Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সমাজের অস্থিরতা বৃদ্ধি মাদকাসক্তির মাত্রা বাড়াচ্ছেঃ বেলাল হোসেন
    মনোসামাজিক বিশ্লেষণ

    সমাজের অস্থিরতা বৃদ্ধি মাদকাসক্তির মাত্রা বাড়াচ্ছেঃ বেলাল হোসেন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 24, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানুষ সমাজবদ্ধ জীব। নিজেদের প্রয়োজনেই গোষ্ঠীবদ্ধ জীবন বেছে নিয়েছিল আদিম মানুষ। সেই থেকে আজ অবধি মানব সভ্যতার বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সমাজ। সমাজের প্রয়োজনীয়তা তাই বিতর্কের অতীত। কিন্তু বর্তমানের বাংলাদেশে যে মাদকাসক্তির একটা ভয়াবহ প্রকোপ চলমান, তাতে স্বভাবতই প্রশ্ন জাগে সমাজ কী করছে? অথবা সমাজের ভূমিকা কী এখানে? সে ভূমিকা কেমন হওয়া উচিত? বছর পনেরো আগেও বাংলাদেশে সমাজের কাছে সব মানুষের কিছুটা দায়বদ্ধতা ছিল, সমাজ কিছু কিছু ক্ষেত্রে জবাবদিহিতার ভূমিকা পালন করত। বড়োরা ছোটদের অন্যায়কে স্নেহপূর্ণ শাসনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করতেন শুধুমাত্র একই সমাজে বাস করছেন এই দাবিতে। বড়োদের সামনে ধূমপান করা বেয়াদবি হিসেবে গণ্য হতো, মাতলামি করা তো অনেক দূরের কথা। কোনো অসামাজিক কার্যকলাপে জড়িত হতে যাচ্ছে দেখলে সমাজ জানান দিত তার পরিবারকে। তাঁরা তখন সতর্ক হয়ে যেতেন এবং পরিবারের সদস্যকে শোধরাতে বাধ্য করতেন। আগেও নেশা ছিল, অসামাজিক কার্যকলাপ ছিল। কিন্তু তা এত ব্যাপক আকারে ছিল না। এর পেছনে কি সমাজের কিছু ভূমিকাও ছিল? সে ভূমিকা এখন কেন নেই? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা নিয়েই মনের খবর মাসিক ম্যাগাজিনের ২০১৯ সালের জুন মাসের সংখ্যায় মনোসামাজিক বিশ্লেষণে ‘মাদকাসক্তি : সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপট’ বিষয়ে মতামত প্রদান করেন সাইকোলজিস্ট বেলাল হোসেন। তার সেই বক্তব্য তুলে ধরা হল:
    এখন আমাদের সমাজের সর্বস্তরে মাদকের ছড়াছড়ি। রাষ্ট্রীয় পর্যায়ে মাদক নিয়ন্ত্রণে দুর্বল আইন ও আইনের যথার্থ প্রয়োগের অভাব রয়েছে। শিক্ষাব্যবস্থায় যথাযোগ্য নৈতিকতা সম্পন্ন নাগরিক তৈরির ব্যবস্থা নেই। সেইসাথে রয়েছে মাদকের ভয়াবহতা ও পরিণতি সম্পর্কে পর্যাপ্ত জনসচেতনতার অভাব। আমাদের সমাজের অভিভাবকেরা সঠিকভাবে সন্তানের তদারকি করতে জানেন না বা সঠিক প্যারেন্টিং জানেন না। সেইসাথে পারিবারিক কলহ ও দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে সামাজিক অস্থিরতা। বাড়ছে অতিরিক্ত মোবাইল ব্যবহার আর ফেসবুক, পর্ন, ভিডিও গেম আসক্তি। যার ফলে বিষণ্ণতা ও উদ্বিগ্নতাসহ বিভিন্ন ধরনের মানসিক রোগ বৃদ্ধি পাচ্ছে। এসব কারণেই সামগ্রিকভাবে আমাদের সমাজে মাদকাসক্তির সংখ্যা বাড়ছে। তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরাতে দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াতে হবে, তাদেরকে সঠিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসার আওতায় আনতে হবে।
    যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদি ও বারবার ফিরে আসার রোগ, সেহেতু হাল ছেড়ে না দিয়ে চিকিৎসা প্রক্রিয়ার সাথে লেগে থাকা জরুরি। এইক্ষেত্রে চিকিৎসা খাতে বিনিয়োগ বাড়ানো দরকার, কেননা খরচ কমাতে গিয়ে প্রায়শই অপচিকিৎসার শিকার হতে হয়। অনেকেই গড়িমসি করে চিকিৎসা শুরু করতে দেরি করেন, তাতে ক্ষতির পরিমাণ বেড়ে যায় এবং চিকিৎসার খরচ ও সময় স্বাভাবিকভাবেই বেশি লাগে। আর চিকিৎসার ভার শুধুমাত্র ডাক্তার ও কাউন্সিলরগণের ওপর ছেড়ে দিয়েই ক্ষান্ত না হয়ে নিজ এবং পরিবারকেও দায়িত্ব নিতে হবে। সুস্থতার জন্য ব্যক্তির নিজের এবং পরিবারের ভূমিকা অপরিসীম। আসক্তির পরবর্তী সুস্থতার জন্য ঐ ব্যক্তির জন্য উপযোগী কোনো কাজে যুক্ত থাকা জরুরি। বিভিন্ন নিয়ম মেনে চলা, যেমন- খাওয়া, ঘুম, দৈনন্দিন কাজ একটি নিয়মমাফিকভাবে করা উচিত। মনে রাখতে হবে, শুধু মাদকমুক্ত থাকাটাই সুস্থতা নয়। শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিকভাবে ক্রমান্বয়ে উন্নতি সাধনের চেষ্টা চালিয়ে যাওয়াই রিকভারি বা সুস্থতা। খেয়াল রাখতে হবে আসক্তির পাশাপাশি অন্য কোনো মানসিক বা গুরুতর শারীরিক রোগ আছে কি না। থাকলে পাশাপাশি সেটাকেও চিকিৎসার আওতায় আনা দরকার। তা না হলে শুধুমাত্র আসক্তির চিকিৎসা করে ভালো ফল পাওয়া যাবে না।
    নিয়মিতভাবে চিকিৎসক, কাউন্সিলর,স্পন্সরের সাথে যোগাযোগ অব্যাহত রাখা একান্ত প্রয়োজন। এছাড়াও এন এ, এ এ সহ বিভিন্ন ধর্মীয় ও সহায়তামূলক গ্রুপের সাথে যুক্ত থাকা সুস্থতাকে তরান্বিত করে। এক্ষেত্রে বীকন পয়েন্ট লিমিটেডও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠাকাল থেকেই বীকন পয়েন্ট লিঃ দেশের প্রথিতযশা সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অ্যাডিকশন কাউন্সিলরসহ অভিজ্ঞ টিম দ্বারা আন্তরিকতার সাথে সেবা দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি আসক্ত ব্যক্তিকে সুস্থ করতে ও সুস্থতাকে ধরে রাখতে যেসব পদক্ষেপ গ্রহণ করে আসছে তার মধ্যে রয়েছে-বিশেষজ্ঞ ডাক্তার, কাউন্সিলর দ্বারা প্রয়োজনীয় ঔষধের পাশাপাশি ব্যক্তিগত, গ্রুপ ও পারিবারিক কাউন্সিলিংসেবা। আছে মাদককে মোকাবেলার জন্য দক্ষতার প্রশিক্ষণ, সমৃদ্ধ ব্যায়ামাগার, মেডিটেশন বা ইয়োগার ব্যবস্থা, ধর্মীয় শিক্ষক কর্তৃক শিক্ষা দানের ব্যবস্থা, দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য সাপোর্ট গ্রুপ। বীকন পয়েন্ট এক্ষেত্রে নারকোটিক অ্যানোনিমাস গ্রুপের সাথে সংযোগ করানোর জন্য নিয়মিত এন এ মিটিং এ অংশগ্রহণ করিয়ে থাকে, এখানে চিকিৎসা গ্রহণকারী ব্যক্তি আজীবন বীকন পরিবারের সদস্য হিসেবে যুক্ত হন এবং সাপোর্ট গ্রুপ প্রোগ্রাম, ফলোআপসহ অন্যান্য সকল প্রোগ্রামে যুক্ত থাকার সুযোগ পান। চিকিৎসায় একঘেয়েমি কাটানোর জন্য সাপ্তাহিক আউটিং, বিভিন্ন ধরনের সুস্থ বিনোদন ও ইনডোর গেমের ব্যবস্থা রয়েছে। মাসিক অভিভাবক পরামর্শ সভা ও মাদকবিরোধী সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সর্বোপরি চিকিৎসা গ্রহণকারী ব্যক্তির সাথে মর্যাদাপূর্ন মানবিক আচরণই বীকন পয়েন্টের চিকিৎসা সেবার প্রধান প্রতিপাদ্য।
    সূত্র: মনের খবর মাসিক ম্যাগাজিন, ২য় বর্ষ, ৬ষ্ঠ সংখ্যায় প্রকাশিত।

    উদ্বিগ্নতা বিষণ্ণতা মাদকাসক্তি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনিউক্যাসেল ইউনির্ভাসিটির উদ্যোগে বিএসএমএমইউ’তে সিপিডি অনুষ্ঠিত
    Next Article সবার সামনে কথা বলতে গেলে আটকে যায়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    নেতিবাচক আবেগ সহজে গ্রহণ করা মানসিক স্বাস্থ্যের জন্য উত্তম!

    November 10, 2024

    একজন জুয়া আসক্তকে কীভাবে সহায়তা করা যায়?

    October 3, 2024

    ‘মাদকাসক্তি, অপরাধ নাকি মানসিক রোগ? এর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    July 11, 2024
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.