Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আত্মহত্যা প্রতিরোধে প্রয়োজন সমাজের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা
    কার্যক্রম

    আত্মহত্যা প্রতিরোধে প্রয়োজন সমাজের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 12, 2019No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আত্মহত্যা একটি প্রতিরোধযোগ্য সমস্যা। সময়মত সঠিক পদক্ষেপ গ্রহণ করলে আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব। এজন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) এবং মনের খবর আয়োজিত “আত্মহত্যার প্রবণতা ও প্রতিরোধের উপায়” শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকরা এসব কথা বলেন।
    সভায় উপস্থিত বক্তারা জানান, বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করছে। আত্মহত্যার পেছনে সবচেয়ে বড় কারণ মানসিক। আর মানসিক সমস্যার মধ্যে ডিপ্রেশনের কারণেই সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যার অন্যান্য কারণ গুলোর মধ্যে পারিবারিক, সামাজিক ও স্বাস্থ্যগত কিছু সমস্যাও প্রভাবক হিসেবে কাজ করে।
    আত্মহত্যা সংক্রান্ত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মিডিয়ার দায়বদ্ধতার কথাও উল্লেখ করেন বক্তারা। এছাড়া সঠিক প্যারেন্টিং, শিক্ষা প্রতিষ্ঠানের সঠিক দায়িত্ব পালন সহ আত্মহত্যা প্রতিরোধের নানা পদক্ষেপ নিয়ে আলোচনা করেন বক্তারা।
    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র এর কনফারেন্স রুমে বিএপি সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রবীণ সাইকিয়াট্রিস্ট অধ্যাপক ডা. আব্দুস সোবহান, অধ্যাপক ডা. আনোয়ারা বেগম, অধ্যাপক ডা. শাহ আলম, বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. এম এস আই মল্লিক, অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, সহযোগী অধ্যাপক ডা. মহসিন আলী শাহ্, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. ফারুক আলম, একই প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক ডা. মেখলা সরকার, ডা. শাহানা পারভিন, ডা. সাইফুন্নাহার সুমি, ডা. নিয়াজ মোহাম্মদ খান, ডা. নাসির উদ্দিন আহমেদ, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ডা. রমেন্দ্র কুমার সিংহ রয়েল, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুস্মিতা রায়, ব্রিগেডিয়ার জেনারেল ডা.আজিজুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল ডা. কামরুল ইসলাম. ডা. শাহরিয়ার ফারুক অনিক, ডা. ফাতিমা মারিয়া খান, ডা. হোসনে আরা, নেপাল এর সাইকিয়াট্রিস্ট ডা. মহেন্দ্র নিউপানি, নারীনেত্রী মালেকা বানু, অভিনেতা মামুনুর রশীদ, আবৃত্তিকার শিমুল মুস্তাফা, মনের খবর সম্পাদক অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব প্রমুখ বক্তৃতা করেন।

    সভাটি পরিচালনা করেন বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার।
    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী পরিচালক ও বিএপি সাধারন সম্পাদক ডা. তারিকুল আলম, মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিন আহমেদ, ডা. রাহানুল ইসলাম, ডা.সৃজনী আহমেদ সহ ‍রেসিডেন্ট সাইকিয়াট্রিবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
    আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্ট ডা. ইন্দ্রানী হালদার এবং ডা. সজীব আবেদীন।

    অনুষ্ঠানটি আয়োজনে সহযোগীতা করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
    বি.দ্র: আলোচনার সভার বিস্তারিত পর্যায়ক্রমে প্রকাশিত হবে।

    আত্মহত্যা মনের খবর মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকারাগারে মানসিক স্বাস্থ্য দিবস পালন
    Next Article কর্মস্থল থেকে আসে সবচেয়ে বেশি মানসিক চাপ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.