Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » তিন হাজার বছর আগেও আইসোলেশন, লকডাউন
    বিশ্ব পরিস্থিতি

    তিন হাজার বছর আগেও আইসোলেশন, লকডাউন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 23, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    তিন হাজার বছর আগেও আইসোলেশন, লকডাউন
    তিন হাজার বছর আগেও আইসোলেশন, লকডাউন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনা-হানা ঠেকাতে ঘরবন্দি করে রাখা, অর্থাৎ আইসোলেশন, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলা, বার বার হাত ধোয়া, জীবাণুনাশক দিয়ে স্নান— এই অভ্যাসগুলো আমরা ক্রমে রপ্ত করে উঠেছি। প্রায় সকলের কাছেই করোনার মতো বিপর্যয় নতুন এবং এই ভাবে জীবনযাপনও এই প্রথম। তবে ভারতীয় আয়ুর্বেদের পাতা ওল্টালে দেখা যায়, যিশুখ্রিস্টের জন্মের আগে থেকেই আইসোলেশন, পরিচ্ছন্ন থাকা, এমনকি, ২১ দিন গৃহবন্দি থাকার নিদানও রয়েছে। সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকায় এসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ কর হয়।
    আনন্দবাজার পত্রিকার ওই প্রতিবেদনে বলা হয়, চরক সংহিতার রচনাকাল গুপ্ত যুগ বা ৩০০ থেকে ৫০০ খ্রিস্টাব্দের বলে মনে করা হয়। যার প্রচলিত সংস্করণটি ১০০ খ্রিস্টপূর্ব থেকে ১০০ খ্রিস্টাব্দের ভিতর রচিত বলেই দাবি আয়ুর্বেদাচার্যদের। সেখানে বিমানস্থান তৃতীয় অধ্যায়ে এপিডেমিক বা ‘জনপদ ধ্বংসনীয় বিমান’ নামের একটি অংশ রয়েছে। করোনা রুখতে ২০১৯-’২০-তে দাঁড়িয়ে আমরা যে সব উপায় অবলম্বন করছি, তার অধিকাংশই সেখানে বর্ণিত। ‘জনপদ ধ্বংসনীয়’ অর্থাৎ গোটা সমাজকে ধ্বংস করে দিতে পারে এমন রোগের হানা ঘটলে কী ভাবে তার প্রতিকার সম্ভব, তা লেখা রয়েছে। এমনকি, ওই অধ্যায়ের ১-৬ নম্বর শ্লোকে অতিমারি দশায় কী কী নষ্ট হয়, সে প্রসঙ্গে লেখা হয়েছে, ‘বৈগুণ্যমুপপন্নানাং দেশকালানিলাম্ভসাম্।’ অর্থাৎ, একটি অতিমারি জল, বায়ু, দেশ, কাল— সব কিছুর উপরেই আঘাত আনে, ঠিক যেমনটা এই করোনার সময়ে হচ্ছে।
    এই অধ্যায়েই ১২-১৮ নম্বর শ্লোকে রোগ প্রতিবিধানে বার বার গরম জলে স্নান ও নিজেকে রাসায়নিক দিয়ে পরিচ্ছন্ন রাখা ও রাসায়নিক ওষুধ প্রয়োগ করার কথা আছে। ‘রাসায়নানাং বিধিবচ্চোপযোগঃ প্রশস্যতে’। যা সাম্প্রতিক কালে করোনা ঠেকাতে নানা ওষুধের প্রয়োগ ও বার বার পরিচ্ছন্ন থাকতে বলাকেই ইঙ্গিত করে।
    শুধু তা-ই নয়, খ্রিস্টের জন্মের প্রায় ৪০০ বছর পরে লেখা ভারতীয় আয়ুর্বেদশাস্ত্রের অন্যতম সেরা গ্রন্থ ‘অষ্টাঙ্গহৃদয়’-এর শ্লোকে ২১ দিনের লকডাউনের বিষয়টিও স্পষ্ট করা আছে। সেখান ৬৫ লম্বর শ্লোকে লেখা রয়েছে, ‘একবিংশোতিরাত্রেন বিষং শ্যাম্যতি সর্বথা’। অর্থাৎ যে কোনও বিষের (জীবাণু) প্রভাব কমে ২১তম দিনে। অর্থাৎ, বিষ বা জীবাণুতে আক্রান্ত রোগীকে ২১ দিন ঘরবন্দি রাখলে সে বিষ আর বাইরে সংক্রামিত করতে পারে না ও একুশতম দিনে এসে বিষের উপশম ঘটে। ফলে, আজকের পৃথিবীর লকডাউনের ধারণাও নতুন নয়। বরং ভারতীয় আয়ুর্বেদ তা অনেক আগেই নিদান দিয়ে রেখেছে।
    কল্যাণীর বেঙ্গল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আয়ুর্বেদ চিকিৎসক লোপামুদ্রা ভট্টাচার্যের মতে, ‘‘প্রাচীনকালের আয়ুর্বেদ চিকিৎসক চরক-সুশ্রুতের কথাই এখন মডার্ন মেডিসিন ঘুরিয়ে বলছে। মহামারি বা অতিমারি ঠেকাতে রোগীর পরিবারশুদ্ধকে আলাদা করে রাখার রীতি আয়ুর্বেদশাস্ত্রেই রয়েছে। শুধু চরক সংহিতা নয়, সুশ্রুত সংহিতা ও অষ্টাঙ্গহৃদয়তেও এমন নানা উপায় বর্ণিত আছে, যা মহামারি বা অতিমারির সময় বিশেষ ভাবে কাজে লাগে।’’
    যেমন: ‘চরক সংহিতা’র টিকাকার চক্রপানি দত্ত রোগের তিন প্রকার কারণসমূহ বলেছেন। তার মধ্যে অন্যতম, ‘অভিষঙ্গজ হেতু’। অর্থাৎ ভাইরাসের আক্রমণ। এই অভিষঙ্গজ বিষয়ে ‘সুশ্রুত সংহিতা’-র ৬ নং অধ্যায়ের ৩২ ও ৩৩ নম্বর শ্লোকে বলা হয়েছে, ‘‘প্রসঙ্গাদ গাত্রসংস্পর্শাৎ নিশ্বাসাৎ সহভোজনাৎ।/ সহশয্যাসনশ্চাপি বস্ত্রমাল্যানুলেপনাৎ।।’’ অর্থাৎ ভাইরাস আক্রান্তকে ছোঁয়ার মাধ্যমে, তার হাঁচি-কাশির ড্রপলেটের মাধ্যমে, তাঁর সঙ্গে বসবাস, একই থালায় খাওয়া, একই বিছানায় শোওয়ার মতো কাজ করলে সুস্থ মানুষও তাঁর সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়বেন। এই শ্লোকেই শেষের দিকের পঙ‌্ক্তিতে বলা হয়েছে, ‘‘ঔপসর্গিক রোগশ্চ সংক্রমন্তি নরানরং।’’ অর্থাৎ, উপসর্গগুলি এক জনের থেকে অন্য জনে সহজেই ছড়িয়ে পড়তে পারে। এই সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের ধারণাটিও এখান থেকেই পাওয়া। চরক সংহিতার তিস্রৈষণীয় অধ্যায়ে তিন প্রকার ইমিউনিটি-র (আয়ুর্বেদের ভাষায় ‘বল’) কথা রয়েছে— বলমিতি সহজং, কালজং ও যুক্তিবৃতঞ্চ। যে কোনও ভাইরাস থেকে মুক্তি পেতে দেহের জন্মগত রোগ প্রতিরোধ ক্ষমতা, কাল বা বয়সের সঙ্গে সঙ্গে অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা ও টিকার মাধ্যমে অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতাকে কাজে লাগানোর কথা বলা হয়েছে। করোনা থেকে মুক্তি পেতেও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কথাই বলছেন আধুনিক চিকিৎসকরা।
    আয়ুর্বেদ চিকিৎসক ও গবেষক সুজন সরকার ওই প্রতিবেদনে বলেন, ‘‘ভারতীয় এই আয়ুর্বেদকে আশ্রয় করে করোনা রোধে পৃথিবীর অনেক দেশই এগিয়ে এসেছে। এক সময় চরক ও সুশ্রুত সংহিতা নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হত। তখনই এই দুই গ্রন্থের প্রতিলিপি ও অনুবাদ পাড়ি দেয় চিন, তিব্বত ও অন্যান্য পূর্ব এশীয় দেশে। তাই সে সব দেশে ভারতীয় আয়ুর্বেদের প্রভাব রয়েছে। আজ করোনা ঠেকাতে তাই চিনও সেই সব প্রাচীন গ্রন্থের নিদান আঁকড়ে মোকাবিলা করছে। ভারত-সহ গোটা বিশ্বও সেই পথেই হাঁটছে। আধুনিক চিকিৎসাশাস্ত্র যে সব উপায়ের কথা বলছে, তা মূলত সনাতনী আয়ুর্বেদ থেকেই নেওয়া, কেবল তার প্রয়োগে আধুনিকীকরণ করা হয়েছে। তখন কাপড় বা সুতিবস্ত্র দিয়ে নাক-মুখ চাপা দেওয়া কথা বলা হয়েছে, এখন তা-ই মাস্ক। জল ও বায়ুবাহিত ভাইরাস মারতে বার বার গরম জলে স্নান ও গরম জল পান করার বিধানও রয়েছে এখানে।’’
    সুতরাং দেখা যাচ্ছে, এ কালের করোনা প্রতিরোধ ও রোগের প্রকার নির্ণয়ের বীজ পড়ে রয়েছে সাড়ে তিন হাজার বছরেরও বেশি পুরনো ভারতীয় আয়ুর্বেদে!
    সূত্র: আনন্দবাজার পত্রিকা

    আইসোলেশন মেন্টাল লকডাউন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনাভাইরাস: নিরাপদ থাকতে ভিটামিন ডি কতটা জরুরী?
    Next Article কোভিড-১৯ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম
    মনের খবর ডেস্ক

    Related Posts

    গতিশীল রাষ্ট্রের প্রধান অন্তরায় ‘মাদক’

    March 28, 2022

    করোনাকালে দক্ষিণ এশিয়ার মধ্যে উদ্বেগ ও বিষণ্নতায় শীর্ষে বাংলাদেশ

    February 16, 2022

    করোনার নতুন ধরন ডেল্টাক্রনঃ বাড়ছে আতঙ্ক

    January 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.