Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে গিয়েই মাদকের সাথে পরিচয়
    মাদকাসক্তি

    মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে গিয়েই মাদকের সাথে পরিচয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 30, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মাদকাসক্তি নিরাময়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    বাংলাদেশের কুষ্টিয়ায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠার পর, তাকে হাত পা বেঁধে ওই কেন্দ্রে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

    এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে করা মামলায় গ্রেফতার ওই নিরাময় কেন্দ্রের মালিকসহ তিনজনকে বৃহষ্পতিবার আদালতে তোলা হয়েছে।
    মৃত্যুর ঘটনাটি নভেম্বর মাসের ২০ তারিখের, কিন্তু সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার কারণে বিষয়টি নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে। ভিডিওটি জব্দ করেছে পুলিশ এবং সমর্পণ নামের পুনর্বাসন কেন্দ্রটি সিলগালা করে দেয়া হয়েছে।
    ভিডিওতে দেখা যাচ্ছে আট নয়জন মিলে হাত পা বেঁধে এক তরুণকে মারধর করছে, টানা হেঁচড়া করছে।
    সেখানে নোংরা পরিবেশে মারাত্মক গাদাগাদি করে রাখা বিছানা। এই ভিডিওটি প্রকাশিত হওয়ার পর বাংলাদেশে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর কাজের পদ্ধতি নিয়ে যেসব প্রশ্ন রয়েছে সেগুলো আবারও সামনে এসেছে। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর হালচাল নিয়ে বিবিসি বাংলায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মনের খবর পাঠকদের জন্য বিবিসির সেই প্রতিবেদনটি তুলে ধরা হল:-

    নিরাময় কেন্দ্রের অভিজ্ঞতা

    নিরাময় কেন্দ্রে থাকা কয়েকজনের সাথে কথা বলে মোটামুটি একই রকম চিত্র পাওয়া গেছে। ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ করতে চাননি এমন একজন বিবিসিকে বলছেন, “আমার পরিবার আমাকে বলে নিয়ে যায়নি যে ওখানে ভর্তি করা হবে।”
    “প্রথম দিন শরীরের অবস্থা খুব খারাপ ছিল। তখন ওরা আমাকে ঘুম পাড়িয়ে রেখেছিলো। পরদিন সকালে উঠে যখন আমি আবিষ্কার করলাম যে এখানে আমি আটকা পড়ে যাচ্ছি, তখন আমি কিছুটা ভায়োলেন্ট হয়ে গিয়েছিলাম। সেই পর্যায়ে গিয়ে আমাকে মারধর করা হয়েছিলো।”
    তিনি আরও বলছেন, “এসব কেন্দ্রে যে ভর্তি হচ্ছে তাকে মানসিকভাবে ভেঙে দেয়া হয়। প্রথম কিছুদিন বাবা মা-আত্মীয় স্বজন কাউকে যেতে দেয়া হয় না। টানা বন্দী রাখা হয়, তখন ধীরে ধীরে মানসিকভাবে সে ভেঙে যায়।”
    সেসময় আরও বিষাদগ্রস্ত অবস্থায় তিনি ঔষধ খেতে যখন রাজি হচ্ছিলেন না তখন তাকে হাত পা বেঁধে রাখা হয়েছিলো বিছানার সাথে। এরকম অভিজ্ঞতার কথা প্রায় সবাই বলেছেন।
    বিষাদগ্রস্ত ১৯ বছর বয়সী এক তরুণীকে ভর্তি করা হয়েছিলো ঢাকার বিলাসবহুল একটি নিরাময় কেন্দ্রে। তিনি জানান, মানসিক চিকিৎসার জন্য যে নিরাময় কেন্দ্রটিতে তিনি ছিলেন সেটি রীতিমতো পাঁচ তারা হোটেলের মতো।
    সেখানেই তিনি পরিচিত হন এমন কয়েকজনের সাথে যাদের মাধ্যমেই তার নেশা-দ্রব্যের সাথে পরিচয় হয়।
    তিনি বলছেন, “কোন শারীরিক অ্যাক্টিভিটিজ ছিল না। আমাকে কিছু ওষুধ দিয়ে রেখে দিতো। তখন আমার কোন কিছুতে আসক্তি ছিল না। শুধু ডিপ্রেশন ছিল। আমি বিশ দিনের মাথায় সেখান থেকে বের হয়ে যাই। যেটা হয়েছিলো সেখানেই আমি আমার সোর্স খুঁজে পেয়েছিলাম। ড্রাগস রিলেটেড কিছু দরজা আমরা সামনে খুলে গিয়েছিলো অন্য যারা ভর্তি ছিল তাদের মাধ্যমে।”
    এরপর তিনি ইয়াবা ও গাজায় আসক্ত হয়ে যান। তিনি বলছেন, এর কারণ হল সেখানে মাদকাসক্ত ব্যক্তি ও মানসিক রোগীদের একসাথে রাখা হয় যা আরও অনেক নিরাময় কেন্দ্রগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। কেন্দ্রগুলোর নাম শুনলেই বিষয়টি পরিষ্কার হয়।
    এই তরুণী বলছেন, “এর পরে আমাকে আবার জোর করে রিহ্যাবে ভর্তি করা হয়। সেখানে আমার অভিজ্ঞতা ভয়াবহ ছিল যে স্মৃতি আমাকে এখনো তাড়া করে বেড়ায়।”
    চিকিৎসা মানতে না পারায় পালিয়ে যাওয়ার কথা বলেছেন ইয়াবাআসক্ত ঢাকার আরেক তরুণ।

    মাদকাসক্তের সংখ্যা কতো

    জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের ২০১৮ সালের সমীক্ষা অনুযায়ী দেশে প্রায় ৩৬ লাখের মতো মাদকাসক্ত ব্যক্তি রয়েছে।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, লাইসেন্স প্রাপ্ত ৩২২টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে সারা দেশে। চারটি রয়েছে সরকারি।
    এসব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক হিসেবে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই বিষয়টি নিয়ে আপত্তি তুলে আসছেন মনোরোগ বিশেষজ্ঞরা।
    জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ড. মেখালা সরকার তাদের একজন। তিনি বিবিসিকে বলেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মাদকাসক্তি নিরাময় দুটি ভিন্ন বিষয়।
    “এটা স্বাস্থ্যগত ব্যাপার। এটাকে ব্রেইন ডিজঅর্ডার বলছি আমরা। যখন মাদকাসক্ত হয়ে যাচ্ছে একজন ব্যক্তি তখন কিন্তু এটাকে অপরাধ হিসেবে আমরা ধরছি না। মাদকাসক্তির কারণে যখন সে অসুস্থ হয় তখন এটা অবশ্যই স্বাস্থ্য সমস্যা।”
    এসব প্রতিষ্ঠান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনেই থাকা উচিৎ বলে তিনি মত প্রকাশ করেন। অথবা দুটি মন্ত্রণালয় একসাথে কাজ হতে পারে বলেও তিনি জানান।
    তিনি বলছেন, “একটি আদর্শ নিরাময় কেন্দ্রে প্রয়োজনমত মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট, ক্লিনিকাল সাইকোলজিস্ট বা মনস্তত্ববিদ এবং কাউন্সেলিং এর জন্য থেরাপিস্ট থাকতে হবে। ২৪ ঘণ্টা এমবিবিএস পাশ করা চিকিৎসক উপস্থিতি থাকতে হবে। বাইরে খোলামেলা জায়গা থাকতে হবে।”
    কিন্তু বাংলাদেশের বাস্তবতা হল বেশিরভাগ কেন্দ্রকে অনেক সময় একটি ভবনের ভেতরে জেলখানার মতো মনে হয়। সেখানে পর্যাপ্ত চিকিৎসক থাকে না। সেবা দানকারীদের মধ্যে প্রায়শই মাদকাসক্তদের প্রতি অপরাধী হিসেবে আচরণ করার প্রবণতা রয়েছে।
    এসব কেন্দ্রের কার্যক্রম কতটা নিয়মনীতির মধ্যে আনার চেষ্টা চলছে?
    মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দীন আহমেদ বলছেন, “তাদের লাইসেন্স পেতে হলে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হয়, কেমন ডাক্তার থাকবে, কী ব্যবস্থা, কেমন পরিবেশ এই সব বিষয়ে। লাইসেন্স পেতে হলে এসব শর্ত পূরণ করতে হবে।”
    তিনি বলছেন, লাইসেন্সবিহীন কোন নিরাময় কেন্দ্র পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
    মারধরের যে অভিযোগ ওঠে সে সম্পর্কে তিনি বলেছেন, “অবশ্যই এরকম অভিযোগ পাওয়া গেলে আমরা খুব গুরুত্বের সাথে দেখি। আমাদের জেলা পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক পরিদর্শন করে। তবে বাংলাদেশে নিরাময় কেন্দ্রের এই বিষয়টি কিন্তু বেশ নতুন।”
    তিনি বলছেন, বাংলাদেশে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর পরিচালনার জন্য একটি বিধিমালা রয়েছে। নতুন করে একটি বিধিমালা তৈরিরও কাজ চলছে।
    সূত্র: বিবিসি

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবাবা মায়ের ঝগড়া শিশুর উপর যেসব প্রভাব ফেলে
    Next Article বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের ডিসেম্বর মাসের বৈকালিক সেবা সময়সূচি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    চিকিৎসায় পিছিয়ে মাদকাসক্ত নারী

    July 18, 2022

    দেহের ওপর মনস্তাত্ত্বিক এবং শারীরবৃত্তীয় প্রভাব ফেলে গাঁজা

    March 12, 2022

    ধূমপান ত্যাগে প্রয়োজন ইচ্ছাশক্তি

    February 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.