Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯ এর ফল প্রকাশ
    কার্যক্রম

    জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯ এর ফল প্রকাশ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 7, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ এর তথ্যানুযায়ী দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে ১৭ শতাংশই কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে এই হার ১৩.৬ শতাংশ। আক্রান্তদের ৯২ শতাংশই চিকিৎসকের শরণাপন্ন হন না।

    আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯ এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তর এর মহাপরিচালক ডা. মোহাম্মাদ আবুল কালাম আজাদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. বর্ধন জং রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল।
    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯ এর কো-অর্ডিনেটর স্বাস্থ্য অধিদপ্তর এর লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।
    অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯ এর প্রধান গবেষক অধ্যাপক ডা. ফারুক আলম এবং জরিপের অন্যতম দুই সমন্বয়ক ডা. হেলাল উদ্দিন আহমেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ দপ্তরের কন্ট্রোলার রেজওয়ানুল শামীম।
    অধ্যাপক ডা. ফারুক আলম জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই জরিপে ডিজিটাল পদ্ধতিতে প্রায় নয় হাজার জন প্রাপ্তবয়স্ক এবং দুই হাজার দুই’শ জন শিশুকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে তাদের কি ধারনা, কুসংস্কার , সচেতনতা, মানসিক স্বাস্থ্য বিষয়ক সেবা নেওয়ার প্রবণতা কতটুকু বা মানসিকভাবে অসুস্থ হলে তাদের সেবা গ্রহণে অনীহা কতটুকু,মানসিক স্বাস্থ্য বিষয়ে তাদের বিশ্বাস কি সেসব বিষয়ে ইন্টারভিউ নেওয়া হয়।
    তিনি জানান, প্রাপ্তবয়স্কদের ১৭ শতাংশই কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। এর মধ্যে ৬.৭ শতাংশ ডিপ্রেসিভ ডিজঅর্ডার, ৪.৫ শতাংশ  এ্যাংজাইটি ডিজঅর্ডার, ২.১ শতাংশ সোমাটিক সিনটম সংশ্লিষ্ট ডিজঅর্ডার, ১ শতাংশ সিজোফ্রেনিয়া, ০.৯ ঘুমের সমস্যা, ০.৭ শতাংশ ওসিডি, ০.৪ শতাংশ বাইপোলার ডিজঅর্ডার, ০.৩ শতাংশ নিউরোডেভলেপমেন্টাল ডিজঅর্ডারে আক্রান্ত। এছাড়াও সেক্সুয়াল ডিসফাংশন, পারসোনালিটি ডিজঅর্ডার সহ অন্যান্য কিছু মানসিক রোগে আক্রান্তের উপসর্গ পাওয়া গেছে।
    জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ এর তথ্যানুযায়ী মানসিক রোগে আক্রান্ত এসব রোগীদের ৯২ শতাংশই কোনো চিকিৎসা নেন না। মানসিক রোগ বিষয়ে কুসংস্কারই এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। এবং কুসংস্কারে বিশ্বাসে নারীদের হার পুরুষের তুলনায় বেশি। যারা চিকিৎসা নেন তাদের মধ্যে ৫৬ শতাংশ মানসিক রোগ বিশেষজ্ঞদের কাছ থেকে চিকিৎসা নেন। বাকীরা সাধারন চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিয়ে থাকেন।
    ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, দেশের ১৮ বছরের কম বয়সীদের মধ্যে ১৩.৬ শতাংশ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। এর মধ্যে ৫.৯ শতাংশ নিউরোডেভলেপমেন্টাল ডিজঅর্ডার, ৪.৫ শতাংশ এ্যাংজাইটি ডিজঅর্ডার, বাকীরা কন্ডাক্ট ডিজঅর্ডার সহ অন্যান্য মানসিক রোগে আক্রান্ত।
    দেশে মানসিক রোগ বিশেষজ্ঞদের সংকট রয়েছে, মাত্র ২৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক মানসিক রোগে আক্রান্ত প্রায় আড়াই কোটি মানুষের চিকিৎসার জন্য যথেষ্ট নয়। তাই দেশে মানসিক রোগ বিশেষজ্ঞদের সংকট দূরীকরণে এমবিবিএস কারিকুলামে মানসিক রোগ বিষয়টিকে গুরুত্বের সাথে সংযুক্ত করতে সুপারিশ করেন ডা. হেলাল।
    মানসিক স্বাস্থ্য সেবার উন্নয়নে জেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠা, প্রান্তিক পর্যায়ে মানসিক রোগের ঔষধ সরবারহ, মেডিকেল কলেজ হাসপাতালগুলির মানসিক রোগ বিভাগ সমূহকে আরো বেশি সুসংগঠিত করার পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে স্কুল কারিকুলামে মানসিক স্বাস্থ্য বিষয়ের সংযুক্তির পাশাপাশি শিক্ষক ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণের সুপারিশ করেন তিনি। এক্ষত্রে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা রাখতে আহ্বান জানান ডা. হেলাল।
    মানসিক স্বাস্থ্য চিকিৎসা সংকট দূরকরণে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটি এর পক্ষ থেকে জেলা উপজেলা পর্যায়ে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

    প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী জাহিদ মালেক দেশের মানসিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নির্দেশনায় করণীয় সবকিছু করা হবে বলে জানান।  দ্রুতই মানসিক স্বাস্থ্য নীতিমালা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
    অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ পরিসংখ্যান  ব্যুরো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিভিন্ন এনজিওর উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশের স্বনামধন্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, এর আগে ২০০৩-০৫ সালে সর্বশেষ মানসিক স্বাস্থ্য জরিপ অনুষ্ঠিত হয়। দ্রুতই প্রধান গবেষক অধ্যাপক ডা. ফারুক আলম এর তত্ত্বাবধানে জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯ এর ৪৫০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে বলা জানানো হয় অনুষ্ঠান থেকে।

    জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ মানসিক রোগ মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাদক নিয়ন্ত্রণে শিক্ষাব্যবস্থায় বিনোদন থাকতে হবে- মামুনুর রশীদ
    Next Article মানুষের মেধার তারতম্য কেন হয় জানাচ্ছে গবেষণা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.