Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক রোগ নিয়ে সচেতন না হলে…
    ফিচার

    মানসিক রোগ নিয়ে সচেতন না হলে…

    ডা. সাঈদ এনামBy ডা. সাঈদ এনামJanuary 13, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক রোগ নিয়ে সচেতন না হলে...
    মানসিক রোগ নিয়ে সচেতন না হলে...
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    “….সাঙ্গোপাঙ্গ, সারমেও, শুকর পুঙ্গব সকল তাদের ভন্ড কবিরাজ আর ল্যাংটা বাবার গুনকীর্তন করবে, দল বেঁধে হাত তুলে কোরাস তুলবে তাদের পক্ষে ‘বাবা বাবা’ বলে…” মানসিক রোগ নিয়ে সচেতন না হলে…, মানসিক রোগ নিয়ে সচেতন না হলে কি হবে? অথবা মানসিক রোগ নিয়ে সচেতনতার আদৌ কোন প্রয়োজন আছে কিনা? এ বিষয়ে কিছুটা লেখার ইচ্ছা পোষণ করছি। কারণ অনেক জ্ঞানী! গুনী! মহাজ্ঞানী! বলেন ‘মানসিক রোগ আবার রোগ নাকি! এগুলো সব ভাওতাবাজী’।
    দেখুন, মানসিক রোগ নিয়ে সচেতন না হলে তার প্রভাব সব ক্ষেত্রেই পড়বে। পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সব ক্ষেত্রেই পড়বে। আপনি যদি মানসিক রোগ নিয়ে না’ই জানেন তাহলে আপনি বুঝবেন না যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি মান সম্মান মর্যাদা দিয়ে সবার উপরে তুলে ধরছেন তিনি কি আসলেই তার যোগ্য? নাকি তার মধ্যে মানসিক কোন সমস্যা আছে? তার কি চিকিৎসা দরকার? আর এ গুরুত্বপূর্ণ বিষয়টি না বুঝলে ধ্বংস আপনার জন্যে অনিবার্য। পৃথিবীর অনেক দেশের রাজা-বাদশা, সম্রাট, মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলে সেসব দেশ আজও তার খারাপ পরিণতি বয়ে বেড়াচ্ছে। এসব বড় বড় বিষয় নিয়ে কথা বলছিনা। সামান্য বিষয় নিয়ে আলোকপাত করি।
    মানসিক রোগ নিয়ে সচেতন না হলে কি হবে? সবচেয়ে বড় অসুবিধা হবে আপনার আশে পাশে কবিরাজ আর ফুঁ- বাবাদের দৌরাত্ম বেড়ে যাবে। হাঠে মাঠে ঘাঠে ব্যাগ হাতে এমবিবিএস ডাক্তার আর দৌড়াবে না। লোটা আর কম্বল হাতে ফুঁ- বাবা আর কবিরাজদের আনাগোনা দেখা যাবে। কারন দেশে মানসিক রোগী ভয়াবহ আকারে বাড়ছে। তারা হাঠে মাঠে ঘাঠে সে সব মানসিক রোগীদের চিকিৎসা করবে। আপনি হাসছেন তাতে আমার কি? আমিতো মানসিক রুগী না, ডাক্তার না, সাধারণ একটা মানুষ। আমার বিপদ কেনো হবে? হ্যা বিপদ আপনার হবে। কারণ এই সব লোটাবাটি ওয়ালা কবিরাজ আর ফুঁ-বাবারা এক সময় মানসিক রোগের পাশাপাশি অন্য রোগেরও চিকিৎসা করবে। তারা ক্যন্সার হাঁপানি ডায়বেটিস টিউমার সব রোগের চিকিৎসা শুরু করে দেবে। তারা সংখ্যায় থাকবে প্রচুর। আপনি থাকবেন অজ্ঞ। তাদের ভুয়া আধ্যাত্মিকতার সাথে আপনি বা আপনার স্বজন পেরে উঠবে না। তারা চিকিৎসা করবে হাতির মতো ফুঁ-দিয়ে, বিশাল বিশাল জনসভা করে। তারা মাইক টাইসনের মতো কিল ঘুষি দিয়ে অথবা ম্যারেডোনার মতো লাথি গুতো দিয়ে চিকিৎসা করবে আপনার বা আপনার আত্মীয়ের টিউমার, ক্যান্সার, ডায়বেটিস, হাঁপানি । আর সেসব ভালো ও হবে কারন তাদের প্রেক্টিসে থাকবে ফিফটি ফিফটি শেয়ারিং। “ফুঁ” বাবদ “ফি” এর শেয়ার বিজনেস থাকায় তাদের ‘সাঙ্গোপাঙ্গ’, ‘সারমেও’, ‘শুকর পুঙ্গব’, সকল ল্যাংটা বাবা বা কবিরাজ বাবার গুনকীর্তন করবে, দল বেঁধে হাত তুলে কোরাস তুলবে তাদের পক্ষে ‘বাবা বাবা’ বলে। তাদের প্রচার প্রোপাগান্ডা থাকবে বেশি। ফলোয়ার থাকবে বেশি। তারা টুসি মেরে পেটের টিউমার বার্স্ট করবে। আপনি না পেরে যাবেন সার্জারী ডাক্তারের কাছে। ডাক্তার বলবেন টিউমার বার্স্ট হয়েছে অপারেশন করতে হবে। অপারেশন আনসাকসেসফুল হবে। কবিরাজ, ফুঁ – বাবা’রা বলবে, “আমিতো ফুঁ- দিয়া, ঘুষি দিয়া, লাথি দিয়া তোমার টিউমার ভুত’রে ভ্যানিস করে দিসি.., তোমরা সবাই স্বাক্ষী, কারন যাবার সব তার পেটের টিউমার মিলায়া গেসিলো। তাইনা? ডাক্তার না মাইরা ফেলছে অপারেশন করতে গিয়া। ডাক্তারের কাছে গেছো কে?”। তার কথাই মানুষ বিশ্বেস করবে। জানেন কেনো? কারণ ঐ যে বললাম, তারা সংখ্যায় থাকবে অনেক অনেক বেশী। আর তারা উপর নীচে সারমেয় আর শুকর সব ম্যানেজ করে চলবে।
    তাই আসুন ফ্লুপেনথিক্সল মেলিট্রাসিন আর হাংকি বাংকি ছেড়ে দিয়ে নিজে মানসিক রোগ নিয়ে সচেতন হোন। অন্যকে সচেতন করুন। “মানসিক রোগ কি রোগ নাকি?!! সব ভাওতাবাজী!!” এ ধরনের চিন্তা চেতনা পরিহার করুন।
    উন্নত বিশ্বে সবার আগে প্রাধান্য দেওয়া হয় মানসিক স্বাস্থ্য কে। আমেরিকাতে কিন্ডারগার্টেন স্কুলে মানসিক স্বাস্থ্য নিয়ে পড়াশোনা শুরু করা হয়েছে এখন। ইউরোপের একটা ছোট বাচ্চাকে একজন ময়লা কাপড় চোপড় পরা ল্যাংটা “সিজোফ্রেনিয়া” রোগী দেখিয়ে দিয়ে যদি বলেন, “এটা কি?” সে বলবে, “সে ঘোরতর মানসিক রোগে ভুগছে”। আর অজ্ঞতার জন্যে আমাদের দেশে ছোট কেনো, অনেক বুড়ো এমন কি অনেক শিক্ষিত লোক প্রথমেই বলবে, “মনে হয় আধ্যাত্মিক ক্ষমতা ওয়ালা কোন এক মহান সাধক বাবা এসেছেন”। তারা তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে প্রথমেই এক গ্লাস পানি খেয়ে নিবে। অন্যকেও খেতে বলবে। আর এর একমাত্র কারণ মানসিক রোগ নিয়ে অজ্ঞতা।

    মানসিক রোগ সচেতনতা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঢাবিতে মানসিক স্বাস্থ্য কর্মীদের থেরাপিউটক প্লে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Next Article ধূমপান ও স্থূলতার মতোই ক্ষতি করে নিঃসঙ্গতা:গবেষণা
    ডা. সাঈদ এনাম

    সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি বিভাগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ। মেম্বার, রয়েল কলেজ অব সাইকিয়াট্রিস্ট ইংল্যান্ড । মেম্বার, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন।

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.