Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » নিউইয়র্কে করোনাভাইরাসে সেবা দেওয়া চিকিৎসকের আত্মহত্যা!
    বিশ্ব পরিস্থিতি

    নিউইয়র্কে করোনাভাইরাসে সেবা দেওয়া চিকিৎসকের আত্মহত্যা!

    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরBy আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরApril 28, 2020No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনাভাইরাসের বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়া শীর্ষ একজন মার্কিন চিকিৎসক আত্মহত্যা করেছেন। ডা. লোরনা ব্রিন ম্যানহাটনের নিউইয়র্ক-প্রেসবিটারিয়ান অ্যালেন হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

    করোনাভাইরাসের কারণে মানুষের মৃত্যু এবং ভোগান্তির সাক্ষী হয়ে মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে শরীরে নিজের করা জখমের কারণে রোববার তার মৃত্যু হয়।
    ৪৯ বছর বয়েসী ওই চিকিৎসকের বাবা ডা. ফিলিপ ব্রিন নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, দায়িত্ব পালনের চাপ থেকে আত্মহননের পথ বেছে নিয়েছেন তার মেয়ে।
    যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৬ হাজার মানুষ মারা গেছেন, এর মধ্যে সাড়ে ১৭ হাজারই নিউ ইয়র্কের বাসিন্দা।
    ডা. ফিলিপ ব্রিন জানিয়েছেন, তার মেয়ের কোন মানসিক অসুস্থতা ছিল না। লোরনা ভার্জিনিয়ার শার্লটসভিলে মারা গেছেন, সেখানে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। দায়িত্ব পালনকালে লোরনা ব্রিন নিজেও করোনাভাইরাসে সংক্রমিত হয়ে পড়েন এবং সুস্থ হবার দেড় সপ্তাহ পর তিনি আবার কাজে ফেরেন বলে জানিয়েছেন তার বাবা। এরপর তার পরিবার নিজেদের উদ্বেগ জানানোর আগেই হাসপাতাল কর্তৃপক্ষ লোরনাকে বাড়ি পাঠিয়ে দেয়।
    শেষবার যখন মেয়ের সঙ্গে তার কথা হয়, তখন মেয়েকে কিছুটা বিচ্ছিন্ন মনে হয়েছে, এবং তিনি বাবাকে বলছিলেন, করোনাভাইরাস আক্রান্ত মানুষেরা কিভাবে মারা যাচ্ছেন সেখানে, কখনো কখনো অ্যাম্বুলেন্স থেকে নামানোর আগেই।
    করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২০০-শয্যার হাসপাতালটিতে গত কয়েকদিনে ডজনখানেক মানুষ মারা গেছেন। জরুরি বিভাগে কাজ করার কারণে তার মেয়ে একেবারে ফ্রন্টলাইনে কাজ করতেন বলে লোরনাকে বেশ মানসিক ধকল সহ্য করতে হয়েছে।
    ফিলিপ ব্রিন নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, “আমার মেয়ের মৃত্যু করোনাভাইরাসের সার্বিক ক্ষয়ক্ষতিরই অংশ, আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের মতই মর্মান্তিক এই মৃত্যু।”
    নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, লোরনা ব্রিন স্কি এবং সালসা নাচ করতে ভালোবাসতেন। একটি বৃদ্ধাশ্রমে সপ্তাহে একদিন করে স্বেচ্ছাশ্রম দিতেন। এক বিবৃতিতে নিউ ইয়র্ক-প্রেসবিটারিয়ান অ্যালেন হাসপাতাল জানিয়েছে, “ডা. ব্রিন এই সময়ের একজন হিরো, যিনি জরুরি বিভাগে একেবারে সামনের সারিতে থেকে মানুষকে সেবা দিয়েছেন।” ডা. লোরনা ব্রিনের মৃত্যু নিশ্চিত করে শার্লটসভিলের পুলিশ যে বিবৃতি দিয়েছে, সেখানেও তাকে ‘হিরো’ হিসেবেই উল্লেখ করা হয়েছে।
    পুলিশ বিভাগ জানিয়েছে, সাহায্যের জন্য ২৬শে এপ্রিল পুলিশ যখন ফোন পায়, তার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছিল, সেখানেই তিনি পরে মারা যান। পুলিশ চিফ রাশাল ব্র্যার্কনি বলেছেন, “এই মহামারিতে মানুষের যে শারীরিক ও মানসিক ঝুঁকি, সামনের সারির স্বাস্থ্যকর্মী এবং জরুরি বিভাগের কর্মীরা তার বাইরে নন।
    এমনিতেই রোজ তারা ভয়াবহ মানসিক চাপের মুখে থাকেন, করোনাভাইরাসের কারণে সেই চাপ আরো বেড়েছে।” যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের এক তৃতীয়াংশই নিউইয়র্কে, প্রায় দশ লাখের মত মানুষ সেখানে কোভিড-১৯ আক্রান্ত।
    সোমবার নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেছেন, র‍্যান্ডম অ্যান্টিবডি টেস্ট করে দেখা গেছে নিউইয়র্ক শহরের এক চতুর্থাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত।
    সূত্র: বিবিসি

    আত্মহত্যা করোনাভাইরাস ডাক্তার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleইতিবাচক প্রচারণা কম থাকায় করোনা আতংক বাড়ছে: ডা. শামীম রিজওয়ান
    Next Article করোনা রোগের চিকিৎসায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন
    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবর

    Related Posts

    বিশ্ব আত্মহত্যা দিবস উপলক্ষে মেডিক্যল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালের বিশেষ আয়োজন

    September 19, 2024

    বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে “Change The Narrative” শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

    September 11, 2024

    যশোর মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৪ পালিত

    September 11, 2024
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.