Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » নেতিবাচক চিন্তা ও ভয় আপনাকে গৃহে অবরুদ্ধ রাখতে পারে
    মানসিক স্বাস্থ্য

    নেতিবাচক চিন্তা ও ভয় আপনাকে গৃহে অবরুদ্ধ রাখতে পারে

    পারভীন বেগমBy পারভীন বেগমSeptember 20, 2015No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ক্লসট্রফোবিয়া
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিটি মুহুর্তে আমাদের মনে নানা ধরনের চিন্তা আসা-যাওয়া করছে। অবিরাম এই চিন্তন প্রক্রিয়ায় যেমন আছে ইতিবাচক চিন্তন ক্ষমতা তেমনি আছে নেতিবাচক চিন্তা করার প্রবণতা। কখনও কখনও এই নেতিবাচক চিন্তাগুলোতে আমরা এমনভাবে আটকে যাই যে, এগুলো বাস্তবে সত্যিকার ভাবেই ঘটবে বলে আতঙ্কগ্রস্থ হয়ে পড়ি। নেতিবাচক চিন্তার প্রতি মনোযোগ এবং বিশ্বাসের কারণে মানুষ ধীরে ধীরে অ্যাংজাইটি ডিজঅর্ডার বা উদ্বেগ জনিত রোগ এগোরা ফোবিয়ায় ভুগতে পারে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন প্রকাশিত ডায়াগনষ্টিক এন্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়েল ফর সেন্ট্রাল ডিজঅর্ডার (ডিএসএম-৫) এ এগোরাফোবিয়া নির্ণয়ের জন্য কতগুলো লক্ষণের কথা বলা হয়েছে-

    ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া (রোগ নির্ণায়ক লক্ষণ)

    ♦  উল্লেখ করার মত বা সহজে চোখে পড়ার মত ভয় এবং উদ্বেগ দুই (আরো বেশি) দেখা যায় নিম্নলিখিত চারটি পরিস্থিতির মধ্যে,
    ১- যানবাহন ব্যবহারের ক্ষেত্রে (যেমন- গাড়ী, বাস, ট্রেন, জাহাজ, উড়োজাহাজ);
    ২- উন্মুক্ত স্থানে (গাড়ী রাখার স্থান, বাজার, সেতু);
    ৩- বদ্ধ স্থানে (দোকান, নাট্যশালা, চলচ্চিত্র);
    ৪- একা বাড়ির বাইরে থাকা।

    ♦  ব্যক্তি পরিস্থিতিকে ভয় বা এড়িয়ে চলার কারণ সে চিন্তা করে এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসা তার জন্য কঠিন হবে এবং যদি প্যানিক অ্যাটাক এর মত লক্ষণ বা অন্য কোন লক্ষণ প্রকাশ পায় যা তার পক্ষে সমাধান করা সম্ভব নয় বা কোন অপমানজনক বা বিপদজনক পরিস্থিতির সৃষ্টি হয় (যেমন- বয়স্কদের সম্মুখে ইতস্ততবোধ, মলমূত্র নিয়ন্ত্রণের ভয়)।

    ♦ এগোরাফোবিক পরিস্থিতিতে প্রায় সব সময় ভয় এবং উদ্বেগ থাকে।

    ♦ এগোরাফোবিক পরিস্থিতিতে সে দৃঢ়ভাবে এড়িয়ে চলে একজন সঙ্গীও যদি তার সাথে থাকে অথবা তীব্র ভয় বা উদ্বেগের অভিজ্ঞতা অর্জন হয় এইসব পরিস্থিতিতে।

    ♦ ভয় এবং উদ্বেগের বিষয়টি সত্যিকারভাবেই এগোরাফোবিক পরিস্থিতিতে হচ্ছে কিনা এবং সামাজিক সাংস্কৃতিক পটভূমির সাথে সম্পর্কিত কিনা তা বিবেচনা করতে হবে।

    ♦ এই ভয় উদ্বেগ বা দীর্ঘস্থায়ী এড়িয়ে চলা ছয় মাস বা তার বেশি সময় থাকতে পারে।

    ♦  এই ভয়, উদ্বেগ বা এড়িয়ে চলার কারণে চিকিৎসায় তাৎপর্যপূর্ণ ভাবে তার সামাজিক, পেশাগত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যবহারিক বিষয়ে বিঘ্ন বা সমস্যার সৃষ্টি হয়, সেজন্য তার চিকিৎসার প্রয়োজন হয়।

    ♦ যদি অন্য ধরনের শারীরিক অসুস্থতা উপস্থিত থাকে (ইনফ্লামমেটরি বাওয়েল ডিজিজ, পারকিনসন্স ডিজিজ) সে ক্ষেত্রে ভয়, উদ্বেগ অথবা এড়িয়ে চলা আরো প্রকট আকারে দেখা দেয়।

    গুরুতর এগোরাফোবিয়া আক্রান্ত রোগীরা সম্পুর্ণরূপে ঘরে থাকতে বাধ্য হয়ে পড়ে বা বাইরে বেরুতে অক্ষম হয়ে যায়। মৌলিক প্রয়োজনেও অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে। ডিমোরালিজেশন (আত্মবিশ্বাস, আশা হারানো) শিশুরা একা বাইরে যেতে ভয় পায়। বড় দোকানে কেনাকাটা করতে, লাইনে দাঁড়াতে অথা উন্মুক্ত স্থানে ভয় পেয়ে থাকে।

    এগোরাফোবিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে তিন ভাগের দুই ভাগেরই ৩৫ বৎসরের আগেই লক্ষণ শুরু হয়ে যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কৈশরকাল এবং যৌবনকালে হয়ে থাকে। এবং দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে ঝুঁকি থাকে চল্লিশ বৎসর বয়সের পরে। প্রথম শুরুটা শৈশবকালে খুব কমই ঘটে। সাধারণত গড়ে সতের বৎসর বয়সে ঘটে থাকে তবে ২৫ থেকে ২৯ বৎসরের মধ্যে প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিজঅর্ডার ছাড়াও শুরু হতে পারে। চিকিৎসা না করলে এগোরাফোবিয়া কমই ভাল হতে দেখা যায় এবং গুরুতর আক্রান্তদের ক্ষেত্রে আবার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া মেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডার, ডিসথাইমিয়া এবং সাবস্টেন্স (মাদক) ব্যবহার জনিত রোগ হওয়ার ঝুঁকি থাকে।

    শিশুর শৈশবকালীন পরিবেশ এবং অভিজ্ঞতা তার পরবর্তী জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অশান্ত পারিবারিক পরিবেশ, অতিশাসন, মা-বাবার অতিরক্ষণশীল মনোভাব, তাদের বিবাহ বিচ্ছেদ, শিশু লালন-পালনে উষ্ণতার অভাব, বংশগতি ইত্যাদি নানাবিধ উপাদানের কারণে তার মধ্যে যে নেতিবাচক অনুভূতি, দুঃখ-কষ্ট, ভয় তৈরি হলো তারই ফলশ্রুতিতে তা একদিন রূপ নিলো এগোরাফোবিয়া নামক অ্যাংজাইটি ডিজঅর্ডারে। আজ যে ভয় দেখিয়ে আমরা শিশুকে বাধ্য, ভদ্র, লাজুক শিশুতে পরিণত করছি। আগামীতে সেই ভয় তাকে মানসিকভাবে অসুস্থ শিশুতে পরিণত করবে।

    ভয়, উদ্বেগ এবং দুঃশ্চিন্তাকে প্রাধান্য দিতে দিতে সে গৃহে অবরুদ্ধ হয়ে পড়তে পারে। বর্তমানে যারা এগোরাফোবিয়াতে ভুগছে তাদের চিকিৎসামুখী করা এবং প্রতিরোধে আমাদের সচেতনতা খুবই প্রয়োজন।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    এগোরাফোবিয়া
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleএকটি চুরির গল্প এবং কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব
    Next Article দলীয় খেলায় ফল পেতে হলে
    পারভীন বেগম

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.