Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোভিড ১৯: ঘরের বাইরে যাওয়ার দিনগুলিতে বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা
    টিপস্

    কোভিড ১৯: ঘরের বাইরে যাওয়ার দিনগুলিতে বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 31, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোভিড ১৯: ঘরের বাইরে যাওয়ার দিনগুলিতে বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা
    কোভিড ১৯: ঘরের বাইরে যাওয়ার দিনগুলিতে বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনার উগ্রতা বাড়ছে দিনে দিনে৷ কিন্তু তা বলে তো আর দিনের পর দিন ঘরে বসে থাকা যাবে না! অফিস-কাছারি খুলছে, অন্য কাজকর্মও আছে৷ বাসে-ট্রামে-অটোয় উঠতে হবে৷ সব সময় ৬ ফুট দূরত্ব যে থাকবে না, তা বলাই বাহুল্য৷ কাজেই মাস্ক, স্যানিটাইজার ইত্যাদির পাশাপাশি এমন কিছু চাই যা ভিতর থেকে সুরক্ষা দেবে৷ সুষম খাবারে সে গুণ আছে অবশ্যই, তা-ও আজকের পরিপ্রেক্ষিতে চাই আরও একটু বেশি৷ আর সে রসদ লুকিয়ে আছে আমাদের সুপ্রাচীন ভেষজ উপাদানের মধ্যেই৷ এবিষয়ে একটি পরামর্শ প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।
    আয়ুর্বেদ বিশেষজ্ঞরা মনে করেন, ‘ওজো’, অর্থাৎ চেহারার উজ্জ্বলতা থেকেই বোঝা যায় মানুষটি শরীরে-মনে কতটা ভাল আছেন৷ তাঁর রোগ প্রতিরোধ শক্তি কতটা কার্যকর৷ ওজো বাড়ানোর অঢেল উপাদান আছে তাঁদের ভাড়ারে, যা নিয়মিত খেলে আজকের এই ক্রান্তিকালে একটু হলেও শান্তিতে থাকা যায়৷ রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি হয়ে জীবাণুর সঙ্গে লড়াইয়ের ক্ষমতা যেমন বাড়ে, কোষের ভাঙচুর কমে কমতে থাকে বিভিন্ন ক্রনিক অসুখ, যেমন, ডায়াবেটিস-হাইপ্রেশার ও কোলেস্টেরল, হৃদরোগ, মেদবাহুল্য, মানসিক অশান্তি-উদ্বেগ-অবসাদ ইত্যাদির প্রবণতা, যার প্রত্যেকটিই কোভিড-১৯-এর জটিলতার সঙ্গে সম্পর্কযুক্ত৷ উপরি পাওনা উজ্জ্বল ত্বক-চুল ও চেহারায় বয়সের ছাপ কম পড়া৷

    কী খাবেন
    ভারতের আয়ুর্বেদ বিশেষজ্ঞ দেবাশিস ঘোষ আনন্দবাজার পত্রিকায় জানিয়েছেন, “ঘরে কম তেলে বানানো সুষম খাবার খাবেন চার বেলা৷ তার সঙ্গে খাবেন একটি বিশেষ পানীয়, সকালে খালি পেটে৷ তবে আগে চিকিৎসকের সঙ্গে কথা বলে জেনে নেবেন, এই সব উপাদানে আপনার কোনও ক্ষতি হবে কি না৷ যদিও তার আশঙ্কা নেই বললেই চলে৷ এর পাশাপাশি হালকা ব্যায়াম করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে দিনে দিনে৷ বাড়বে জীবাণুর সঙ্গে লড়াই করার ক্ষমতা৷”
    কী ভাবে বানাবেন
    সারা রাত ভিজিয়ে রাখা ১০টি অ্যামন্ড বাদাম ও ৫টি খেঁজুরের সঙ্গে মেশান আধ চামচ কাঁচা হলুদ বাটা, এক চিমটি এলাচ গুঁড়ো, এক চা-চামচ ভাল ঘি ও এক কাপ দুধ৷ ভাল করে মিক্সিতে ফেটিয়ে এক চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে খেয়ে নিন৷

    উপকার

    রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, চেহারা উজ্জ্বল হবে, তার পাশাপাশি হবে আরও অনেক উপকার৷ যেমন—

    • অ্যামন্ডে আছে প্রচুর পরিমাণে উপকারী ফ্যাট, প্রোটিন, ভিটামিন ই, ভিটামিন বি২ এবং ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, ফসফরাসের মতো উপকারী খনিজ৷ নিয়মিত খেলে কোষের ক্ষতির হার কমে যায়৷ ফলে ডায়াবেটিস-হাইপ্রেশার ও কোলেস্টেরল, হৃদরোগ, মেদবাহুল্য, মানসিক অশান্তি-উদ্বেগ-অবসাদ ইত্যাদির মতো ক্রনিক অসুখের প্রবণতা কমে৷
    • খেঁজুরে আছে ক্যালসিয়াম, ভিটামিন বি৬, প্রোটিন, ফাইবার, আয়রন ও আরও নানা রকম খনিজ৷ আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যে কোষের ক্ষতির হার কমিয়ে কমায় সব ধরনের ক্রনিক অসুখের প্রবণতা৷ ব্রেন ভাল রাখে৷ ভাল থাকে হাড়ও৷
    • হলুদ জীবাণুনাশক৷ প্রদাহের প্রবণতা কম রাখে৷
    • এলাচও তাই৷ সঙ্গে আছে শ্বাসপ্রশ্বাসে সহায়তা করার গুণ৷
    • ঘি-কে সাধারণ ভাবে আমরা ভিলেন ভেবে থাকি, কিন্তু আসলে তা নয়৷ ভিটামিন ডি এবং ই হল ফ্যাট সলিউবল ভিটামিন৷ অর্থাৎ শরীরে কিছুটা ফ্যাটের যোগান না থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর এই দুই কারিগর ঢুকতেই পারে না শরীরে৷ শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিকঠাক রাখতেও দিনে ছোট এক চামচ ঘিয়ের বিরাট অবদান আছে৷ সে জন্য চিকিৎসকরা হৃদরোগীদেরও অল্প ঘি খাওয়ার পরামর্শ দেন৷ মাত্রা রেখে খেলে ওজনও কমে৷
    • মধু এনার্জি দেয়৷ সকালে যা একান্ত প্রয়োজন৷ তার উপর চিনির অপকার নেই এতে৷ উল্টে মাত্রা রেখে খেলে অ্যান্টিঅক্সিডেন্ট গুণের জন্য খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে৷
    সূত্র: আনন্দবাজার পত্রিকা।
    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://www.youtube.com/watch?v=sMBR-Xy2ce8&t=60s

    কোভিড ১৯
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সেচুরেশন গুরুত্বপূর্ণ:অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার
    Next Article শিশুদের করোনার উপসর্গ দেখা দিলে করণীয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024

    বডি ডিজমরফিক ডিজঅর্ডার: নিজের কোনো বিশেষ অঙ্গকে স্বাভাবিক ভাবতে না পারা

    October 2, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.