Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ভয়, লজ্জা, সংকোচে আপনি যখন অসহায় বোধ করছেন
    মানসিক স্বাস্থ্য

    ভয়, লজ্জা, সংকোচে আপনি যখন অসহায় বোধ করছেন

    পারভীন বেগমBy পারভীন বেগমSeptember 17, 2015No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমাজবদ্ধ জীব হিসেবে মানুষ মাত্রই বাচনিক এবং অবাচনিক যোগাযোগের মাধ্যমে একে অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করে চলেছে। এই অনিবার্য সামাজিক মিথস্ক্রিয়া করতে গিয়ে একজন মানুষের মনের কি খবর হয় তা কি আমরা সব সময় বুঝতে পারি? একজন মানুষ যখন নিজের দক্ষতা ও যোগ্যতার উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তখন তার মধ্যে তৈরী হয় উদ্বেগ ও উৎকণ্ঠা। তার মনের মধ্যে অন্তর্নিহিত ভয়, লজ্জা, সংকোচবোধ মাত্রাতিরিক্ত পরিমাণে সক্রিয় হয়ে উঠে। যার ফলে সে সামাজিক পরিস্থিতিতে ভীত হয়ে পড়ে। ধীরে ধীরে তার মধ্যে তৈরী হয় সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন প্রকাশিত ডায়াগনস্টিক এন্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়েল ফর মেন্টার ডিজঅর্ডার (ডিএসএম-৫) সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার বা সোশ্যাল ফোবিয়া নির্ণয়ের জন্য কিছু লক্ষণের কথা বলা হয়েছে-

    ♦  এক বা একাধিক সামাজিক পরিস্থিতিতে ব্যক্তির মধ্যে উল্লেখযোগ্যভাবে বা চোখে পড়ার মত ভয় বা উদ্বেগ তৈরী হয় যে অন্যরা তাকে সুস্থভাবে খেয়াল করছে বা মূল্যায়ন/পরীক্ষা করছে। উদাহরণ স্বরূপ- সামাজিক পারষ্পরিক যোগাযোগ (যেমন: কথোপকথন,  অপরিচিত মানুষের সাথে আলোচনায়) পর্যবেক্ষণে থাকা (খাদ্য এবং পানীয় পানের সময়) অন্যের সম্মুখে কার্য সম্পাদনের সময় (বক্তব্য দেয়ার সময়)।
    নোট: শিশুদের ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই তাদের সহপাঠীদের সাথে যোগাযোগের ক্ষেত্রেও হতে হবে এবং শুধু বড়দের ক্ষেত্রে হয় এমনটি নয়।

    ♦  সে ভয় পায় যে, সে যেভাবে কাজটি করবে অথবা তার উদ্বেগের লক্ষণগুলো প্রকাশ পেয়ে গেলে তাকে নেতিবাচক ভাবে মূল্যায়িত করা হবে (যেমন- অন্যের চেয়ে ভালো করেনি এমন ভাবে তুলনা করা হবে অথবা লজ্জা দেয়া হবে; যার ফলে সে অন্যের দ্বারা প্রত্যাখ্যাত হবে এবং শ্রদ্ধা হারাবে)

    ♦  সামাজিক পরিস্থিতিতে প্রায় সব সময় ভয় এবং উদ্বেগের মধ্যে থাকে।
    নোট: শিশুরা এই ভয় এবং উদ্বেগ কান্না, হঠাৎ করে অল্প সময়ের জন্য রেগে যাওয়া, শরীর তীব্র ভাবে ঠান্ডা হয়ে যাওয়া, ভীত হয়ে যাওয়া, সংকুচিত/সংকোচবোধ অথবা সামাজিক পরিস্থিতিতে কথা বলতে না পারা।

    ♦  যে সমস্ত পরিস্থিতিতে তীব্র ভয় এবং উদ্বেগের অস্বস্তিকর অভিজ্ঞতা হয় তা সে এড়িয়ে চলে। এই ভয় এবং উদ্বেগ সত্যিকার সামাজিক পরিস্থিতি এবং সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে যে ভীতিকর আবেগ তৈরী হয় তার চেয়ে বেশি হয়ে থাকে।

    ♦  এই ভয়, উদ্বেগ এবং এড়িয়ে চলা দীর্ঘস্থায়ী রূপ নেয়, সাধারণত ৬ মাস বা তার বেশি সময় স্থায়ী হয়।

    ♦ এই ভয়, উদ্বেগ এবং এড়িয়ে চলার কারণে ক্লিনিক্যালি তাৎপর্যপূর্ণ ভাবে তার সামাজিক, পেশাগত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যবহারিক কাজ-কর্মের ক্ষেত্রে বিঘ্ন বা সমস্যা সৃষ্টি করে।

    ♦ এই ভয়, উদ্বেগ এবং এড়িয়ে চলার প্রবণতা সাবস্টেন্স (মাদকের অপব্যবহার, ঔষধ) ব্যবহারের ফলে কোন শারীরিক প্রতিক্রিয়া নয় বা অন্য কোনো শারীরিক অসুস্থতা জনিত কারণে হয়নি।

    ♦ এই ভয়, উদ্বেগ এবং এড়িয়ে চলাকে অন্য কোন মানসিক ডিজঅর্ডার দ্বারা ব্যাক্ষা না করাই ভালো। যেমন- প্যানিক ডিজঅর্ডার, বর্ডি ডিসমোরফিক ডিজঅর্ডার অথবা অটিজম স্পেকটড়াম ডিজঅর্ডার।

    ♦ যদি অন্য কোন শারীরিক কারণে হয় (যেমন- পারকিনসন্স ডিজিজ, অবেসিটি, আগুনে পুড়ে অথবা দূর্ঘটনার কারণে চেহারা ক্ষতিগ্রস্থ হওয়া) এসব ক্ষেত্রে যে অতিরিক্ত ভয় এবং উদ্বেগ তৈরী হয় তা সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারের সাথে সম্পর্কিত নয়।

    বিশেষায়িত কারণ
    এই ভয় বা উদ্বেগ জনসন্মুখে বক্তব্য বা কার্য সম্পাদনের ক্ষেত্রে হয় কিনা তা নির্দিষ্ট করা। সোশ্যাল অ্যাংজাইটিতে আক্রান্তরা যথেষ্ট পরিমাণে অ্যাসারটিভ নয়। এরা অতিরিক্ত পরিমানে অন্যের আনুগত্য স্বীকার করে নেয় বা অন্যের মতামতকে অনিচ্ছাকৃত ভাবে মেনে নেয় সমস্যাকে এড়িয়ে চলার জন্য। কথোপকথনের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে। একই ধরনের দেহভঙ্গি, ভালোভাবে চোখের দিকে তাকিয়ে কথা বলে না এবং খুবই নরম কন্ঠে কথা বলে। এক্ষেত্রে তারা লজ্জা পায়, পরিবেশ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়, তারা উন্মুক্ত আলোচনা করে না। তারা দীর্ঘ সময় বাসায় কাটায়। ছেলেরা দেরীতে বিয়ে করতে পারে এবং পরিবারের সাথেই সময় কাটায়। অন্যদিকে মেয়েরা যে কিনা ঘরের বাইরে কাজ করতে চেয়েছিলো সেও এই সমস্যার কারণে গৃহ পরিচালনা এবং মায়ের ভূমিকায় জীবন কাটিয়ে দেয়।

    আমেরিকাতে গড়ে ১৩ বৎসর বয়সে এই ডিজঅর্ডার শুরু হয় এবং ৭৫% এর ক্ষেত্রে এটা শুরু হয় ৮ থেকে ১৪ বৎসরের মধ্যে। আমেরিকান ও ইউরোপিয়ান গবেষনায় দেখা যায় যে, শৈশবকালে সামাজিক পরিবেশে এদের মধ্যে লজ্জাবোধ কাজ করতো। তথাপি নিশ্চিতভাবে বলা যায় না যে শৈশবকালীন নেতিবাচক অভিজ্ঞতাই এই রোগের কারণ কিন্তু এগুলো ঝুঁকিপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এই ডিজঅর্ডার শৈশবকালে শুরু হতে পারে। প্রথম শুরুটা পূর্ণ বয়সে খুব কমই হতে দেখা যায়, তবে নতুন সামাজিক ভূমিকা পালন করতে গিয়ে এটা হতে পারে (যেমন- ভিন্ন সামাজিক শ্রেণির কাউকে বিয়ে করা, চাকুরীতে পদোন্নতি)। বংশগত প্রভাব এবং বংশগতি ও পরিবেশের পারষ্পরিক ক্রিয়াও এক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে; যেমন- যে সমস্ত পিতা-মাতা সামাজিক ভাবে উদ্বিগ্ন থাকে সন্তানরা তাদেরকে অনুকরণ করতে পারে।

    পরিশিষ্ট
    সামাজিক যোগাযোগের জন্য প্রয়োজন হয় সামাজিক দক্ষতা ও যোগ্যতা। বিকাশের বিভিন্ন পর্যায়ে মানুষ তা অর্জন করে। ভয়ে উদ্বেগে সংকুচিত এই মানুষগুলোর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ঔষধবিদ্যা ও মনোবিজ্ঞানের যথাযথ চিকিৎসা পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পিতা-মাতা, অভিভাবক, শিক্ষক সহ সকল স্তরের মানুষের সচেতনতা, সাহায্য, সহানুভূতি, সহযোগীতাই পারে তাদেরকে সুন্দর এই পৃথিবীর সাথে স্বাভাবিক অভিযোজনে সহায়তা করতে।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার সোশ্যাল ফোবিয়া
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআত্মহত্যার কারণ সমূহ
    Next Article একটি চুরির গল্প এবং কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব
    পারভীন বেগম

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.