Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশু-কিশোরদের ৮০ শতাংশ পর্যাপ্ত ব্যায়াম করে না
    শিশু কিশোর

    শিশু-কিশোরদের ৮০ শতাংশ পর্যাপ্ত ব্যায়াম করে না

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 24, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিশু-কিশোরদের
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    বিশ্বের ১১ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের ৮০ শতাংশই পর্যাপ্ত শারীরিক ব্যায়াম করে না। মেয়েদের মধ্যে ব্যায়াম করার হার ছেলেদের চেয়েও কম।

    সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি গবেষণার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

    ১৪৬টি দেশের তথ্য-উপাত্ত নিয়ে গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত শারীরিক ব্যায়াম না করার বিষয়টি ধনী-গরিব সব দেশেই বিদ্যমান। ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত কিশোর-কিশোরীদের শারীরিক ব্যায়ামের তথ্য-উপাত্ত নিয়ে গবেষণাটি করা হয়েছে। এ সময়ে ছেলেদের মধ্যে শারীরিক অসক্রিয়তা ৮০ শতাংশ থেকে কমে ৭৮ শতাংশ হয়েছে। মেয়েদের ক্ষেত্রে অসক্রিয়তার পরিমাণ ৮৫ শতাংশ।

    প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যথেষ্ট পরিমাণে শারীরিক ব্যায়াম না করায় শিশু-কিশোরদের মস্তিষ্ক বিকশিত হচ্ছে না। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু-কিশোরদের সামাজিক দক্ষতা।

    শারীরিক ব্যায়াম হিসেবে ধরা হয়েছে সেসব অনুশীলনের সময় হৃদস্পন্দন বাড়ে ও শ্বাস-প্রশ্বাস কঠিন হয়ে পড়ে। যেমন- দৌঁড়ানো, সাইকেল চালানো, সাঁতার কাটা, ফুটবল খেলা, লাফানো, দড়িলাফ, জিমন্যাস্টিকস ইত্যাদি।

    পর্যাপ্ত ব্যায়াম হচ্ছে প্রতিদিন ৬০ মিনিট মাঝারি থেকে উচ্চ পর্যায়ের ব্যায়াম করা। মাঝারি পর্যায়ের ব্যায়ামের সময় কথোপকথন চালিয়ে যেতে পারবেন। কিন্তু উচ্চ পর্যায়ের ব্যায়ামে শ্বাস-প্রশ্বাস কষ্টকর হয়ে পড়ায় কথা বলা সম্ভব নয়।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষক ডা. ফিওনা বুল বলেন, এটি প্রমাণিত যে, দৈনিক ৬০ মিনিট ব্যায়ামের অভ্যাস স্বাস্থ্য ভালো ও উন্নত করে।

    সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্য একজন গবেষক ডা. রেজিনা গাটহোল্ড বলেন, স্বল্প মেয়াদে শারীরিক ব্যায়ামে সক্রিয় হলে হৃদপিণ্ড ও ফুসফুস সুস্থ থাকবে, হাড় ও পেশি শক্তিশালী হবে, মানসিক স্বাস্থ্য উন্নত হবে, ওজন ঠিক থাকবে। শারীরিকভাবে সক্রিয় থাকলে সামাজিক দক্ষতা ও শেখার ক্ষমতাও বাড়ে।

    এ ধরনের সক্রিয়তায় হৃদরোগ, স্ট্রোক থেকে শুরু করে টাইপ-২ ডায়াবেটিসসহ অনেক রোগের ঝুঁকি কমে যায়।

    গবেষকরা বলেছেন, শারীরিক সক্রিয়তার সাথে মস্তিষ্ক বিকশিত হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

    গবেষণায় কি এটিই প্রমাণিত হয় যে শিশুরা অলস? এমন প্রশ্নের জবাবে ডা. বুল বলেন, শিশুরা অলস নয়। বিশ্বব্যাপী শারীরিক ব্যায়ামকে প্রধান্য না দেওয়ার যে প্রবণতা রয়েছে তা এই গবেষণায় ফুটে উঠেছে।

    ব্যায়াম শিশু-কিশোরদের এত কম ব্যায়াম করার পেছনে অন্যতম প্রধান কারণ শারীরিক সুস্থতার চেয়ে অ্যাকাডেমিক কার্যক্রমে বেশি গুরুত্ব দেওয়া।

    গবেষণা প্রতিবেদনটির লেখক লিন রাইলি বলেন, এখনকার কিশোর-কিশোরীদের পরীক্ষায় ভালো করার জন্য খুব উৎসাহ দেওয়া হয়। দিনের বেশিরভাগ সময় তারা স্কুলে কাটায় ও বাসায় পড়াশোনা করে। শারীরিক সক্রিয়তার সুযোগ খুব কম পায় তারা।

    গবেষকরা আরও বলেন, খেলাধুলা ও অবসরে ব্যায়াম করার মতো নিরাপদ ও সাশ্রয়ী স্থানের অভাব রয়েছে। সড়ক অনিরাপদ হলে সাইকেল চালিয়ে বা হেঁটে স্কুলে বা বন্ধুর বাড়িতে যাওয়ার সুযোগ নেই।

    তাছাড়া মোবাইল ফোন, ট্যাবলেট ও কম্পিউটারে খেলা বা বিনোদনের নানা সুযোগ থাকায় বাড়ির বাইরে খেলতে যাওয়ার প্রবণতা কমেছে।

    ডা. বুলের মতে, এখন বিনোদনের অভিনব সুযোগ তৈরি হয়েছে যা আগের প্রজন্মগুলোর চেয়ে একদম আলাদা।

    গবেষণা প্রতিবেদনটি বলছে, আফগানিস্তান থেকে জিম্বাবুয়ে সব দেশেই এই সমস্যা বিদ্যমান। বাংলাদেশে শারীরিক অসক্রিয়তা অন্য দেশের চেয়ে কম। তারপরও সেটি ৬৬ শতাংশ, অর্থাৎ প্রতি তিনজনে দুই জন শিশু দৈনিক এক ঘণ্টা ব্যায়াম করে না।

    ছেলেরা সবচেয়ে বেশি সক্রিয় ফিলিপাইন (৯৩ শতাংশ) ও দক্ষিণ কোরিয়ার (৯৭ শতাংশ)। যুক্তরাজ্যে ৭৫ শতাংশ ছেলে ও ৮৫ শতাংশ মেয়ে অসক্রিয়।

    বিশ্বব্যাপী ৮৫ শতাংশ মেয়ে ও ৭৮ শতাংশ ছেলে পর্যাপ্ত শারীরিক ব্যায়াম করে না। টোঙ্গা, সামোয়া, আফগানিস্তান ও জাম্বিয়া- এ চারটি দেশে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি সক্রিয়।

    রাইলি বলেন, মেয়েদের সক্রিয়তা কম হওয়ার পেছনে সাংস্কৃতিক কিছু বিষয় রয়েছে। অনেক দেশে কিশোরীদের ব্যায়ামে অনুৎসাহিত করা হয়। তাছাড়া অনেক খেলাধুলায় অংশ নিতে মেয়েরা স্বস্তিবোধ করে না। মেয়েদের জন্য আলাদা সুবিধা দিয়ে তাদের খেলতে আগ্রহী করতে হবে।

    কানাডার ইস্টার্ন অন্টারিও রিসার্চ ইনস্টিটিউটের শিশু হাসপাতালের ডা. মার্ক ট্রেম্বলে বলেন, ইলেকট্রনিক বিপ্লবের কারণে মানুষের চলাফেরায় আমূল পরিবর্তন এসেছে। বেশিরভাগ সময় তারা বদ্ধ ঘরে থাকছে, চেয়ারে বসে কাজ করছে। তারা কম ঘুমায়, বসে থাকে বেশি, হাঁটে কম, গাড়িতে চড়ে বেশি। এতে তাদের শারীরিক সক্রিয়তা কমে গেছে।

    প্রফেসর রাসেল ভিনার বলেন, যেসব শিশু শারীরিকভাবে বেশি সক্রিয়, তাদের স্বাস্থ্য ভালো হয়, তারা স্কুলেও ভালো করে। শিশু ও তরুণদের জন্য সক্রিয় এবং সুস্থ জীবনযাপনের সুযোগ করে দেওয়া উচিত। তবে তিনি স্বীকার করেছেন, এটি বলার চেয়ে করা কঠিন।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাদকাসক্তি থেকে আত্মহত্যা
    Next Article শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগের নির্দেশনা চেয়ে রিট
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.