Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্যানিক ডিজঅর্ডার একটি মানসিক রোগ
    মানসিক স্বাস্থ্য

    প্যানিক ডিজঅর্ডার একটি মানসিক রোগ

    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবBy অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবSeptember 4, 20153 Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    কয়েকদিন আগে (গত ২৪ আগস্ট) মনেরখবরে প্রকাশিত প্যানিক ডিজঅর্ডারের উপর লেখাটি পড়ে একজন পাঠক আমাকে ফোন করেছিলেন। উনি জানতে চেয়েছিলেন, কি করলে বা কোন ওষুধ খেলে সামনে আর প্যানিক অ্যাটাক হবে না বা পরবর্তী অ্যাটাক থেকে নিজেকে বাঁচানো সম্ভব হবে? উনার জানার মূল বিষয় ছিলো, প্যানিক অ্যাটাক হচ্ছে বা হবে, সেটা বুঝতে পারলে তখন কি করলে সে অ্যাটাক ঠেকানো সম্ভব হবে।
    ।।।
    আমি তাকে নানা ভাবে বোঝানোর চেষ্টা করলাম, একটা অ্যাটাক ঠেকানো যায় না।  অ্যাটাক আলাদা কোন বিষয় নয়। প্যানিক ডিজঅর্ডার একটি রোগ, বারবার হওয়াটাই তার লক্ষণ।  আপনাকে সারাতে হলে পুরো প্যানিক ডিজঅর্ডারটির চিকিৎসাই করতে হবে। ভদ্রলোক মনে হলো আমার উত্তরে কোনভাবেই খুশি হতে পারেননি। তার কথা হলো, যখন অ্যাটাক হয় তখনইতো সমস্যা– সেটাকে ভালোভাবে কন্ট্রোল করতে পারলেই হলো।  বাকী সময়তো আমি ভালোই থাকি। সুতরাং বাকী সময় আমার চিকিৎসার দরকার হবে কেন?
     ।।
    ভদ্রলোকের কথায় হয়তো যুক্তি আছে, প্যানিক অ্যাটাক তো সব সময় হয় না।  যদি সব সময় সমস্যা নাই হয়, তবে সব সময় বা অনেকদিন ধরে চিকিৎসা করাতে হবে কেন? আমি বললাম, দেখুন টাইফয়েড বিষয়টি তো আপনি জানেন। টাইফয়েড এমন একটি রোগ যার প্রধান উপসর্গ জ্বর। আপনি যদি জ্বরের ওষুধ খান তাহলে জ্বর কমে যাবে। আপনি সাময়িক শান্তি পাবেন, তাতে কি আপনার টাইফয়েড রোগ সেরে যাবে? উনি বললেন, টাইফয়েড তো কয়েকদিন টানা জ্বর থাকে। তাই টানা ওষুধ খেতে হয়। প্যানিক অ্যাটাক এমন নয়, যখন হয় তখনই, বাকী সময় তো আর এমন হয় না। আমি বললাম, হ্যাঁ, বিষয়টি এমন হলেও প্যানিক অ্যাটাক যখন বারবার হতে থাকে, মাসে অন্তত চারটা। সেই সাথে যখন মনের ভেতর সব সময় একটা ভয় কাজ করে যে, কখন জানি আবার হয়, কখন আবার হয়। তখনই সেটাকে প্যানিক ডিজঅর্ডার বলে, যা একটি মানসিক রোগ। আর বিষয়টি সারাতে হলে রোগের পুরো চিকিৎসাই করাতে হয়। উনি বিরক্ত হয়ে ফোন রেখে দিলেন।
     ।।
    বিষয়টি নিয়ে আমি বেশ কিছুক্ষণ ভাবলাম। অনেক কথাই মনে আসলো। যে কথাটি আলাদা করে বলা দরকার সেটা হলো, প্যানিক ডিজঅর্ডার যে একটি রোগ উনি সেটা কিছুতেই মানতে রাজি নয়। অথবা আমি উনাকে বোঝাতে পারিনি। মনে মনে ভাবলাম, অন্য কোন শারীরিক রোগ হলে কি উনি আমার কথা শুনে মেনে নিতেন? হয়তো নিতেন, হয়তো নয়। মানসিক রোগকে এখনও রোগ ভাবতে অনেকেই নারাজ। প্যানিক ডিজঅর্ডার তো বেশ কমন রোগ। এ রোগের রোগীরও অভাব নেই। তবে এ রোগ বিষয়ে মানুষ এখনও কম জানে কেন? আমাদের নিজেদের দোষ খুঁজতে মন চাইলো।
     ।।
    লোকটি মনেরখবর পড়ে বুঝতে পারলেন উনার প্যানিক ডিজঅর্ডার হয়েছে। উনি বুঝলেন এবং চিকিৎসা জানারও চেষ্টা করলেন। কিন্তু উনি আমার কথা মেনে নিলেন না কেন? অনেক কিছুই হতে পারে এর কারণ।
     ।।
    একটি তথ্য সবারই জানা থাকা দরকার, আর তা হলো– শারীরিক রোগ ভেবে যে মানসিক রোগটির কারণে মানুষ সবচাইতে বেশী হাসপাতালে ভর্তি হয় (বা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে দেখা করতে যায়) তার নাম “প্যানিক ডিজঅর্ডার“।
     ।।
    প্যানিক ডিজঅর্ডার এমন একটি রোগ যা হঠাৎ করে শুরু হয় এবং তার তীব্রতা সামান্য সময়ের মধ্যে একেবারে উর্দ্ধে উঠে আসে। মনে হয়, এখনই আমি ‘মারা যাবো‘ বা ‘জ্ঞান হারাবো‘। মারা যাওয়ার কারণ হিসেবে সবচাইতে বেশী যে ভাবনাটি দেখা যায় তা হচ্ছে হার্ট এ্যাটাক। তারপরেই থাকে স্ট্রোক করার ভয়। অনেকে হাইপারটেনশান বা ব্লাড প্রেশার নিয়েও চিন্তিত হয়ে পড়েন।
     ।।
    শারীরিক উপসর্গ নিয়ে এবং শারীরিক রোগ ভেবে যখন মানুষ হাসপাতাল বা ডাক্তারের কাছে যায়, ডাক্তাররা স্বাভাবিক ভাবেই প্রথমে শরীরের কোন সমস্যা কিনা সেটা বোঝার চেষ্টা করেন। বিশেষ করে হার্টের সমস্যা কিনা সেটা জানার প্রয়োজন রোগীর আত্মীয়–স্বজন চিকিৎসক সবাই মনে করেন। সেই মতো ব্যবস্থাও নিয়ে থাকেন। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাও করানো হয়। প্যানিক ডিজঅর্ডার যেহেতু শারীরিক রোগ নয়, তাই পরীক্ষাতে কিছু পাওয়া যায় না। মুশকিল হলো, তারপরই অনেকে সঠিক বুদ্ধি–পরামর্শ না দিয়ে বলে দেন, আপনার কোন রোগ নেই। সুতরাং মানুষটি কেন এমন হলো এ বিষয়ে তারা অন্ধকারে থেকে যায়।
     ।।
    লোকটি এর আগে কোথায় চিকিৎসা করিয়েছেন, রোগটি সম্বন্ধে তার কি ধারণা সেসব ভালো করে জানা হলো না। ওনার প্রথম প্রশ্নের উত্তর দিতে দিতেই উনি লাইন কেটে দিলেন।
     
    চলবে…
    ।।
    প্যানিক অ্যাটাক প্যানিক ডিসঅর্ডার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমনের শক্তিই হচ্ছে সবকিছুর উৎস : জুয়েল আইচ
    Next Article Childhood depression is not uncommon
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব

    চেয়ারম্যান, মনোরোগবিদ্যাি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023

    3 Comments

    1. Tawhid on August 31, 2018 9:24 pm

      স্যার, আমি তাওহীদ বয়স ১৭। গত ৩ দিন ধরে আমি একটা বিষয় নিয়ে খুবই ভয়ে আছি আমার শুধু মনে হয় আমি পাগল হয়ে যাব। প্রকৃতির সবকিছু যেন অবাস্তব মনে হয়। কেও যেন মাথা চাপ দিয়ে ধরে রাখছে এরকম মনে হয়। আপনার পায়ে পড়ি আমাকে একটু পরামর্শ দেন এই অবস্থায় আমি কি করতে পারি

      Reply
      • মনের খবর on September 3, 2018 11:13 am

        আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর খুব শীগ্রই মনের খবরের প্রশ্ন-উত্তর বিভাগে পাবলিশ করা হবে। পরবর্তীতে আপনার কোন প্রশ্ন থাকলে পুরো প্রশ্ন কমেন্টসে না দিয়ে সমস্যা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাঠিয়ে দিন এই ইমেইলে – question@www.monerkhabor.com ধন্যবাদ।

        Reply
    2. জাহিদুল ইসলাম on December 9, 2019 1:41 pm

      আমি গত ৫ মাস যাবত প্যানিক ডিজঅর্ডারে ভুগছি। আমার মাসে ৫ থেকে ৬ বার প্যানিক এ্যাটাক হয়। কিন্তু আমি সবসমায় অসুস্থ থাকি। মন ভালো থাকে না, শরিলে অস্থির ভাব থাকে, সবসমায় ভয়ে থাকি, শরিল দুর্বাল থাকে আরো অনেক সমস্যা হয়। এসব কি প্যানিক ডিজঅর্ডারের কারনে হয় নাকি এর পেছনে অন্য কোন কারন আছে?

      Reply
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.