Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনা রোগের চিকিৎসায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন
    বিশেষজ্ঞের মতামত

    করোনা রোগের চিকিৎসায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 28, 2020Updated:September 14, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনারোগের চিকিৎসায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন
    করোনারোগের চিকিৎসায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বৈশ্বিক মহামারী তৈরি করেছে যে ভাইরাস তার নাম নভেল করোনা ভাইরাস। বৈজ্ঞানিক নাম SARS-CoV-2. ছোয়াছে এই ভাইরাসটি আমাদের শরীরে যে রোগ তৈরি করে তার নাম কভিড-১৯। আমি সামনে থেকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছি মহানগর করোনা হাসপাতালে।

    আজ আমি করোনার চিকিৎসা নিয়ে আলোচনা করবো। প্রথমেই আমি করোনার চিকিৎসাকে দুই ভাগে ভাগ করতে চাই। তা হলো: ১.করোনা রোগের চিকিৎসা এবং ২. করোনা রোগীর চিকিৎসা।

    করোনার রোগের চিকিৎসা কিন্ত চিকিৎসক করবে না। করোনা রোগের চিকিৎসা করবেন আপনি এবং আপনারা। করোনার সংক্রমণ প্রতিরোধ করাই করোনা রোগের প্রধান চিকিৎসা। সংক্রামণ রোধ করতে জন সচেতনতার বিকল্প নেই। এক্ষেত্রে সারা পৃথিবী জুড়ে আলোচিত চিকিৎসা পদ্ধতি হলো লক-ডাউন। এর অর্থ হলো অবরুদ্ধ হয়ে থাকা। যে যেখানে যেভাবে আছেন, সে ভাবেই থাকেন। অতি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। সামাজিক দুরত্ব মেনে চলবেন। গণ জমায়েত এ যাবেন না। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যাবহার করবেন। বার বার সাবান পানি দিয়ে হাত ধোবেন।রোগটি যেহেতু হাঁচি- কাশির মাধ্যমে ছড়ায় তাই রুমাল ব্যবহার করুন। পর্যাপ্ত পানি খান। ভিটামিন সি যুক্ত ফল খান। নিয়মিত ঘুমান। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ান।

    এবার আসি করোনা রোগীর চিকিৎসা। করোনা রোগীর চিকিৎসা আমরা চিকিৎসকরা করবো। প্রথমেই আমরা পরীক্ষা করে নিশ্চিত হই শরীরে করোনা ভাইরাস আছে কি না। রিপোর্টে পজিটিভ আসলে প্রথমে আমরা যে কাজটি করি তা হলো রোগীকে সবার থেকে আলাদা করি। আমরা এটাকে বলি আইসোলেসন। মৃদু সমস্যা যেমন ঠান্ডা, কাশি, গলা ব্যাথা, হালকা জ্বর, শুকনো কাশি থাকলে রোগীকে আমরা হোম আইসোলেসনে রাখতে পারি। তার মানে হলো তাদের বাসায় আলাদা করে রেখে চিকিৎসা করা সম্ভব।

    অন্যান্য ভাইরাস রোগের মত এদের জ্বর ঠান্ডার সাধারন মেডিসিন দিয়েই চিকিৎসা করা যায়। বিশেষ কোন মেডিসিনের প্রয়োজন নেই। যারা নিউমোনিয়ায় আক্রান্ত হয়, যাদের বয়স বেশী, যাদের অন্যান্য রোগ যেমন অ্যাজমা, ব্রংকাইটিস, হার্টের রোগ, কিডনির রোগ, ডায়াবেটিস ইত্যাদি থাকে তাদের আমরা ভর্তি করে চিকিৎসা দিয়ে থাকি। যাদের জটিলতা হয় তাদের অধিকাংশ রোগী শ্বাসকষ্টে ভোগে থাকেন। তাদের শ্বাসকষ্ট হয়ে থাকে তাদের জন্য সবচেয়ে মেডিসিন হলো অক্সিজেন থেরাপি। নিউমোনিয়ার চিকিৎসা এবং অক্সিজেন থেরাপিতেই অধিকাংশ রোগীর উন্নতি আমরা দেখেছি। কিছু কিছু রোগীর ARDS নামক একটি জটিলতর অবস্থার তৈরি হয়। এধরনের রোগীদের আমরা আই,সি,ইউ এ চিকিৎসা দিয়ে থাকি।

    সারা পৃথিবীতে অনেক ধরনের মেডিসিন করোনা চিকিৎসায় প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে কিছু কিছু এন্ট্রি ভাইরাল ( রেমডেসিভির, ফেভিপিরাভির, লপিনাভির, রিটোনাভির ইত্যাদি) কিছুটা আশার আলো দেখিয়েছে। তাছাড়া এন্ট্রি ম্যালারিয়াল, টসিলিজুমাব নামক কিছু মেডিসিন অনেক দেশে পরীক্ষা মূলক ভাবে পৃথিবীর অনেক দেশ ব্যাবহার করে ভালো ফল পেয়েছে। এখনো এই মেডিসিনগুলোর কার্যকারিতা এবং প্বার্শ প্রতিক্রিয়া পরীক্ষা করে দেখা হচ্ছে। তাই করোনা চিকিৎসার জন্য এক এক দেশে এক এক রকম গাইড লাইন তৈরী করেছে।

    আমরা আমাদের দেশের গাইড লাইন মেনেই চিকিৎসা দিয়ে থাকি। চিকিৎসা করলে বেশিরভাগ রোগীর উন্নতি হয়ে থাকে। কিছু কিছু রোগীর জীবন আমরা রক্ষা করতে পারি না, যদিও তা কাম্য নয়। সবশেষে একটি কথাই সবার জন্য বলবো তা হলো আতংকিত হবেন না। সচেতন হোন। নিয়ম মেনে চলুন ও ভালো থাকুন।

    করোনা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনিউইয়র্কে করোনাভাইরাসে সেবা দেওয়া চিকিৎসকের আত্মহত্যা!
    Next Article করোনাভাইরাস: যেসব ভুয়া স্বাস্থ্য পরামর্শ এড়িয়ে চলবেন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    আত্মহত্যা প্রতিরোধই প্রধান চিকিৎসা

    October 5, 2023

    মানসিক রোগ চিকিৎসায় কার কী ভূমিকা?

    October 4, 2023

    ৩ বছর যাবৎ ওসিডিতে আক্রান্ত

    October 3, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.