Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ যখন হিংস্রতায়
    ফিচার

    মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ যখন হিংস্রতায়

    তামিমা তানজিনBy তামিমা তানজিনJune 12, 2021Updated:June 12, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ যখন হিংস্রতায়
    মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ যখন হিংস্রতায়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    পৃথিবীর সবচাইতে দামি ভালোবাসার নাম মায়ের প্রতি ভালোবাসা- যার সাথে কোন কিছুরই তুলনা হয় না। মানুষ জন্মগত কারণেই মা’কে অচ্ছেদ্য ভাবে ভালোবাসে।

    হয়তো পৃথিবীর প্রত্যেকটি মানুষই বলবে সবচাইতে বেশি ভালোবাসি মা’কে অথবা সন্তানকে। ব্যতিক্রমও আছে, এবং থাকতেই পারে। তবে আজকে জানার বিষয় মায়ের প্রতি ভালোবাসার রূঢ় বা হিংস্র দিক, যা আমাদের আশেপাশে অহরহ আমরা দেখতে পাই কিন্তু বুঝতে পারি না কি করবো?

    একটু খোলাসা করে এই ভালোবাসার রূপটি বর্ণনা করা যাক-
    ধরুন মা-ছেলে একসাথে আছে; ছেলে সর্বদা মা’র সাথে রূঢ় ভাষায় কথা বলছে, রাগারাগি করছে, চিৎকার চেঁচামেচি করছে, সব বিষয়ে মাকেই দোষারূপ করছে এবং মায়েরই সাহায্য চাইছে এবং নিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে মুখে বাজে ভাষার ব্যবহারও লক্ষ্য করা যায়। আবার এই ছেলেই মা যখন বাসার বাইরে যায়, তখন সে মোটেই ভালো অনুভব করে না, মা অসুস্থ হলে অশান্ত হয়ে যায়, অস্থির হয়ে যায়, নিরবে হয়তো চোখের পানিও ফেলে।

    কিছুদিনের জন্য মা কোথাও গিয়ে থাকলে বারবার মা’কে ফোন দেয় এটা বলার জন্য যে- ‘মা তুমি কবে আসবে?’ নিজে কোথাও গেলে মা’র সাথের বিচ্ছিন্নতার কষ্ট পেতে থাকে, ছটফট করতে থাকে মায়ের মুখটা একবার দেখার জন্য, মায়ের গায়ের গন্ধ পাওয়ার জন্য, মায়ের শাড়ির স্পর্শ পাওয়ার জন্য।

    এই সম্পর্কে মায়ের রূপটিও হয় অদ্ভুত। সর্বংসহার মতো ছেলের সমস্ত অত্যাচার সহ্য করতে থাকেন, ছেলের সমস্ত চাহিদার প্রতি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেন, ঠিক একই রকম অনুভব করে বিচ্ছিন্নতায়, যেমনটি ছেলে অনুভব করে। আবার দেখা যায় কখনও কখনও ছেলের অত্যাচারে সে নিজেও ক্ষেপে উঠে বকাঝকা শুরু করেন। যখন মা বকাঝকা শুরু করেন তখন আবার ছেলে চুপ হয়ে যায়। কি আশ্চর্য এক রসায়ন!

    সাধারণত অত্যন্ত আদরের ছেলে অথবা একমাত্র ছেলের ক্ষেত্রে এই দৃশ্যটি বেশি প্রযোজ্য। এই সন্তানদের কাছে মা হচ্ছে সবচাইতে ভালোলাগার আধার, আবার সবচাইতে বেশি রাগ, বিরক্তি ও দুঃখেরও আধার। মনোবিজ্ঞানের দৃষ্টিতে বলা যায়, ছেলেটির চরম মাত্রায় প্রত্যাশা কাজ করে মায়ের কাছে। অর্থাৎ পৃথিবীর সমস্ত সমস্যা মা সমাধান করবে, মা নিজের থেকেই সবকিছু বুঝে নিবে এবং কিছু বলতে হবে না। মা তার মুখ দেখে পড়ে নিবে তার ছেলে কেমন অনুভব করছে, কি বলতে চাইছে, কি করতে চাইছে ইত্যাদি। আবার সবচাইতে বেশি আদর অনুভব করে তার এই ‘মা’ নামক খেলার পুতুলটির প্রতি। মায়ের প্রতি ভালোবাসার এ এক অদ্ভুত রসায়ন।

    এই সম্পর্কের দু’জনের মধ্যে একটি অদ্ভুত রকম বাঁধন রয়েছে যা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সঠিক নয়। যেমন- ছেলেটি প্রাপ্ত বয়ষ্ক অবস্থাতে এ ধরনের আচরণ করলে তাকে বলা যায় যে, সে মোটেই মানসিক ভাবে প্রাপ্ত বয়ষ্ক হয়নি। অর্থাৎ সে মানসিক দিক থেকে অপরিপক্ক। তার আচরণের ধরণ বলে দিচ্ছে, সে যথেষ্ট পরিমাণ হিংস্র আচরণে অভ্যস্ত হয়েছে যা কিনা তার মায়ের নিরব অনুমোদনে বৃদ্ধি পেয়েছে। মনোবিজ্ঞানের ভাষায় এই ধরনের যোগাযোগ পদ্ধতিকে বলা হয় প্যাসিভ এগ্রেসিভ কমিউনিকেশন ওয়ে (passive aggressive communication way)।

    মা ছোটবেলা থেকেই এই সন্তানটিকে সঠিক উপায়ে যোগাযোগ শেখাতে অথবা পরিবর্তন করতে ব্যর্থ হয়েছেন বলা যায়। এর কারণ, অধিকাংশ ক্ষেত্রেই মায়ের ছেলের প্রতি প্রচন্ড মনের দূর্বলতা এবং সীমাহীন ভালোবাসাকেই দায়ী করা যায়। তবে এ ধরনের সম্পর্ক যত বড় হতে থাকবে অর্থাৎ ছেলের বয়স বাড়তে থাকবে তার এই হিংস্র ভালোবাসার পরিমাণও বাড়তে থাকবে, যার ফলাফল হয় খুবই নেতিবাচক।

    মায়ের প্রতি শ্রদ্ধাবোধ বলে যে বিষয়টি প্রচলিত তা এই ছেলের ভেতরে খুঁজেই পাওয়া যায় না। মায়ের প্রতি ভালোবাসা এবং মায়ের প্রতি দায়িত্বের অবহেলাও অহরহ ঘটে থাকে। ছেলের এই রূঢ়তা মায়ের প্রতি ভালোবাসাকে কখনও সামনে আসতে দেয় না। এই ভালোবাসায় না আছে নমনীয়তা, না আছে সৌন্ধর্য্য, না আছে সহমর্মিতা। কিন্তু অদ্ভুত হলেও সত্যি এরা দুজন দুজনকে ভীষণ ভাবে অনুভব করে এবং বাইরের মানুষের পক্ষে এর অর্থ বোঝা সম্ভব নয়।

    অনেক ধরনের ভালোবাসার রূপ আছে, যাদের মধ্যে পসেসিভ লাভ (possessive love) বলে একটি ধরণ বিদ্যমান। ‘পসেসিভ লাভ’-এ ‘অধিকার বোধ’ বিষয়টি মুখ্য থাকে। শ্রদ্ধা বা সম্মানবোধ, পারষ্পরিক অনুভূতির প্রতি সচেতনতা- এই বিষয়গুলো পসেসিভ লাভ-এ থাকে না। বলা যায়, এই ছেলের হিংস্র ভালোবাসাটি অনেকটা এই ধরনের ভালোবাসায় পড়ে। আর মায়ের প্রতি ভালোবাসার কথা যদি বলতে হয় তাহলে বলা যায়, পৃথিবীতে একমাত্র মায়ের সন্তানের প্রতি ভালোবাসা তা শর্তহীন বা আনকন্ডিশন্যাল।

    অর্থাৎ কোন চাওয়া-পাওয়ার প্রশ্নের অতীত এই ভালোবাসা। কোনো কারণ বা যুক্তি ছাড়াই এই ভালোবাসা, কোনো সীমারেখা ছাড়াই এই ভালোবাসা, চরম ধৈর্য্য, ত্যাগ, কষ্ট ও পরিশ্রমের বিনিময়ে মা তার সন্তানকে আগলে রাখেন, বড় করে তোলেন শুধুমাত্র এই ভালোবাসার কারণে। তাই সন্তানের প্রতি মায়ের ভালোবাসায় কোনো ভুল বা দোষ থাকতে পারে না।

    তবে সন্তানের আচরণ ছোট বেলা থেকেই সঠিক পথে পরিচালনা করা তার জন্য একটি বিশাল দায়িত্ব, যদি সে তার ভালোবাসার ছায়ায় এই দায়িত্বটি অবহেলা করেন অথবা বুঝতে না পারেন, তবে এটি হবে মায়ের জন্য বিশাল ভুল।

    সময় থাকতেই অর্থাৎ ছোটবেলা থেকেই সন্তানের আচরণ তৈরী করা, আদব-কায়দা, রীতিনীতি, বিবেক বোধ, শ্রদ্ধা সম্মান করা, সহানুভূতিশীল হওয়া, সহমর্মী হওয়া- এ বিষয়গুলোর বীজ বপন করতে হবে। নতুবা সন্তান বড় হয়ে গেলে আর শেখানোর সুযোগ থাকবে না। ভুল শিক্ষা কেবল ভুল ফলাফলই আনতে পারে। আচরণের সৌন্ধর্য্য সবাই বাইরে থেকে দেখতে পায়, আবার আচরণের কদর্যের কারণেই সবার অপছন্দ ও ঘৃণার কারণ হয়।

    আপনার সন্তানের সুন্দর আচরণ, মা হিসেবে আপনার জন্যই সবচাইতে বেশি আনন্দ ও সুনাম বয়ে আনবে। আর এই সুন্দর আচরণগুলো যদি মায়ের প্রতি হয় তবে ভেবে দেখুন তো নিজেকে কতখানি সফল মা হিসেবে দেখতে পাবেন?

    ভালোবাসা একটি পরিপূর্ণ ইতিবাচক বিষয়। তার মাঝে হিংস্রতা আসতে পারে না। যদি এসে থাকে তবে এই ভালোবাসাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে।

    মানিসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকন সর্তক থাকুন

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleযেভাবে বাড়ে আবেগীয় বুদ্ধিমত্তা
    Next Article ডায়াবেটিস সম্পর্কে বিস্তারিত মনের খবর মাসিক ম্যাগাজিন জুনের সংখ্যায়
    তামিমা তানজিন

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.