Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্যানিক ডিজঅর্ডার: ভয় এড়িয়ে মানসিক রোগ থেকে বাঁচুন
    মানসিক স্বাস্থ্য

    প্যানিক ডিজঅর্ডার: ভয় এড়িয়ে মানসিক রোগ থেকে বাঁচুন

    পারভীন বেগমBy পারভীন বেগমAugust 24, 2015Updated:January 27, 202111 Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দোষ-গুনের মিশ্রণ একজন মানুষের বৈশিষ্ট্য। একারণে যেকোন পরিস্থিতি বা ঘটনায় প্রতিক্রিয়া দেখায় মানুষ। দুঃশ্চিন্তা, উদ্বেগ বা ভয় এক ধরনের প্রতিক্রিয়া, মানুষ মাত্রই দুঃশ্চিন্তা করবে, ভয় পাবে এটাই স্বাভাবিক। কিন্তু অ্যাংজাইটি ডিজর্ডার বা উদ্বেগ জনিত রোগগুলোর ক্ষেত্রে অতিরিক্ত দু:শ্চিন্তা, উদ্বেগ বা ভয়ের সৃষ্টি হয় যা আচরণগত সমস্যা সৃষ্টি করে।

    এসব রোগীদের মধ্যে বিভিন্ন ধরনের পরিবেশ, পরিস্থিতি, স্থান এড়িয়ে চলার প্রবনতা সৃষ্টি হয়। এর মাধ্যমে রোগী তার দুঃশ্চিন্তা বা উদ্বেগ কমানোর চেষ্টা করে। তার এই এড়িয়ে চলা বা বিপদের আশঙ্কা এত অতিরিক্ত পরিমানে হয় যা একজন চিকিৎসক সহজেই শনাক্ত করতে পারে। চিকিৎসা না  করলে এই রোগ স্থায়ী আকার ধারণ করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় অ্যাংজাইটি ডিজর্ডার।

    নানা ধরনের অ্যাংজাইটি ডিজঅর্ডার রয়েছে। প্যানিক ডিজঅর্ডার (Panic Disorder) তাদের একটি।

    প্যানিক ডিজঅর্ডার (Panic Disorder):
    মানুষের দুঃশ্চিন্তা হয় মনে আর তা প্রকাশ পায় শরীরে। আমরা অনেকেই এগুলোকে শারীরিক রোগের লক্ষণ ভেবে ভুল করি। উদ্বেগ জনিত রোগ বা প্যানিক ডিজঅর্ডার সম্পর্কে জানতে হলে প্রথমেই এর লক্ষণ গুলো জানা দরকার। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন প্রকাশিত ডায়াগনষ্টিক এ্যান্ড এস্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল ফর মেন্টাল ডিজঅর্ডার (ডি এস এম-৫) প্যানিক ডিজঅর্ডার নির্ণয়ের জন্য কিছু লক্ষণের কথা বলা হয়েছে:

    বার বার অপ্রত্যাশিত ভাবে প্যানিক অ্যাটাক দেখা যায়। প্যানিক  অ্যাটাকের ক্ষেত্রে হঠাৎ করে কিছু সময়ের জন্য তীব্র ভয় এবং অস্বস্তি তৈরী হয় যা অল্প সময়ের মধ্যে অনেক বেড়ে যায়। এসময়ে নিচের লক্ষণগুলো দেখা দেয়ঃ
    √ বুক ধড়ফড় করা, হৃদস্পন্দন বৃদ্ধি বা হৃদপিন্ডের গতি দ্রুততর হয়।
    √ ঘাম হওয়া।
    √ শরীরে কাঁপুনি হওয়া।
    √ শ্বাস নিতে কষ্ট অনুভব করা।
    √ দম বন্ধ হয়ে আসা।
    √ বুক ব্যথা বা চাপ লাগা অনুভব করা।
    √ বমি বমি ভাব বা পেটের মধ্যে যন্ত্রনা/অস্বস্তি বোধ করা।
    √ চারদিকের সবকিছুই ঘুরতে থাকে, অস্থিরভাব।
    √ চিন্তা এবং চলাফেরার প্রতি পর্যাপ্ত পরিমাণে নিয়ন্ত্রণ না থাকা অথবা মুর্ছা যাওয়া।
    √ শীত অথবা গরম অনুভব করা।
    √ প্যারেস্থিসিয়াস (অবশ বা তীব্র  যন্ত্রনা অনুভব করা)।
    √ ডিরিয়ালাইজেশন (অবাস্তব অনুভূতি) অথবা ডিপার্সোনালাইজেশন (নিজের মধ্যে নেই, নিজের সাথে আলাদা হয়ে থাকে)।
    √ নিয়ন্ত্রণহীনতার ভয় বা উত্তেজিত হওয়া।
    √ মৃত্যুভয়।

    ছেলেদের চেয়ে মেয়েদের এই রোগ বেশী দেখা যায়। ১৪ বছরের আগে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগ বেড়ে যেতে পারে। যদিও শৈশবে প্যানিক অ্যাটাক খুব কমই হতে দেখা যায় তবে ভীতিকর অনুভূতি তার শৈশবের আগেই তৈরী হয়ে যায়। এই রোগটি অনেক  সময় স্থায়ী ভাবে থেকে যায় সহজে ভাল হয় না এবং অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং বাইপোলার মুভডিজঅর্ডার এর সাথে সহ রোগ হিসেবে থাকে।

    অনেকে বিশ্বাস করেন যে, প্যানিক অ্যাটাক এর কারনে তার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হবে। প্যানিক ব্রেন টিউমার এর একটা উপসর্গ এমন ধারণা প্রচলিত রয়েছে যার ফলে দ্রুতই মরে যাওয়ার ভয় কাজ করে রোগীদের মধ্যে।

    এসব রোগীদের মধ্যে আত্মহত্যার চিন্তা এমনকি আত্মহত্যার প্রচেষ্টাও দেখা যায়। রোগের কারনে ব্যক্তির সামাজিক, পেশাগত বা শারীরিক অনেক অক্ষমতা দেখা যায়। ডাক্তার বা চিকিৎসার কারনে প্রচুর টাকা খরচ হয়।

    শৈশবে যৌন হয়রানি, শারীরিক নির্যাতন, নেতিবাচক আবেগীয় অভিজ্ঞতা সহজেই দুঃশ্চিন্তা করার প্রবনতা, বংশগত প্রভাব এমন অনেক বিষয় এই রোগের পিছনে জড়িত।
    তাই আর ভয় নয়; ভয়কে জয় করা দরকার এখই। এজন্য সন্তান লালন-পালন পদ্ধতি সম্পর্কে সচেতন হওয়া বা অন্যান্য মানসিক বিষয় সম্পর্কে বাস্তব জ্ঞান রাখা এখন সময়ের দাবী। অন্যথায়, আমাদের অজ্ঞতা প্যানিকসহ এ ধরনের মানসিক রোগীতে পরিণত করবে।

    এংজাইটি প্যানিক ভয় মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক রোগ নিয়ে ধারণা, ভুল ধারণা এবং বিবিধ-পর্ব ৬
    Next Article প্যারেনটিং স্টাইল এবং সন্তানের পড়াশুনায় এর প্রভাব
    পারভীন বেগম

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025

    11 Comments

    1. কনক on April 29, 2018 11:33 pm

      প্যানিক ডিসঅর্ডার রোগটা থেকে মুক্তির উপায় কি? –

      Reply
      • কনক on April 30, 2018 12:04 am

        আমার মায়ের বয়স 53 ! এই প্রবলেম গুলো হচেছ. কোন Doctor দেখাবো ?

        Reply
        • মনের খবর on April 30, 2018 2:19 pm

          আপনার যেহেতু এই সমস্যা গুলো হচ্ছে সেহেতু আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি আপনার সমস্যা লিখে question@www.monerkhabor.com ই-মেইলে পাঠিয়ে দিন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার উত্তর সাইটে পাবলিশ করে দিবো। ধন্যবাদ।

          Reply
        • Rahim on June 22, 2019 10:14 pm

          ami panic attack a vugsi.. Parotin 20 mg medicine ki khaowa jabe?

          Reply
      • মনের খবৰ on April 30, 2018 2:25 pm

        আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি আপনার সমস্যা লিখে question@www.monerkhabor.com ই-মেইলে পাঠিয়ে দিন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার উত্তর সাইটে পাবলিশ করে দিবো। ধন্যবাদ।

        Reply
    2. Sazzad on November 4, 2018 8:29 pm

      আমার বয়স ২০ বছর।আমি ৩ মাস আগে পেনিক অ্যাটাকে আক্রান্ত হই।ডাক্তার এর ব্যবস্থাপত্র অনুযায়ী ট্যাবলেট খেয়েছি।২ দিন ট্যাবলেট খাই নি। আজ হটাৎ আবার পেনিক অ্যাটাক হয়েছে।এই রোগ থেকে রেহাই পেতে চাই।

      Reply
      • মনের খবর on December 21, 2018 1:41 am

        আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর খুব শীগ্রই মনের খবরের প্রশ্ন-উত্তর বিভাগে পাবলিশ করা হবে। পরবর্তীতে আপনার কোন প্রশ্ন থাকলে পুরো প্রশ্ন কমেন্টসে না দিয়ে সমস্যা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাঠিয়ে দিন এই ইমেইলে – question@www.monerkhabor.com ধন্যবাদ।

        Reply
    3. SAKHUAT HOSSAIN on December 20, 2018 11:13 am

      আমার ছেলের বয়স ১৬ হঠাৎ গত ১৫ দিন যাবৎ মানসিক সমস্যায় ভুকছে ,অনেক দরনের চিকিসা করতাছি তেমন কোনো রেজাল্ট পাইতেছি না। কোনো পরামর্স থাকলে জানাবেন দয়াকরে।

      Reply
      • মনের খবর on December 21, 2018 1:45 am

        আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর খুব শীগ্রই মনের খবরের প্রশ্ন-উত্তর বিভাগে পাবলিশ করা হবে। পরবর্তীতে আপনার কোন প্রশ্ন থাকলে পুরো প্রশ্ন কমেন্টসে না দিয়ে সমস্যা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাঠিয়ে দিন এই ইমেইলে – question@www.monerkhabor.com ধন্যবাদ।

        Reply
    4. মোঃ রেজাউল করিম on June 5, 2019 7:46 pm

      অামার পেনিক ডিজঅর্ডার অাছে এর সমাধান চাই।

      Reply
    5. Rahim on June 22, 2019 10:17 pm

      ami panic attack a vugsi.. Parotin20 mg medicine ki khawa jabe?

      Reply
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.