Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোভিড-১৯: স্বাদ এবং গন্ধ না পাওয়া গুরুত্বপূর্ণ উপসর্গ
    বিশ্ব পরিস্থিতি

    কোভিড-১৯: স্বাদ এবং গন্ধ না পাওয়া গুরুত্বপূর্ণ উপসর্গ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJune 7, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোভিড-১৯: স্বাদ এবং ঘ্রাণ না পাওয়া গুরুত্বপূর্ণ উপসর্গ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বিশ্বজুড়ে জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জনসচেতনতা এবং কন্টাক্ট ট্রেসিং এর মাধ্যমে শ্বসণতন্ত্রের মারাত্মক রোগ করোনভাইরাস (সার্স-কোভ-২) এর ছড়িয়ে পড়া প্রতিরোধের (যেমনঃ সর্বোচ্চ ঝুঁকিতে থাকা মানুষদের শনাক্ত ও আলাদা) চেষ্টা করছে। এখনো অনেক দেশে প্রতিদিন নিয়মিত ভাবে বিপুল সংখ্যক জনগনের নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তাই এই জন গোষ্ঠীর মধ্যে সংক্রমণ প্রতিরোধ এর ক্ষেত্রে করোনা রোগের উপসর্গ শনাক্তকরণ অতীব গুরুত্বপূর্ন।
    কোভিড উপসর্গ গবেষণা অ্যাপের ১৮,৪০১ ব্যবহারকারী ; যাদের পরবর্তীতে সার্স কোভ-২ পরীক্ষা করা হয় (৭১০৪ জন পজিটিভ, ১১,২৯৭ জন নেগেটিভ),তাদের লক্ষণের ডাটা ব্যবহার করে আমরা জেনেছি সর্বাধিক প্রতিষ্ঠিত উপসর্গ হল উচ্চ তাপমাত্রা, কাশি
    এর সাথে আরও যুক্ত হয়েছে গন্ধ এবং স্বাদের হ্রাস।
    গন্ধ এবং স্বাদ হ্রাসের প্রবণতা পজিটিভ (৬৫.০৩%) রোগীদের মধ্যে নেগেটিভ (২১.৭১%) রোগীদের তুলনায় তিনগুণ বেশি ।
    তাই পরামর্শ দেওয়া হয় স্বাদ এবং গন্ধ হ্রাসের প্রবণতা দেখা দিলে ওই ব্যাক্তি যাতে নিজে থেকেই যেন আলাদা হয়ে যান। ২০২০ সালের এপ্রিলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া গন্ধ এবং স্বাদ হ্রাস হওয়াকে কোভিড-১৯ এর মূল উপসর্গ হিসাবে যুক্ত করেছে, যেখানে যুক্তরাজ্য সরকার এটিকে ১৮ মে, ২০২০-এ তাদের উপসর্গ তালিকায় যুক্ত করেছে।
    ২০২০ সালের ২০ মে, কোভিড-১৯ উপসর্গ গবেষণা এ্যাপের মাধ্যমে ৩.২ মিলিয়নেরও বেশি যুক্তরাজ্যের ব্যবহারকারীদের মধ্যে, ৭৬,২৬০ জনের এখন পর্যন্ত সার্স-কোভি-২-এর পরীক্ষা করা হয়েছে এবং উপসর্গগুলো পাওয়া গিয়েছে। ১৩,৮৬৩ পজিটিভ কেসের মধ্যে ৭১.৫% মানুষের যাদের জ্বর বা কাশি রয়েছে, তাই কেবল এই দুটি উপসর্গ আমলে এনে উপসর্গ ভিত্তিক সারভিল্যান্স করলে অর্থাৎ কেবলমাত্র জ্বর বা কাশি রয়েছে এমন ব্যক্তিদের স্ক্রিনিং করে অন্যদের থেকে আলাদা করলে প্রায় ৩০% পজিটিভ কেস বাদ পরে যেতে পারে।
    আমাদের পূর্ববর্তী ফলাফলের রেশ ধরে বলা যায়, ৬৪% পজিটিভ রোগীদের মধ্যে গন্ধ এবং স্বাদের ২টিরই হ্রাস পাওয়া যায় এবং ১৫.৯% রোগী রয়েছে যাদের জ্বর বা কাশি কোনটাই ছিল না। যারা অল্প বয়স্ক এবং কর্মক্ষম জনগোষ্ঠী বিশেষত যারা ঘুরে বেড়ায় এবং রোগটি ছড়াতে সক্ষম তাদের মধ্যেই গন্ধ এবং স্বাদ হ্রাস এর লক্ষণ গুলো দেখা যায়। এই ১৫.৯% যারা গতানুগতিক উপসর্গ ছাড়াই রোগ ছড়াতে পারে তাদের টার্গেট করে উপসর্গ ভিত্তিক সারভিল্যান্স এর ব্যবস্থা করলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া হ্রাস করার জন্য খুব প্রাসঙ্গিক একটা উদ্যোগ হতে পারে।
    যারা সার্স-কোভি-২ এর পরীক্ষা করেছে, এমন ৭৬,২৬০ জন (১৩,৮৬৩ জন পজিটিভ, ৬২,৩৬৭ জন নেগেটিভ) কোভিড উপসর্গ গবেষণা এ্যাপ ব্যবহারকারীর উপসর্গ পর্যালোচনা করে আমরা তাদের মধ্যে জ্বর, কাশি, জ্বর বা কাশি, গন্ধ এবং স্বাদের হ্রাস লক্ষণ গুলোর sensitivity, specificity, positive predictive value এবং negative predictive value পরিমাপ করেছি। আমরা জ্বর বা অবিরাম কাশির চেয়ে গন্ধ এবং স্বাদ নষ্ট হওয়ার লক্ষণ বেশি পেয়েছি যা আমাদের আগের অনুসন্ধানের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আমরা বলতেই পারি গন্ধ ও স্বাদের হ্রাস ভাইরাসটি থাকার বেশ সম্ভাবনাময় ভবিষ্যদ্বাণী। এছাড়া, আমরা দেখতে পেলাম যে অ্যানোসমিয়ার উপসর্গলির মধ্যবর্তী সময়কাল ছিল ৫ দিন, যেখানে জ্বরের মধ্যবর্তী সময়কাল ছিল মাত্র ২ দিন।
    যেহেতু দেশগুলো ধীরে ধীরে লকডাউন তুলে নিচ্ছে সেহেতু সংক্রামিত ব্যক্তিদের সঠিকভাবে চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি যে, কোভিড -১৯ উপসর্গগুলির তালিকায় স্বাদ এবং গন্ধহীনতা একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যা যুক্ত হওয়ার ফলে ১৬% কেস শনাক্ত করা যাচ্ছে যা আগে করা যেত না। স্বাদ এবং গন্ধহীনতা সাথে জ্বর আমাদের ৮৭.৫% কোভিড-১৯ শনাক্ত করতে সাহায্য করে যদিও প্রাথমিক পর্যায়ে এসব উপসর্গ অনেক কম থাকে। আমাদের প্রাপ্ত ফলাফল গুলো Public Health England এ প্রকাশিত এই রোগের লক্ষণ তালিকাকে সমৃদ্ধ করতে তাত্ত্বিকভাবে সহায়তা করেছে । এ থেকে WHO এবং অন্য দেশ গুলোও তাদের লক্ষণ তালিকায় এগুলো অন্তর্ভুক্ত করেছে।
    সমস্ত পর্যবেক্ষণমূলক গবেষণার মতোই আমাদের এই গবেষণারও সীমাবদ্ধতা রয়েছে। বিপুল সংখ্যক জনসংখ্যা পরীক্ষার আওতার বাইরে রয়েছে এবং যারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে পরীক্ষা করছে আমরা তাদের উপসর্গের উপর নির্ভর করছি।
    স্বাদ ও গন্ধহীনতা যে কেউ নিজে নিজে সনাক্ত করতে পারে এবং এর মাধ্যমে দ্রুত উপসর্গ গুলো চিহ্নিত করা সম্ভব হবে ফলে নিশ্চিত করণ পরীক্ষার (Confirmatory test) দ্বার উন্মুক্ত হতে পারে। যাইহোক,স্বাদ ও গন্ধহীনতা বয়স্কদের জন্য কমগুরুত্বপূর্ণ উপসর্গ হিসেবে ধরা হয় এবং কেয়ার হোমে যারা কাজ করেন তারা অনেক সময় এই লক্ষণ ধরতে অতটা পারদর্শী নাও হতে পারে।
    আমরা বিশ্বাস করি যে গন্ধ এবং স্বাদ হ্রাস একটি কোভিড-১৯ উপসর্গ এবং এই উপসর্গগুলি চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হলে সংক্রমণ হ্রাস হবে এবং অনেক জীবন বাঁচানো সম্ভব হবে।
    আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী বিশ্বব্যাপী কিছু কর্মস্থলের প্রবেশপথগুলিতে স্বল্প দামের তথাকথিত গন্ধের পার্থক্য স্ক্রিনিং পরীক্ষাগুলি তাপমাত্রা সেন্সরগুলির চেয়ে বেশি সংখ্যক কেস সনাক্ত করতে পেরেছে।
    পরিশেষে বলতে চাই, যাদের এই রোগের উপসর্গ থাকবে তাদের পৃথক করতে হবে কারণ অল্পস্বল্প উপসর্গ/লক্ষণ যুক্ত জনগোষ্ঠী নিজের অজান্তেই এই রোগ ছড়িয়ে ফেলতে পারে।
    অনুবাদ: ডা. মোঃ রিজওয়ানুল করিম এবং ডা. নাওমি নুর
    মূলঃhttps://www.thelancet.com/journals/lanplh/article/PIIS0140-6736(20)31281-2/fulltext
    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8
     
    https://www.youtube.com/watch?v=sMBR-Xy2ce8&t=18s

    কোভিড ১৯ গন্ধ স্বাদ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleএস.এস.সি উর্ত্তীনদের দুশ্চিন্তা
    Next Article মহামারীতে তরুণদের মানিসক স্বাস্থ্য বিষয়ে ওয়েবিনার অনুষ্ঠিত
    মনের খবর ডেস্ক

    Related Posts

    বডি ডিজমরফিক ডিজঅর্ডার: নিজের কোনো বিশেষ অঙ্গকে স্বাভাবিক ভাবতে না পারা

    October 2, 2023

    মানসিক স্বাস্থ্য : আমরা কতোটা সচেতন?

    June 11, 2022

    মানসিক অসুস্থতায় ভুগছেন করোনায় নিবেদিত স্বাস্থকর্মীরা

    May 27, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.