র পেশিবাত থাকেল তবেই এটা অভ্যাস করা উচিত। অন্যথা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
    স্বস্তিকাসন
    ২-৩ ফুট গ্যাপ রেখে দুটো পা ফাঁক করে দাঁড়ান। পায়ের পাতা বাইরের দিকে পাশে ফেরানো থাকবে একই সরলরেখায়, হাঁটু সামান্য ভাঁজ করে বসার ভঙ্গিতে থাকুন। দু’টো হাত কাঁধ বরাবর রেখে কনুই থেকে মুড়ে ওপরে সোজা করে রাখুন। এইভাবে অভ্যাস করুন দশ গোনা পর্যন্ত একই অবস্থানে থেকে। ২-৩ সেট করুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। পায়ে যদি খুব ব্যথা থাকে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এই ব্যায়াম করুন।
    পদটানাসন
    চিৎ হয়ে শুয়ে পড়ুন। এবার অন্য আর একজনের সহযোগিতায় পায়ের পাতা ভিতর দিকে রেখে গোড়ালির তলায় এক হাতের তালু রেখে অ্যাঙ্কেল জয়েন্ট থেকে প্রথমে ডান পা টানুন। এটা দশবার করুন। এরপর বাঁ পা করুন একইভাবে। এটা হল ম্যানুয়াল ট্র্যাকশন।
    সূত্র: সংবাদ প্রতিদিন

    অ্যাংজাইটি টেনশন যোগাভ্যাস স্ট্রেস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুদের বিব্রতকর প্রশ্নের উত্তর দিবেন যেভাবে
    Next Article আমার মেয়েকে খুব ভালোবাসতাম
    মনের খবর ডেস্ক

    Related Posts

    অতি চঞ্চল অমনোযোগী শিশু, ভবিষ্যৎ কী?

    December 6, 2023

    শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব

    December 3, 2023

    মনে হয় হার্টের সমস্যা কিন্তু রিপোর্ট ভালো

    October 5, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.