Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনার নতুন উপসর্গ: কনজাংটিভাইটিস বা চোখ লাল হওয়া
    বিশ্ব পরিস্থিতি

    করোনার নতুন উপসর্গ: কনজাংটিভাইটিস বা চোখ লাল হওয়া

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 27, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনার নতুন উপসর্গ: কনজাংটিভাইটিস বা চোখ লাল হওয়া
    করোনার নতুন উপসর্গ: কনজাংটিভাইটিস বা চোখ লাল হওয়া
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনা সংক্রমণের নিত্যনতুন উপসর্গের কথা সামনে আসছে। এ বার গবেষকদের দাবি, সে হানা দিতে পারে চোখেও। এতে চোখে ব্যাকটিরিয়ার সংক্রমণ ঘটে চোখ লালচে হয়ে যাচ্ছে। কংজাংটিভাইটিসের মতো এই উপসর্গকে বিজ্ঞানীরা ডাকছেন ‘পিঙ্ক আই’ নামে।
    ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ প্রকাশিত প্রবন্ধ অনুসারে, চিনের বিভিন্ন হাসপাতালে অনুসন্ধান চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন এক হাজার নিরানব্বই জন জটিল কোভিড রোগীর মধ্যে পিঙ্ক আই হয়েছে কেবল ৯ জনের। ‘দ্য জার্নাল অব দ্য আমেরিকান অ্যাকাডেমি অব অপথ্যালমোলজি’-তে প্রকাশিত খবর অনুযায়ী, মোট কোভিড আক্রান্ত মানুষের মধ্যে ১-৩ শতাংশের এই সমস্যা হয়। তবে গবেষকদেকর মতে, জ্বর, গলাব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট কিচ্ছু নেই, স্রেফ পিঙ্ক আই আছে— এমন হলে তা ততটা ভয়ের নয়। কিন্তু করোনা উপসর্গগুলির মধ্যে যে কোনও একটি বা দু’টি উপসর্গ থাকলে ও সঙ্গে পিঙ্ক আই থাকলে তা চিন্তার।
    পিঙ্ক আই কী?
    চোখে ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণ হয়ে যে কনজাংটিভাইটিস হয়, তাকেই বলে পিঙ্ক আই। চোখ ফুলে লাল হয়ে ওঠে। অন্যান্য উপসর্গ হিসেবে থাকে, চোখের পাতা ফুলে যাওয়া, চোখে নোংরা জমা, চোখ দিয়ে জল পড়া, চোখ কড়কড় করা, চোখ ও মাথায় যন্ত্রণা হওয়া। কেউ কেউ অস্পষ্ট দেখেন। কারও চোখের সামনে ঘুরে বেরায় কালো কালো বিন্দু।
    ভারতের চক্ষুরোগ বিশেষজ্ঞ সুমিত চৌধুরী সেদেশের আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন, “এখন যে মরসুম, তাতে কনজাংটিভাইটিস প্রচুর হবে। অ্যালার্জি থেকেও হবে। তবে তাতে চোখ তেমন লাল হয় না বলে তাকে পিঙ্ক আই-এর মধ্যে ফেলা যায় না। যদিও মারাত্মক চুলকানি থাকে বলে চোখ রগড়ে রগড়ে অনেকে লাল করে ফেলেন। পিঙ্ক আই ছোঁয়াচেও বটে। তবে শুধু পিঙ্ক আই থাকলে কোভিডের উপসর্গ নয়। সঙ্গে জ্বর-জারি, শুকনো কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি়র কোনও একটি বা দু’টি না থাকলে চিন্তা করার মতো কিছু নেই।”
    পিঙ্ক আইয়ের চিকিৎসা
    সাধারন পিঙ্ক আই দু’-এক সপ্তাহের মধ্যে সেরে যায়। কখনও আর একটু বেশি সময় লাগে। তবে সুমিতবাবুর মতে, “গত তিন-চার মাস ধরে যে ধরনের রোগ আসছে, তা সপ্তাহ তিনেকের আগে সারছে না। কিছু ওষুধপত্র দিতে হচ্ছে। কখনও লুব্রিকেটিং ড্রপ। কখনও অ্যান্টিবায়োটিক ড্রপ। কখনও বা অ্যান্টিভাইরাল মলম। তবে কোভিড রোগীরও পিঙ্ক আই হলে রোগের অন্যান্য চিকিৎসা হলেই এই সমস্যাও সেরে যায়। প্রয়োজন মতো একটু-আধটু ড্রপ দিতে হয়। এর জন্য চোখের কোনও স্থায়ী ক্ষতি হয় না।”
    চোখ ও কোভিডের সম্পর্ক
    কোভিডের সঙ্গে চোখের সম্পর্কটা একটু ঘোরালো। এ বিষয়ে প্রথম খবর পাওয়া যায় যখন পিকিং বিশ্ববিদ্যালয়ের বক্ষরোগ বিশেষজ্ঞ ওয়াং গুয়ানফা-র কোভিড ধরা পড়ে। পিকিংয়ের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, চোখে সুরক্ষা চশমা না পরে কোভিড রোগীর চিকিৎসা করার জন্যই তিনি সংক্রামিত হয়েছেন বলে তাঁর ধারণা। কারণ অন্য কোনও উপসর্গ হওয়ার আগেই আক্রান্ত হয় তাঁর চোখ। বাঁ চোখে কড়কড়ে ভাব, লাল হয়ে ফুলে ওঠা ইত্যাদি হয়। প্রায় তার সঙ্গে সঙ্গে শুরু হয় জ্বর, শ্বাসকষ্ট শুকনো কাশি। মার্কিনি মেডিসিন ও প্যাথোলজির অধ্যাপক জন ইভান্স প্যাটারসন জানান, ‘‘এ রকম হওয়া অসম্ভব নয় মোটেই। কোডিভ রোগীর হাঁচি-কাশির ড্রপলেট নাকে-মুখে ঢুকলে যেমন রোগ হতে পারে, হতে পারে সরাসরি চোখে ঢুকলেও।’’ নিউ ইয়র্কের সংক্রামক রোগ বিশেষজ্ঞ স্টিফেন থমাস জানান, ‘‘হাতে যদি জীবাণু লেগে থাকে, সেই হাত চোখে লাগলে বিপদের আশঙ্কা অবশ্যই আছে। কাজেই হাত না ধুয়ে চোখে হাত দেবেন না। ও সুরক্ষা-চশমা না পরে ধারেকাছে যাবেন না কোভিড রোগীর।’’
    করোনা রোগীর চোখের জল কি সংক্রামক?
    করোনা রোগীর যদি চোখে সংক্রমণ হয়, তাঁর চোখের জলে জীবাণু থাকতে পারে। ১১ জন কোভিড রোগী, যাঁদের পিঙ্ক আই হয়েছে, তাঁদের চোখের জল পরীক্ষা করে দেখা গেছে মাত্র দু-জনের চোখে জলে আছে জীবাণু। অর্থাৎ ১০০ জনের পিঙ্ক আই হলে তা থেকে ১৮ জন রোগ ছড়াতে পারবেন।
    কিছু বিশেষ সাবধানতা
    • বার বার হাত ধোওয়ার কোনও বিকল্প নেই।
    • হাত না ধুয়ে নাকে-মুখে তো নয়ই, চোখেও হাত দেওয়া যাবে না। হাত ধুয়ে চোখে-মুখে হাত দিলে ফের হত ধুয়ে নিন।
    • যাঁরা দিন-রাত মোবাইল বা কম্পিউটারে সময় কাটান, তাঁদের চোখের জল কমে গিয়ে দেখা দেয় ড্রাই আই সিনড্রোম। অন্যান্য উপসর্গের পাশাপাশি চোখে অস্বস্তি হয়, চোখ চুলকায়। এই সমস্যা সামলাতে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
    • চোখে ড্রপ দেওয়ার আগে মনে করে হাত ধুয়ে নিতে হবে।
    • কন্ট্যাক্ট লেন্স পরলে করোনার আশঙ্কা বাড়ে বলে জানা যায়নি। তবে দেখা গিয়েছে যে যাঁরা কন্ট্যাক্ট লেন্স পরেন তাঁরা আর পাঁচ জনের তুলনায় চোখে হাত দেন বেশি। কাজেই আপাতত চশমা পরে থাকাই ভাল, এতে চোখ একটু বেশি নিরাপদ থাকবে।
    সূত্র: আনন্দবাজার পত্রিকা

    কনজাংটিভাইটিস করোনা চোখ লাল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleহাইড্রক্সিক্লোরোকুইন প্রাণঘাতীও হতে পারে
    Next Article তালপাতার ঝুপড়িতে কোয়ারেন্টিন হাসপাতালকর্মীর
    মনের খবর ডেস্ক

    Related Posts

    গতিশীল রাষ্ট্রের প্রধান অন্তরায় ‘মাদক’

    March 28, 2022

    করোনাকালে দক্ষিণ এশিয়ার মধ্যে উদ্বেগ ও বিষণ্নতায় শীর্ষে বাংলাদেশ

    February 16, 2022

    করোনার নতুন ধরন ডেল্টাক্রনঃ বাড়ছে আতঙ্ক

    January 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.