Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মহামারি ও চিকিৎসকদের মানসিক স্বাস্থ্য শংকা
    বিশেষজ্ঞের মতামত

    মহামারি ও চিকিৎসকদের মানসিক স্বাস্থ্য শংকা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 17, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনা ভাইরাস ও চিকিৎসকদের মানসিক স্বাস্থ্য শংকা
    করোনা ভাইরাস ও চিকিৎসকদের মানসিক স্বাস্থ্য শংকা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশে চলছে করোনো আতঙ্ক। সাথে রয়েছে ডেঙ্গুর চোখ রাঙানি। ডেঙ্গু কিংবা করোনার মত বিভিন্ন মহামারীতে চিকিৎসকের উপর সবচেয়ে বেশি ধকল যায়। সংক্রামক রোগের ক্ষেত্রে অনেক সময়ে চিকিৎসকদেরও রোগে আক্রান্তের ঝুঁকি থাকে। অনেক সময় চিকিৎসকেদরে পরিবারের সদস্যরাও শংকিত থাকেন। এ ধরনের পরিস্থিতি চিকিৎসকদের মানসিক স্বাস্থ্যের উপর কি ধরনের প্রভাব ফেলে? এবং এ ধরনের পরিস্থিতিতে চিকিৎসকদের কি ধরনের মানসিক প্রস্তুতি থাকা উচিত’সহ জরুরী পরিস্থিতিতে চিকিৎসকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে মনের খবর এর পক্ষ থেকে মতামত জানতে চাওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার এর কাছে।
    তিনি বলেন-  “চিকিৎসকরা মানব কল্যাণে কাজ করবে এটাই স্বাভাবিক। তবে চিকিৎসকরাও যেহেতু মানুষ, তাদেরও পরিবার আছে। কিন্তু জরুরী অবস্থায়, বিশেষ করে করোনার মত অত্যন্ত সংক্রামক রোগ যেখানে আছে, সেখানে চিকিৎসকদের সুরক্ষা দেওয়ার মত প্রস্তুতি থাকা দরকার। বিভিন্ন দেশের চিকিৎসকরা সুরক্ষার জন্য মাক্স, স্যুট এসব ব্যবহার করছেন। সেরকমভাবে এদেশেও চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা নেওয়া উচিৎ। এসব সুরক্ষার ব্যবস্থা না থাকলে চিকিৎসকরা শংকিত থাকেন, মানসিক অস্থিরতায় ভোগেন। তাদের পরিবারও তাদেরকে নিয়ে দু:শ্চিন্তায় থাকেন।
    চিকিৎসকরা যাতে রোগাক্রান্ত না হয় সেদিকে  রাষ্ট্রকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। কারণ চিকিৎসক যদি কোনভাবে সংক্রমিত হোন, তবে পরবর্তীতে তার পরিবারের লোকজন এবং তাদের সংস্পর্শে অন্যান্য স্থানেও সংক্রমণ হতে পারে। চিকিৎসকরা রোগীর চিকিৎসা করার ক্ষেত্রে সব সময়ই সাহসী। কিন্তু তাদের পরিবার-পরিজন তাদের নিয়ে খুবই চিন্তিত বোধ করেন। তাই সব ধরনের সংক্রমণের ক্ষেত্রেই চিকিৎসকদের প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করার জন্য  প্রয়োজনীয় প্রস্তুতি অত্যন্ত গূরুত্বপূর্ণ। শুধুমাত্র করোনা নয়, এমন অনেক সংক্রামক রোগ আছে যেসব রোগের চিকিৎসা করতে চিকিৎসকরা কখনো পিছ পা হন না।
    করোনা ভাইরাসের প্রভাবে শিক্ষা-প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কোন কোন ক্ষেত্রে ধর্মীয় উপাসনালয়ও বন্ধ রাখা হয়েছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেনা। কিন্তু চিকিৎসকদের সর্বক্ষণ সেবা দিয়ে যেতে হচ্ছে। চিকিৎসকরা আতঙ্কিত অবস্থায়ও কাজ করে যাচ্ছেন।
    যেকোনো ধরনের সংকটপূর্ণ রোগের চিকিৎসা করার ক্ষেত্রেই চিকিৎসকরা মানসিক চাপে ভুগে থাকেন। যদি কোন ক্ষেত্রে সংক্রমণ হয়েও থাকে তখন সবচেয়ে বেশি দুঃশ্চিন্তা হয় পরিবারের জন্য। কারণ সেই চিকিৎসককে যদি আইসোলেশন করা হয় তবে চিকিৎসক তার পরিবার নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়েন, যেহেতু পরিবারের মানুষের সংস্পর্শে কোন না কোনভাবে আসা হয়। তবে সরকার যদি আইসোলেশনের জন্য ভিন্ন ব্যবস্থা নেন সেক্ষেত্রে পরিস্থিতিটা অন্যরকম হয়।
    অন্যান্য দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে মানুষ খুবই সচেতন। বর্তমান পরিস্থিতিতে বিশ্বের সকল দেশ পরিষ্কার- পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সেদিক থেকে আমাদের দেশ অনেক অপরিচ্ছন্ন। যেহেতু আমাদের দেশকে অনেক ক্ষেত্রে ডিজিটালাইজেশন করা হয়েছে তাই যেসব ক্ষেত্রে অনলাইন ভিত্তিক সেবা দেওয়া সম্ভব সেগুলো দ্রুত ব্যবস্থা করা উচিৎ। এতে হাসপাতাল গুলোতেও রোগীর চাপ কমবে। সংক্রমণের আশংকাও কমবে।“

    করোনা ভাইরাস চিকিৎসকদের মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবঙ্গবন্ধুর জন্মদিন আজ
    Next Article মুজিব শতবর্ষে মনের খবর ক্রয়ের বিশেষ অফার
    মনের খবর ডেস্ক

    Related Posts

    ৩ বছর যাবৎ ওসিডিতে আক্রান্ত

    October 3, 2023

    বডি ডিজমরফিক ডিজঅর্ডার: নিজের কোনো বিশেষ অঙ্গকে স্বাভাবিক ভাবতে না পারা

    October 2, 2023

    মানুষ কেন সফলতা পেয়েও বেছে নিচ্ছে আত্মহত্যার পথ? থাকছে বিশেষজ্ঞের অভিমত

    July 6, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.