Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোয়ারেন্টাইন হতে পারে পারিবারিক সৌহার্দপূর্ণ মানসিকতা বৃদ্ধির সুবর্ণ সুযোগ
    জীবনাচরণ

    কোয়ারেন্টাইন হতে পারে পারিবারিক সৌহার্দপূর্ণ মানসিকতা বৃদ্ধির সুবর্ণ সুযোগ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 2, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্ত পৃথিবী এখন করোনা ভাইরাসের করাল গ্রাসের শিকার। গৃহবন্দী এই জীবন যাপন আজ বিশ্ববাসীর জন্য ঠিক যেন গলার কাঁটা হয়ে বিঁধছে। ক্রম বর্ধমান মানসিক চাপ ব্যক্তিগত, সামাজিক, এবং পারিবারিক জীবনের উপর সব থেকে বেশী প্রভাব ফেলছে। মানসিক চাপ, উদ্বিগ্নতা এবং এই অস্বাভাবিক জীবন যাপন পারিবারিক সম্পর্কের উপর অত্যন্ত বিরূপ প্রভাব ফেলছে। তবে এই গৃহবন্দী জীবন যাপনকে আমরা ইচ্ছা করলে ইতিবাচক ভাবেও কাজে লাগাতে পারি। যেহেতু আমাদের হাতে এখন অফুরন্ত সময়, আমরা এই সময়কে পরিবারের অন্যান্যদের সাথে আরও বেশী সময় কাটিয়ে একে কাজে লাগাতে পারি। এতে যেমন মানসিক চাপ কমবে তেমনি আমাদের পারিবারিক জীবন আরও সুন্দর হবে এবং পরিবারের সদস্যদের মাঝে সৌহার্দপূর্ণ মানসিকতার বিকাশ ঘটবে।
    করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার জন্য আমাদের সবাইকেই ঘরে থাকার অনুরোধ করা হয়েছে। দিন দিন সময়টা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বড়দের কর্ম ক্ষেত্রে যাওয়ার তাড়া নেই। ছোটদের স্কুল নেই। সবার এক অলস সময় কাটছে। চারিদিকে অনিশ্চয়তা আর দুশ্চিন্তার ঘন মেঘ জমাট বেধে আছে। এমন সময়ে কোন কাজে মনোনিবেশ করা যেমন কষ্টসাধ্য তেমনি মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও বেশ দুরূহ। কিন্তু আমরা এই নেতিবাচক সময়টাকে একটু চেষ্টা করলে ইতিবাচকভাবে নিজেদের কাজে লাগাতে পারি। কর্মব্যস্ত জীবনে আমরা পরিবারের সাথে সময় কাটাতে পারিনা। সময়ের স্বল্পতায় নিজেদের সম্পর্কের মাঝে পারস্পরিক প্রীতি ও সৌহার্দের ঘাটতি দেখা দেয়।
    হোম কোয়ারেন্টাইনের এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা আমাদের পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রয়াস করতে পারি। একে অপরের মানসিকতা বোঝার প্রয়াস করতে পারি এবং মনস্তাত্বিক আদান-প্রদান বৃদ্ধি করার মাধ্যমে একে অপরের প্রতি ভালবাসাপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে পারি। নিচে এমনই কিছু কৌশল উল্লেখ করা হল যেগুলো আমাদের পারিবারিক সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করবে।
    ১) ইতিবাচক মানসিকতার চর্চা বাড়ানঃ একে অপরের ইতিবাচক দিক গুলোর প্রশংসা করুন। ভুল না ধরে একে অপরের প্রতি স্নেহশীল এবং ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি বজায় রাখার চেষ্টা করুন। বিভিন্ন কাজে অন্যদের সহায়তা করুন। হতে পারে সেটি রান্নার কাজ কিংবা ঘর গৃহস্থালির অন্য কোন কাজ। পরিবারের সবার মাঝে যখন এমন সহানুভূতিশীল মানসিকতার চর্চা বাড়বে তখন সবার মাঝে পারিবারিক বন্ধনও দৃঢ় হবে।
    ২) একসাথে প্রার্থনা করুনঃ একটি নির্দিষ্ট সময়ে পরিবারের সবাই মিলে একসাথে প্রার্থনা করুন। এই মহামারী থেকে বাঁচতে সৃষ্টিকর্তার নিকট যার যার স্থান থেকে প্রার্থনা করলে মনে শান্তি স্থাপিত হবে এবং পরিবারের সবাই মিলে একসাথে কাজটি করলে সবার মাঝে মানসিক প্রশান্তিও বৃদ্ধি পাবে।
    ৩) একসাথে গল্প করুনঃ পরিবারের সবাই মিলে দিনের একটি সময়ে যেমন সন্ধ্যায় একসাথে বসে গল্প করতে পারেন। পুরনো দিনের ছবি দেখে, পুরনো দিনের গল্প করে বা একে অপরের সাথে সারা দিনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে পারেন। একসাথে বসে এই হালকা খাওয়াদাওয়া, গল্প গুজব সবাইকেই আনন্দ দেবে।
    ৪) একসাথে মুভি দেখুনঃ গৃহবন্দী এই সময়টায় মুভি দেখা সময় কাটানোর একটি অত্যন্ত মনোরঞ্জক মাধ্যম হতে পারে। পরিবারের সবাই মিলে পছন্দের সব মুভি গুলো দেখতে পারেন। এতে সময়টা বেশ ভাল কাটবে।
    ৫) অসহায়দের সাহায্য করুনঃ এই মহামারী সময়ে দরিদ্র জনগোষ্ঠী সব থেকে কঠিন সময় পার করছে।  সবাই একসাথে এলাকার কোন দরিদ্র পরিবারকে সহায়তা করতে পারেন। তাদের খাদ্য কিংবা অর্থ সহায়তা প্রদান করতে পারেন। এতে পরিবারের সবার মাঝে উদার মানসিকতার বিকাশ ঘটবে।
    করোনা আতঙ্ক সবার মনের উপরে এক গভীর ছাপ ফেলেছে। আমরা সবাইই মানসিক পীড়ার মধ্য দিয়ে দিনানিপাত করছি। এ সময়ে যদি আমরা শুধু নেতিবাচক চিন্তা ভাবনা করি তাহলে কখনোই করোনার বিরুদ্ধে মানসিক বিজয় অর্জন করতে পারবনা। সময়টাকে ইতিবাচক ভাবে কাজে লাগিয়ে আমাদেরকে এই দুঃসময়কে জয় করে পুনরায় স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় ব্যক্ত করতে হবে। করোনার বিরুদ্ধে সামাজিক ও পারিবারিকভাবে লড়াই করে জিততে হবে।

    করোনা কোয়ারেন্টাইন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকোভিড ১৯ এর কারণে উদ্বিগ্নতায় চাকরীপ্রার্থীরা!
    Next Article নিজের সম্বন্ধে ধারণাই প্রকাশ করবে আপনার ব্যক্তিত্ব
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.