Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » দলীয় খেলায় ফল পেতে হলে
    মন ও ক্রীড়া

    দলীয় খেলায় ফল পেতে হলে

    ডা. সাইদুল আশরাফ কুশলBy ডা. সাইদুল আশরাফ কুশলSeptember 24, 2015No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ফরাসী বিজ্ঞানী  Ringelmann আবিষ্কার করেন যে, একই দলভূক্ত আটজন লোককে একটি দড়ি ধরে টানতে বলা হলে সকলে মিলে দড়ি টানার সময় জনপ্রতি তারা যে শক্তি প্রয়োগ করে তা ঐ ব্যক্তিদেরকে একক ভাবে দড়ি টানতে বলা হলে সে পূর্বের শক্তির দ্বিগুণ প্রয়োগ করে। এটাকে Sports Psychology-এর ভাষায় বলা হয় সামাজিক অলসতা (social loafing)। অর্থাৎ কোনো এক ব্যক্তি দলগত কাজে তার নিজের যোগ্যতা বা ক্ষমতাকে আলাদা করে প্রকাশিত হবার অথবা বিবেচিত হবার সম্ভাবনা না থাকলে সে তার ক্ষমতার আংশিক ব্যবহার করে। সে তখনই তার পরিপূর্ণ ক্ষমতা প্রয়োগ করে যখন সে জানে তাকে আলাদাভাবে মূল্যায়ন করা হচ্ছে। তার এই মনোবৃত্তি তার দলের সদস্যদের সাথে তার সংশক্তি (cohesin) এর অভাব থেকে সৃষ্ট। এটাই সমাজবদ্ধ মানুষের সহজাত প্রবৃত্তি। এই মনোবৃত্তি দলীয় কাজের উপর নেতিবাচক প্রভাব তৈরি করে। কোনো একটি দলের সার্বিক ফলাফল বা নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য এমন মনোবৃত্তি থেকে উত্তরণ জরুরি।

    দল ও দলীয় সদস্যদের মধ্যকার সংশক্তি (cohesion) এর গুরুত্ব বুঝতে হলে প্রথমে বুঝা দরকার, দল বলতে কি বুঝায়? বাংলা ভাষায় দল বুঝাতে একটি শব্দ ব্যবহৃত হলেও ইংরেজিতে দুটি শব্দ Group ও Team ব্যবহৃত হয়। কোনো কোনো ক্ষেত্রে Group ও Team সমার্থক হলেও এদের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। Moorhead এবং Griffin এর মতে দল (group) তখনই গঠিত হয় যখন দুই বা ততোধিক ব্যক্তি মতামত আদান প্রদানের মাধ্যমে পরস্পরকে প্রভাবিত করে। অন্যদিকে দল (Team) হচ্ছে একটি বিশেষ ধরনের দল (Group), যে দলের সদস্যগণ একটি বিশেষ ধরনের লক্ষ্য অর্জনের জন্য বিশেষ ক্ষমতা অর্জন করে এবং বিশেষ এই অর্জনের জন্য তারা দায়বদ্ধ। এই বিবেচনায় কোনো একটি খেলায় দলকে Group না বলে Team বলা যুক্তিযুক্ত। সাধারণভাবে Sport Psychology এর তত্ত্ব অনুযায়ী দল (Team) বলতে সেই সমস্ত সদস্যকে বুঝায় যারা একসাথে কাজ করে এবং দলের সাফল্যে একে অপরের উপর শক্তিশালী প্রভাব বিস্তার করে। একটি দলের সাফল্য পাওয়া তখনই সম্ভব হবে যখন এই দলটি কিছু নির্দিষ্ট পর্যায়ভুক্ত শর্ত পূরণ করে গঠিত হয় এবং দলের সদস্যগণ সংশক্তি (cohesion) অর্জনের মাধ্যমে পরস্পরের সাথে এবং দলের সাথে সংযোজিত হয়।

    এখন প্রশ্ন হলো সংশক্তি (cohesion) কি? সংশক্তি (cohesion) হলো সেই সকল শক্তির সমষ্টি যা দলের সদস্যদের দলের অংশ হতে প্রভাবিত করে। Widmeyer দলীয় সংশক্তির (cohesion) ক্ষেত্রে দুটি বিষয় বিবেচনায় আনার কথা বলেছেন। যার প্রথমটি হলো একীকরণ (team integration), দ্বিতীয়টি হলো ব্যক্তিগত আকর্ষণ (individual attraction)। দলের সদস্যদের দল সম্বন্ধে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থাকতে পারে এবং থাকতে পারে তাদের ভিন্নতর মানসিক ভাবনা এবং সামাজিক যোগাযোগ। অন্যভাবে বলা যায়, দলের প্রতিটি সদস্য একজন কেবলমাত্র স্বতন্ত্র ব্যক্তি অথবা দলের স্বতন্ত্র সদস্য অথবা প্রত্যেকে প্রত্যেকের পরস্পর সহ-প্রতিযোগী। যে সকল বিষয় সংশক্তিকে প্রভাবিত করে তা হলো-
    (১)    সদস্যদের দলের প্রতি নিজস্ব ভূমিকা।
    (২)    দলের ভালো ও সাফল্যের জন্য নিজেকে উৎসর্গ করার ইচ্ছা
    (৩)    দলীয় অন্যান্য সদস্যদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও দলীয় চুড়ান্ত লক্ষ্য অর্জনে পরস্পর সহযোগিতা।

    এই সকল বিষয়ের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকে প্রশিক্ষণের ধরণ (coaching style)। দলের প্রশিক্ষক (coach), দলের প্রধান (captain), দলের ব্যবস্থাপকের (manager) ভূমিকা দলের সংশক্তির জন্য নিয়ামক ভূমিকা পালন করে। দলের বিগত সময়ের সাফল্যও সংশক্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    প্রশিক্ষক যদি উপহাস, বিদ্রূপ ও অসম ব্যবহার করেন তা সংশক্তি অর্জনে নেতিবাচক প্রভাব তৈরি করে। তার সাহায্যকারী ভূমিকা প্রয়োগ কৌশলজনিত সাহায্য ও প্রেরণাকারী বক্তৃতা ইত্যাদি সংশক্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

    তবে অধিক সংশক্তি কোনো কোনো সময় নেতিবাচক ভূমিকাও নিতে পারে। Sports Psychology এর ভাষায় দলীয় চিন্তা (group thinking) আরেক ধরনের সমস্যা যা দলীয় সিদ্ধান্তে বা কাজে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। বিশেষ করে যে সকল দলের সদস্যদের মধ্যে অধিক সংশক্তি থাকে সে সকল দলের ক্ষেত্রে দলের সদস্যদের অনেকেই তাদের স্বাধীন ও সঠিক মত প্রকাশ থেকে বিরত থাকে। দলীয় চিন্তা প্রাধান্য পাওয়ার কারণে অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্তে উপনীত হয় এবং সামগ্রিকভাবে দল ক্ষতির সম্মুখীন হয়।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    মন ও ক্রীড়া
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনেতিবাচক চিন্তা ও ভয় আপনাকে গৃহে অবরুদ্ধ রাখতে পারে
    Next Article আজকের মন
    ডা. সাইদুল আশরাফ কুশল

    Related Posts

    অতি চঞ্চল অমনোযোগী শিশু, ভবিষ্যৎ কী?

    December 6, 2023

    শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব

    December 3, 2023

    টাইগারদের ‘পারফরম্যান্স সাইকোলজিস্ট’ ফিল জন্সি’র দৌড়ঝাঁপ

    August 13, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.