Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » পর্যাপ্ত ঘুম কমিয়ে দেবে উৎপাতের মাত্রা, দাবি গবেষণার
    শিশু কিশোর

    পর্যাপ্ত ঘুম কমিয়ে দেবে উৎপাতের মাত্রা, দাবি গবেষণার

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 11, 2020No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    পর্যাপ্ত ঘুম কমিয়ে দেবে উৎপাতের মাত্রা, দাবি গবেষণার
    পর্যাপ্ত ঘুম কমিয়ে দেবে উৎপাতের মাত্রা, দাবি গবেষণার
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মন-মেজাজ ভাল রাখা, ফিটনেস বাড়ানো, মনোযাগ, কাজকর্মের দক্ষতা, রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি— সবেতে ঘুমের ভূমিকা মারাত্মক। এমনকি, ওজন কমাতে ও বয়স ধরে রাখতেও এর জুড়ি নেই। কিন্তু ভাল করে ঘুমোতে পারলে যে দুষ্টু বাচ্চাও শান্তশিষ্ট হয়ে যায়, তা নতুন খবর বটে!
    ঘুম নিয়ে চলা বিভিন্ন দেশের নানা গবেষণায় উঠে এল, শিশুর দৌরাত্ম্য কমাতে এর ভূমিকার কথা। বিজ্ঞানীরা জানালেন, সন্তানের দৌরাত্ম্য কমাতেও ঘুম হতে পারে বড় অস্ত্র। এখন যা ঘুমোচ্ছে, তার চেয়ে মাত্র এক ঘণ্টা বেশি ঘুমোলেই সে অনেক বেশি শান্তশিষ্ট হয়ে যেতে পারে।
    অনেকেই ভাবেন, ঘুম থেকে উঠেই নতুন তেজে বাচ্চা বেশি দৌড়াত্ম্য করবে। ‘আমেরিকান হেলথ অ্যাসোসিয়েশন’-এর বিজ্ঞানীদের দাবি, ব্যাপারটা এ রকম নয়। তাঁদের মতে, শিশু বেশি দুষ্টুমি করে তখনই, যখন সে ক্লান্ত ও বিরক্ত থাকে। মন খারাপ হলে কী ভাবে তা প্রকাশ করবে বুঝতে পারে না বলেই তার উৎপাতের মাত্রা বাড়ে। মনোযোগের আকর্ষণের বড় মাধ্যম দুষ্টুমি করা। ভাল করে ঘুমিয়ে উঠলে এ সব আর থাকে না বলে সমস্যা কমে।
    সাত সকালে ডাকাডাকি করে বাচ্চাকে ঘুম থেকে তুলে দেওয়ার অভ্যাস বদলাতেই পরামর্শ দেন চিকিৎসকরা। যাদের ভোরে স্কুলের জন্য তৈরি হতে হয়, তাদের বেলায় অন্তত এক ঘণ্টা আগে শুতে পাঠান।
    শুধু তা-ই নয়, শিশুকে তাড়াতাড়ি ঘুম পাড়ানোর পাশাশাশি ‘আর্লি টু বেড, আর্লি টু রাইজ’-এর অভ্যাস গড়ে তুলুন সকলে মিলে। টিভি আর স্মার্ট ফোনে আসক্তি কমান। বাবা-মায়ের সঙ্গে সমান তালে জেগে থাকতে গিয়ে কম ঘুমের কারণে ক্লান্ত, খিটখিটে শিশু না পারবে পড়ায় মন দিতে, না পারবে দু’–পাঁচ মিনিট শান্ত হয়ে বসতে।
    নানা পরীক্ষায় দেখে গিয়েছে, ‘অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাকটিভিটি ডিসর্ডার’ বা এডিএইচডি নামে চরম দুরন্তপনার যে মানসিক সমস্যায় কিছু শিশু ভোগে, তারাও অনেক ঠান্ডা হয়ে যেতে পারে একটু বেশি ঘুমোতে পেলে। আমেরিকান হেলথ অ্যাসোসিয়েশনের বিজ্ঞানীরা কয়েকশো শিশুর উপর পরীক্ষা চালিয়ে দেখান, মাত্র ৫ দিন এক ঘণ্টা কম ঘুমিয়ে বাচ্চাদের পড়াশোনা বা খেলাধুলার মান কত খারাপ হয়েছে!
    শিশুদের মস্তিষ্ক যত বেশি আরাম পাবে, ততই তাদের বুদ্ধির বিকাশ যেমন সম্ভব, তেমনই দুষ্টুমিতে রাশ টানাও স্বাভাবিক। স্নায়ুর যে কোনও ইরিটেশন থেকেই শিশুর দৌরাত্ম্য করার প্রবণতা বাড়ে। ঘুমোলে স্নায়ু আরাম পায়। তাই সেই প্রবণতাও অনেকটা কমে।’’ তাই শিশুর ঘুমে ব্যাঘাত ঘটানো বন্ধ করতে প্রয়োজনে তার রুটিনে পরিবর্তন আনাতেও সমর্থন করছেন চিকিৎসকরা।
    সূত্র: আনন্দবাজার পত্রিকা

    ঘুম দুষ্টু বাচ্চা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদরকারি বিষয় কিছুতেই মনে রাখতে পারছেন না?
    Next Article বগুড়ায় শিক্ষার্থীদের মাদকবিরোধী সাইকেল র‌্যালি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.