Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনাক্রান্তিকালে আপনার যৌন জীবন
    বিশেষজ্ঞের মতামত

    করোনাক্রান্তিকালে আপনার যৌন জীবন

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানApril 3, 2020Updated:September 26, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনাক্রান্তিকালে আপনার যৌন জীবন
    করোনাক্রান্তিকালে আপনার যৌন জীবন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ছুটির সময়টা আরেকটু দীর্ঘায়িত হল। যদিও ছুটির কোন আমেজ নেই। বলতে গেলে এটা আসলে ছুটিও নয়, লক ডাউন। কোয়ারেন্টাইনের এই গৃহবন্দী সময়টা আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধের পাশাপাশি গঠন মুলক কাজে ব্যাবহার করতে পারি। সারাদিনই আমাদের ইদুর দৌড়ে শেষ হয়ে যায় তা সে যে পেশাতেই থাকেন না কেন। সাত সকালে উঠে ট্রাফিক জ্যাম ঠেলে অফিসে যাওয়া।অফিস শেষে আবার সেই জ্যাম হাতড়াতে হাতড়াতে বাড়ী ফেরা। রুটি রুজির বাহিরে দরকারি অনেক কাজই করে ওঠার সময় হয়ে ওঠে না। তাই হঠাৎ পাওয়া এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি।

    যৌনতা আমাদের প্রাত্যহিক জীবনেরই একটা অংশ। তাই বলে বলছি না হাতে পর্যাপ্ত সময় আছে আর আপনি বাড়ীতেই আছেন কাজেই উপর্যুপরি সেক্স করুন। সেটা সম্ভব নয়। কাঙ্খিতও নয়। শোভনীয়ও নয়। তবে প্রয়োজনটাকে কিন্তু অস্বীকার করার বা উপেক্ষা করার উপায় নেই। কিন্তু তারপরেও দেখবেন উপেক্ষিত হচ্ছে। যদি বিয়ের বয়স একটু বেশি হয়ে থাকে এবং ইতোমধ্যে বাবা মা হয়ে থাকেন। শুধু তাই নয় আবেগেও একটা ঢিলেমি ভাব চলে এসেছে। সম্পর্কেও এসেছে নিয়ম তান্ত্রিকতা আর অভ্যাস। কোন কোন দম্পতিকে দেখেছি বলতে ” আর বলবেন না সম্পর্কটা যেন ভাইবোনের মত হয়ে গেছে। হাতে হাত লাগলে কিছু টের পাই না “।

    দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্কে খুটখাট ঝগড়া ঝাটি মনোমালিন্য তো লেগেই আছে। সামান্য সামান্য বিষয়ও অসামান্য ঝগড়ার সৃষ্টি করে। বাথরুমে মগটা কেন জায়গামত থাকবে না সেটাও একটা সকালের অশান্ত হয়ে ওঠার জন্য যথেষ্ট। কোয়ারেন্টাইনের শুরুর দিকে সবাই যখন বাড়ী ফিরলো তখনই সোস্যাল মিডিয়ায় এ ধরনের দাম্পত্য কলহের প্রসঙ্গ এসেছে। অতি উৎসাহী লোকজন ভিডিও ক্লীপ ও ছেড়েছে ফেইসবুকে। করোনার স্ট্রেস কিছুটা হলেও সহনীয় হয়ে উঠেছে। আত্ম প্রত্যয়ও বেড়েছে এতদিনে। এখন এই প্রলম্বিত ছুটিটা করোনা প্রতিরোধের পাশাপাশি যতটুকু কাজে লাগানো যায় সেটাই আমাদের লাভ।

    যৌনরোগ যেমন শারীরিক সমস্যার জন্য হয় তেমনি মানসিক সমস্যা থেকেও হয়। আমি মানসিক রোগ বলছি না বলছি সমস্যা। ছোট খাট কিছু সমস্যা যা মানসিক রোগের পর্যায়ে যায়নি কিন্ত যৌন রোগ বা সমস্যা তৈরী করছে। যেমন পারফর্ম্যান্স এ্যাংজাইটি, দাম্পত্য সম্পর্কের সমস্যা, যৌন বিষয়ে ভুল ধারণা ইত্যাদি। এই সব সমস্যাগুলোর প্রতি আমরা এই অবসরে মনোযোগী হতে পারি। এর জন্য কোন বিশেষ ঔষধের প্রয়োজন হবে না। বাসায় বসে একটু খেয়াল করে প্রাকটিস করলে সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব। মনে রাখবেন ক্যাজুয়াল সেক্স আর পরিবারের মধ্যে সেক্স এক নয়। আপনি এবং আপনার সঙ্গী দুজনই পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। পরিবারের শিশু এবং বয়স্করা আপনাদের উপর নিরর্ভরশীল। কাজেই আপনাদের নিজেদের জন্য সময় বের করার আগেই তাদের ব্যাবস্থা করুন। যেহেতু এই মুহুর্তে ঘরের বাহিরে যাওয়া সম্ভব নয় তাদেরকে ঘরে রেখেই নিজেদের জন্য সুযোগমত সময় বের করুন। চাইলে এই বয়সে পুরোনো প্রেমটা আবার জাগিয়ে তুলতে পারেন। সবার চোখ ফাকি দিয়ে একটু আধটু যোগাযোগ তৈরী করতে পারেন। যেমন ধরুন খাবার টেবিলে পায়ে পা স্পর্শ করা যাকে বলে ফুটসি। অথবা সকালে ঘুম ভাঙতেই বিশেষ স্পর্শ। শিশুদের ঘুম ভাঙার আগেই সুযোগটা নিয়ে নিতে পারেন। অভ্যস্ত দাম্পত্য জীবনের এক ঘেয়েমী কাটিয়ে উঠতে এসব কিন্তু মন্দ নয়। হয়ত এতে ভাই বোন ভাবটা কেটেও যেতে পারে।

    ফ্লার্টিং করতে পারেন। একটা খেলুড়ে পনা প্রেম প্রেম ভাব করুন না। যদি প্রেমের বিয়ে নাও হয়ে থাকে, তাতে কি! মজা করুন। সম্পর্কের মধ্যে জমে থাকা তুচ্ছ তুচ্ছ অভিমান ক্ষোভ কেটে যাবে। আর যদি তাও না পারেন জোকস বলুন। এতে করোনার স্ট্রেসও কমবে আবার সম্পর্কেও নতুন মাত্রা যোগ হবে। কথা বলুন দীর্ঘদিনের জমানো কথা যা বলবেন বলবেন করেও বলা হচ্ছে না। জমানো রাগ জমানো ব্যথা ধুয়ে ফেলুন। মনোযোগ দিয়ে শুনুন। একদম খোলা মনে। সঙ্গীকে জানার চেষ্টা করুন। বোঝাবুঝির ব্যাপারে অন্তত একধাপ এগিয়ে যান। যতটুকু বুঝতে পারলেন শেয়ার করুন। দেখবেন অনেক জটিলতা কমে গেছে। সম্পর্কের সমস্যার কারণে যে যৌন সমস্যা তা এভাবেই কেটে যাবে। স্ট্রেস দুশ্চিন্তা আমাদের শরীরে কর্টিসোল নামে একটি হরমোন বাড়িয়ে দেয় যা আমাদের যৌন ইচ্ছাকে কমিয়ে দেয়।শুধু তাই নয় এ্যাংজািটিতে আমাদের শরীরে রক্ত চলাচলে একটা পরিবর্তন হয়। রক্ত প্রান্তীয় নালিতে কম পরিবাহিত হয়। ফলে যৌন উত্তেজনার সময় রক্ত যৌনাঙ্গ এবং এর পাশে পাশের অঞ্চলে কম সঞ্চালিত হয়। এই কম রক্ত সঞ্চালনের কারনে পর্যাপ্ত উত্তেজনা হয় না। সহজ বাংলায় বললে বলা যায় যথেষ্ঠ সেক্স ওঠে না। ফলে যৌন মিলন অসমাপ্ত বা অর্ধ সমাপ্ত থেকে যায়। যৌন মিলনে সম্পূর্ণ সন্তুষ্টি আসে না। যৌন কার্যে সক্ষম হবো কি হবো না,সঙ্গীকে সুখী করতে পারবো কি পারবো না এসব চিন্তা আসাই হলো যৌন দুশ্চিন্তা। কাজে চিন্তা মুক্ত হয়েই বিছানায় যান।

    যৌনতাকে উপভোগ করুন। এটা কোন জয় পরাজয়ের খেলা নয়। মনে রাখবে দুজন মানুষের কোন কিছুই এক সাথে হয় না । এমন কি খেতে বসলেও কারো এক সাথে খাওয়া শেষ হয় না । ঘুমটাও স্বামী স্ত্রীর আগে পরে ভাঙে। চরম পুলক তাহলে কেন এক সাথে হবে? প্রচলিত কিছু জ্ঞান কিছু ধারণা আপনাকে হয়ত এভাবে ভাবাচ্ছে। সেই ধারণা গুলোকে চিহ্নিত করুন। সময়টাকে কাজে লাগান। সেক্স এডুকেশন তো আমাদের দেশে পাঠ্যসূচিতে নেই। তাই এ বিষয়ে আপনি যা জানেন তা কোন নির্ভরশীল সূত্র থেকে আসে নি। নির্ভরশীল সূত্র থেকে জানার চেষ্টা করুন। মনের খবরের যৌন স্বাস্থ্য ও সম্পর্ক বিভাগে এ বিষয়ে নিয়মিত লেখা হয় সেগুলো পড়ুন। আত্মবিশ্বাস গড়ে তুলুন। এই করোনাক্রান্তিকালে ভাল থাকুন, সাহস ধরে রাখুন।

    করোনাক্রান্তি যৌন জীবন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleওয়ার্ক ফ্রম হোম: মনঃসংযোগ বাড়াতে করণীয়
    Next Article করোনাভাইরাস ছড়াতে পারে জুতার মাধ্যমেও
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    মানুষ কেন সফলতা পেয়েও বেছে নিচ্ছে আত্মহত্যার পথ? থাকছে বিশেষজ্ঞের অভিমত

    July 6, 2023

    করোনা পরবর্তী সময় : শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে নজর রাখা জরুরী

    June 15, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.